By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৪:৫৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সংকটের মধ্যে ডলারের দাম কমলো ৫০ পয়সা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অর্থ-বাণিজ্য > সংকটের মধ্যে ডলারের দাম কমলো ৫০ পয়সা
অর্থ-বাণিজ্য

সংকটের মধ্যে ডলারের দাম কমলো ৫০ পয়সা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/২৩ at ১১:৪৩ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

তীব্র সংকটের মধ্যে সব খাতে ডলারের দাম ৫০ পয়সা করে কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো প্রতি ডলার (সব খাতে) কিনবে ১১০ টাকায়। বিক্রি করবে ১১০ টাকা ৫০ পয়সা। আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দাম হবে ১১০ টাকা ৫০ পয়সা। নগদ ডলারের দাম ব্যাংকগুলো নিজেরা নির্ধারণ করবে। আগে ব্যাংকগুলো প্রতি ডলার কিনত ১১০ টাকা ৫০ পয়সা দরে এবং বিক্রি করত ১১১ টাকা দরে। নতুন দাম আজ বৃহস্পতিবার থেকে কার্যকর।

বৈদেশিক মুদ্রা লেনদেনের নিবন্ধন পাওয়া ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস এসোসিয়েশন (বাফেদা) এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত সংক্ষিপ্ত বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়।

বৈঠকে ডলারের দাম কমানোর কারণ হিসেবে বলা হয়, বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি কমে এখন উদ্বৃত্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার জমা রাখার হার বেড়েছে, কমেছে বাণিজ্য ঘাটতি। এছাড়া ব্যাংকগুলোয় বৈদেশিক দায় শোধের চাপও কিছুটা কমে এসেছে।

এসব কারণে দাম কমানো হয়েছে।
তবে বাস্তবতা হচ্ছে, বাজারে ডলারের সংকট প্রকট। বৈদেশিক দায় নিয়মিত শোধ করা যাচ্ছে না। বেশি দাম দিয়েও ডলার মিলছে না। দায় শোধ করতে না পারায় বাড়তি সুদসহ দণ্ড-সুদ দিতে হচ্ছে। আইএমএফ-এর শর্ত অনুযায়ী ডলারের দামে একক দর এখন কার্যকর হচ্ছে না। বাফেদা ও এবিবির বেঁধে দেয়া দরে ডলার বেচাকেনা হচ্ছে না। বাজার নিয়ন্ত্রণের জন্য প্রণয়ন করা নীতি কাজ করছে না।

সংশ্লিষ্টরা বলেছেন, ডলারের দাম কমানো হলেও বাজারে তা কার্যকর হবে কতটুকু, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, বর্তমানে ডলারের যে দাম চালু রয়েছে, সেগুলোই কার্যকর হচ্ছে না। ব্যাংকাররা নানা ফাঁকফোকর দিয়ে ডলারের দাম বেশি রাখছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেমিট্যান্সের ডলারের দাম হবে ১১০ টাকা। এর সঙ্গে সরকারি খাতের আড়াই শতাংশ প্রণোদনা ও ব্যাংক নিজস্ব উদ্যোগে আরও আড়াই শতাংশ প্রণোদনা দিতে পারবে। ডলারের দাম কমানোর ফলে রেমিট্যান্সের ডলারের দামও কমবে। বর্তমানে ৫ শতাংশ প্রণোদনাসহ রেমিট্যান্সের প্রতি ডলার সর্বোচ্চ ১১৬ টাকা করে কিনতে পারে ব্যাংক। কিন্তু কিছু ব্যাংক ১১৯ টাকা দরে কিনছে। আগে এর দাম ১২৭ টাকা উঠেছিল। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে এখন কমে ১১৯ টাকায় নেমেছে, যা নির্ধারিত দামের চেয়ে ৩ টাকা বেশি। নতুন দরে ৫ শতাংশ প্রণোদনাসহ প্রতি ডলারে প্রবাসীরা পাবেন সর্বোচ্চ ১১৪ টাকা ৫৫ পয়সা। প্রতি ডলারে দাম কমবে ১ টাকা ৪৫ পয়সা।

রপ্তানি আয়ের ডলারও এখন আগের চেয়ে ৫০ পয়সা কমে ১১০ টাকা করে কিনবে ব্যাংকগুলো। আগে কিনত ১১০ টাকা ৫০ পয়সা করে। আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে এখন ডলারের দাম হবে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা। কিন্তু এ দামে বাণিজ্যিক আমদানিকারকরা ডলার পাচ্ছেন না। তাদের কিনতে হচ্ছে ১১৭ থেকে ১২২ টাকা করে। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি দামে। কারণ, বাড়তি দামে রেমিট্যান্স কিনে ওই ডলার আমদানিতে নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এ কারণে ডলারের দামের সঙ্গে বাড়তি প্রিমিয়াম যোগ করে এর দাম বেশি নিচ্ছে।

এর আগে আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দাম ১১৪ টাকা নির্ধারণ করা হলেও তা কার্যকর হয়নি। ১১১ টাকা দামেই আগে ডলার বিক্রি হয়েছে। আজ থেকে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা দামে বিক্রি হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বাংলাদেশে বিনিয়োগ করুন, সমতার ভিত্তিতে অংশীদারত্বে একসঙ্গে সমৃদ্ধ হই: তারেক রহমান

আজ দেশের বাজারে যে দামে স্বর্ণ বিক্রি

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

চাল, গম, পেঁয়াজ, চিনি. তেলসহ ৬০ পণ্যের কর কমানোর প্রস্তাব

আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না : অর্থমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সারা দেশে র‌্যাবের ৪২৮ টহল দল মাঠে নেমেছে
পরবর্তী সংবাদ ধান কাটা শুরু, কাপ্তাইয়ে আমনের ভাল ফলনে কৃষক-কৃষানীর মুখে হাসি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?