By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৪:০৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঢাকায় জামায়াতের মিছিল, হামলা ও আটকের অভিযোগ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > ঢাকায় জামায়াতের মিছিল, হামলা ও আটকের অভিযোগ
রাজনীতি

ঢাকায় জামায়াতের মিছিল, হামলা ও আটকের অভিযোগ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/১৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

পঞ্চম দফায় দেশব্যাপী টানা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। বুধবার সকালে রাজধানীর বিভিন্ন স্পটে অবরোধ সমর্থনে পৃথক পৃথক মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এসব মিছিল থেকে আইনশৃঙ্খলা বাহিনী ৬ জনকে আটক করে এবং হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ দলটির।

সকালে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি মিরপুর-১ নং ছাপাখানা মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসার ক্যাম্পের সামনে গিয়ে সভার মধ্য দিয়ে শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য এ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুর রকীব, জসিম উদ্দীন, আল আমিন ও বিপ্লব, ছাত্রনেতা তানভির, ফাহাদ ও মেহেদী প্রমুখ।

মিছিল শেষে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেন, ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি পাশ কাটিয়ে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু রাজপথের সংগ্রামী জনগণ তাদের সে ষড়যন্ত্র সফল হতে দেবে না। বরং গণবিরোধী তফসিল জনগণের ওপর চাপিয়ে দেয়া হলে তা জনগণ জীবন দিয়ে হলেও রুখে দেবে। তাই সরকারকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে অবিলম্বে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানাচ্ছি। অন্যথায় তাদের পালানোর পথ থাকবে না।

কাফরুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। সকালে উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সড়কে অবরোধ করে মিছিল করেন নেতাকর্মীরা। উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন এই মিছিলে নেতৃত্ব দেন। উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুবউদ্দীন ও আব্দুস সবুর ফরহাদের নেতৃত্বে বাড্ডায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। এসময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ অতর্কিত হামলা চালিয়ে ৫ থেকে ৬ জনকে আহত করে এবং কয়েকজনকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ দলটির। এসময় পুলিশ ১ জনকে আটক করেছে। এছাড়া উত্তরায়ও সড়ক বন্ধ করে মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
এদিকে সকালে মালিবাগ রেলগেট অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। এসময় দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, দেশের জনগণ বাংলাদেশে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দিবে না। এবার মানুষ জীবন দিয়ে হলেও প্রহসনের নির্বাচন বানচাল করবে। নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনারা জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন। আপনাদের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে পদত্যাগ করুন। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো তফসিল ঘোষণা করবেন না। না হলে জনগণ আপনাদের জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করবে। দেশের জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য সরকার আবারো ষড়যন্ত্রমূলক তফসিল ঘোষণা করতে চায়। বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের জেলখানায় রেখে প্রহসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণার সুযোগ দেয়া হবে না।

এছাড়া রাজধানীর বঙ্গবাজার, ধানমন্ডি, ডেমরা এবং বাসাবো এবং যাত্রাবাড়ীতে সড়ক বন্ধ করে অবরোধ সমর্থনে মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ গাজায় আল শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরাইল
পরবর্তী সংবাদ অবাধ, সুষ্ঠু নির্বাচনের ওপর আবারও যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?