By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | সকাল ৭:৪৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ গাজায় আল শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরাইল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > গাজায় আল শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরাইল
বিদেশলিড ২

গাজায় আল শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরাইল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/১৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

অবশেষে মানবাধিকারের সব আইন ভঙ্গ করে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার ভিতরে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা। এতে সেখানে অবস্থানরত রোগী, আশ্রয়প্রার্থী বাস্তুচ্যুত মানুষ, হাসপাতালের স্টাফদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ট্যাংক এবং কমান্ডোদেরকে তিনি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখেছেন। আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলেছেন, ইসরাইলি সেনারা আল শিফা হাসপাতালে প্রবেশ করেছে। জরুরি বিভাগ দিয়ে কয়েকশত সেনা ভিতরে প্রবেশ করেছে। বাইরে অবস্থান নিয়েছে ট্যাংক। জবাবে হোয়াইট হাউস বলেছে তারা হাসপাতালের ভিতরে যুদ্ধ দেখতে চায় না। সেখানে আকাশ থেকে কোনো বোমা হামলাও দেখতে চায় না। এ হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

হাসপাতালে ইসরাইলের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ইসরাইলের দাবি, ওই হাসপাতালের কমান্ড সেন্টার আছে।

এমনকি সেখান থেকে টানেলের সঙ্গে সংযোগ থাকতে পারে। ইসরাইলের এই দাবিকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। ওদিকে এই হাসপাতালের একজন ডাক্তার বলেছেন, কমপক্ষে ২০০ মৃতব্যক্তির লাশ গণকবর দেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে হাসপাতালে হামলার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র। তিনি বলেছেন, আমরা আকাশ থেকে হাসপাতালে বোমা হামলাকে সমর্থন করি না। হাসপাতালে আছেন নিরীহ মানুষ, অসহায় মানুষ, অসুস্থ মানুষ। তাদের স্বাস্থ্য সেবা প্রয়োজন। এসব মানুষ ক্রসফায়ারের মধ্যে আশ্রয় নিয়েছেন। সেই হাসপাতালে যুদ্ধ দেখতে চাই না আমরা। হাসপাতাল এবং রোগীদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।
হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশেক হাসপাতালে ইসরাইলের অভিযানকে উন্মুক্ত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি বলেন, হাসপাতাল একটি বেসামরিক প্রতিষ্ঠান। সেখানে চিকিৎসক, রোগী এবং বাস্তুচ্যুত মানুষ আছেন। এটা কোনো সামরিক টার্গেট হতে পারে না। এর মধ্য দিয়ে তারা তাদের পরাজয় ঢাকতে চাইছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনেছে। কানাডার কুইন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিষয়ক বিশেষজ্ঞ আরদি ইমসেইস আল জাজিরাকে বলেছেন, ইসরাইলকে এখন প্রমাণ দিতে হবে যে এই হাসপাতাল হামাসের ঘাঁটি। হামাস এই হাসপাতালকে ব্যবহার করছে। তারা একটি বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত ইসরাইল তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।

জেনেভা কনভেনশন অনুযায়ী যদি কোনো হাসপাতালে থাকা লোকজন কোনো রকম অপরাধ না করেন, মানবিক দায়িত্বের বাইরে অন্য কোনো অপরাধ না করেন, শত্রুদের বিরুদ্ধে ক্ষতিকর কোনো পদক্ষেপ না নেন, তাহলে সেই বেসামরিক হাসপাতালকে সুরক্ষিত রাখতে হবে। হিউম্যান রাইটস ওয়াচের ফিলিস্তিন ও ইসরাইল বিষয়ক পরিচালক ওমর শাকির বলেছেন, এখন পর্যন্ত ইসরাইল সরকার এমন কোনো প্রমাণ দিতে পারেনি, যাতে হাসপাতালের বিরুদ্ধে তাদের দাবিকে প্রতিষ্ঠা করে। বাস্তবতা হলো গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। হাসপাতালে এমন হামলা উচ্চ মাত্রায় বৈষম্যমূলক।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠলে, সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আলিয়ঁস ফ্রঁসেজে ৪দিন ব্যাপী “ইন্টারচেইন্জ অব লাইন” শীর্ষক কর্মশালা শুরু
পরবর্তী সংবাদ ঢাকায় জামায়াতের মিছিল, হামলা ও আটকের অভিযোগ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?