শফিউল আলম, রাউজান : ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গব›দ্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যা করার পর বঙ্গবন্দু শেখ মুজবুর রহগমানের ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয় । করাগারে আটকবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় করাগারে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহম্মদ কাপ্টে মন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, কামরু জম্মনকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে ঘাতক চক্র । জাতির জনক বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য জাতীয় চারনেতাকে হত্যা করে আওয়ামী লীগের নেতৃত্ব শুণ্য ও এদেশকে আবারো পাকিস্তান রাষ্ট বনানোর প্রচেষ্টায় মেতে উঠে ঘাতক চক্র। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গব›দ্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যা ও জাতীয় চার নেতাকে হত্যার পর স্বাধীনতা বিরোধী শক্তি আবারো রাস্টকষমতায় আসিন হয় । স্বাধীনতা বিরোধী শক্তি দেশে স্বাধীনতা স্বপক্ষের নেতা কর্মীদেরকে সারাদেশে হত্যা করে। দেশকে জঙ্গী সন্ত্রাসী রাষ্টে পরিণত করেন । জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী শক্তির বিরোদ্বে আন্দোলন সংগ্রাম করে এদেশে গনতন্ত্র প্রতিষ্টা করেন । এদেশের সাধারন মানুষের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্টিত হয়ে দেশ থেকে জঙ্গী সন্ত্রাস দমন করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিতি করে তোলেন । জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে এদেশে আবারো অস্থিতিশীল পরিবেশ গড়ে তোলতে বিএনপি জামাত আন্দোলনের নামে পুলিশ হত্যা আগুন দিয়ে যানবাহন পুড়ানো সাংবাদিকদের উপর হামলা করছে । প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারন মানুষকে সাথে নিয়ে আন্দোলনের নামে নৈরাজ্য সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করে আগামী সংসদ নির্বাচনে সাধারন মানুষের ভোটে নৌকা প্রতিককে বিজয় করে সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলবে । বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে । গতকাল ৩ নভেম্বর শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন । রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর কাউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, শাহাজাহান ইকবাল, ইরফান আহম্মদ চৌধুরী, শ্হা আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির তালুকদার, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্ধ।
জাতীয় চার নেতাকে হত্যা করে দেশকে আবার পাকিস্তানি রাষ্ট্র বানাতে তৎপর হয় ঘাতক চক্র
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


