গাউছিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার ব্যাবস্থাপনায় ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলী হত্যাকাণ্ড জুলুম নির্যাতন ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস অবৈধ দখলদার মুক্ত করার দাবীতে গত ১৮ অক্টোবর দুপুর ১২ টায় কোর্ট হিল সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ওআইসি, আরব লীগ ও জাতি সংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা এবং তাদের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে মুসলিম রাষ্ট্র গুলোকে আলাদা জোট গঠন করার আহবান জানানো হয়। সমগ্র মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে ইসরাইলকে সবদিক থেকে বর্জনের জন্য আহবান জানিয়েছেন আইনজীবীরা। গাউছিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সভাপতি এডভোকেট মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, গাউছিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার)। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, আঞ্জুমান ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ মুজিবুল হক, চট্টগ্রাম জেলা পিপি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, গাউছিয়া কমিটির যুগ্ম-মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট এম. ফয়েজ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন এডভোকেট কাজী নজমুল হক,এডভোকেট নূরুল ইসলাম, এডভোকেট কিরণ তৈয়ব, এডভোকেট ইয়াছিন খোকন, এডভোকেট রাশেদ ফারুকী,এডভোকেট এরশাদুর রহমান রিটু, এডভোকেট দিদারে আলম, এডভোকেট মোজাম্মেল ফারুকী, এডভোকেট আলী আক্কাস, এডভোকেট গোলাম ফারুক, এডভোকেট রাশেদুল ইসলাম, এডভোকেট আজম খান, এডভোকেট মাসুদুল আলম বাবলু, এডভোকেট শহিদুল আলম, এডভোকেট আজম খান, এডভোকেট ইসহাক, এডভোকেট সাইফুল্লাহ চৌধুরী নয়ন, এডভোকেট এডিএম আরুছুর রহমান, এডভোকেট মোতাহের হোসেন রাসিফ, এডভোকেট আরিফ, এডভোকেট এস এম আরমান মহিউদ্দিন, এডভোকেট মোজাম্মেল হক, এডভোকেট ফরহাদ, এডভোকেট কামরুন নাহার, এডভোকেট হামিদা চৌধুরী লুনা, এডভোকেট সৌরভ ও রোকন উদ্দিন জুয়েল প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন, জি এম শাহাদত হোসাইন মানিক। মানববন্ধনে কয়েকশত আইনজীবী অংশগ্রহণ করেন, পরে ইসরাইলের পতাকায় আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।
সমগ্র মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে ইসরাইলকে সব দিক থেকে বর্জনের আহবান
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


