By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভিসা নীতি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > ভিসা নীতি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই
লিড ২

ভিসা নীতি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৯/৩০ at ১১:২৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা ভিসা নিষেধাজ্ঞা দিতেই পারে। তাই এ ব্যাপারে আমরা চিন্তিত নই। হতাশ হওয়ার কিছুই নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে। কোনো দল নির্বাচনে আসলো কি আসলো না, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। একটি স্বাধীন রাষ্ট্রে তার নিজস্ব সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। সংবিধানের স্বাভাবিক গতিকে কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করলে অবশ্যই দেশের স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে যা করার করবো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারাই শেখ হাসিনার ও আওয়ামী লীগের শক্তি। তাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয় করতে হলে নেতাকর্মীদের শক্তির কোনো বিকল্প নেই।

এজন্য কাঁধে কাঁধ মিলিয়ে নৌকাকে বিজয় করতে সবাইকে কাজ করার আহ্বান জানান সালমান এফ রহমান।
গত বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র-ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে যে উন্নয়নের গতিধারা সৃষ্টি হয়েছে, বিশ্ব দরবার সে বিষয়ে শেখ হাসিনার সরকারের ভূয়সী প্রশংসা করেছে। তাই অনেকের এটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি শেখ হাসিনা সরকার আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করে তবে এ দেশ বিশ্ব রাজনৈতিক অঙ্গনে একটা চমক সৃষ্টি করবে এবং নেতৃৃত্বে চলে আসবে। তাই একজন মহিলা হিসেবে বিশ্ব রাজনীতির অঙ্গনে মাথাচাড়া দিয়ে উঠবে এবং অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করবে এটা অনেকই চান না। তাই বাংলাদেশকে দাবিয়ে রাখার জন্য বিভিন্ন সংস্থা, এজেন্ট আমাদের পেছনে লেগেছে। অনেক দেশই ভালোভাবে নিচ্ছে না কারণ তাদের দাদাগিরি কব্জির হাত থেকে চলে যাবে। তিনি বলেন, আগামী নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমতের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান আরও বলেন, দোহার-নবাবগঞ্জে বিশেষ করে নবাবগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মহিলাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়। এজন্য সকল নেতাকর্মীর প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সকলকে একসঙ্গে নৌকাকে বিজয় করার জন্য ত্যাগ স্বীকারের আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা-১ আসনে বিপুল ভোটে বিজয় করে প্রধানমন্ত্রীকে উপহার দিবো। সালমান এফ রহমান ওইদিন সকালে মহিলা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচন পরিচালনা কর্মশালায় অংশ নেন। এরপর উপজেলায় কর্মরত প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

বিকালে উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের কর্মশালায় অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হালিমা আক্তার লাবণ্য, কেন্দ্রীয় মহিলা লীগের সহ-সভাপতি স্মৃতিকনা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নূরুল হক বেপারী, ঢাকা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, উপ-দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম নাদিম, উপজেলা সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠলে, সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সাকিবকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় বাংলাদেশের
পরবর্তী সংবাদ শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন ট্রুডো
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?