By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৪:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ধান কাটা শুরু, কাপ্তাইয়ে আমনের ভাল ফলনে কৃষক-কৃষানীর মুখে হাসি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাঙ্গামাটি > ধান কাটা শুরু, কাপ্তাইয়ে আমনের ভাল ফলনে কৃষক-কৃষানীর মুখে হাসি
রাঙ্গামাটি

ধান কাটা শুরু, কাপ্তাইয়ে আমনের ভাল ফলনে কৃষক-কৃষানীর মুখে হাসি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/২৩ at ১১:৪৬ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলায় এবারও চলতি আমন মৌসুমে ধানের ভাল ফলন হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবং রোগ বালাই কম হওয়ায় আমন ধানের ফলন ভাল হয়েছে। ভাল ফলন হওয়ায় কৃষক- কৃষাণীর মুখে মধুর হাসি ফুটে উঠেছে। তবে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট দমকা হাওয়া আর বৃষ্টির কারণে দুই দিন বন্ধ ছিল ধানকাটা। কিছু এলাকায় অসময়ের বৃষ্টিতে ধানের সামান্য ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানিয়েছে কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ। বর্তমানে মাঠে ধান কাটা, মাড়াইসহ পাকা ধান ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছে উপজেলার প্রান্তিক কৃষকরা কাপ্তাই উপজেলার ওয়াগ্গা কৃষি ব্লকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাক ডাকা ভোর থেকে শুরু করে আমনের নতুন ফসল ঘরে তুলতে দিনরাত এক করে নিরলস ভাবে কাজ করছে কৃষক কৃষাণীরা। তাছাড়া বছরের শুরুর দিকে বৃষ্টির অভাবে মলিন মুখে চাষ শুরু করলেও বর্তমানে ভাল ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। স্থানীয় কৃষক সমিরণ তঞ্চঙ্গ্যা, মিনিপ্রু মারমা, আবুল কালাম সহ কয়েকজন চাষী জানান, খুশিমনে তারা ঘরে তুলছে নতুন ধান। গতবারের চেয়ে এবার ভাল ফলন হয়েছে বলে তারা জানায়। সে সাথে এবারও ধান বিক্রয় করে বেশ লাভবান হবে বলে তারা আশা করছেন। কাপ্তাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ১৫টি ব্লকে ১ হাজার ১শ’ ৭৪ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। যার মধ্যে স্থানীয় জাতের ১৫ হেক্টর এবং বাকী গুলো উফসী জাতের ধানের চাষ হয়েছে। গত বুধবার (২২ নভেম্বর) পর্যন্ত প্রায় ২৫ শতাংশ ধান কর্তন শেষ করা হয়েছে। অবশিষ্ট ধান শীঘ্রই কাটা শেষ হবে বলে জানা গেছে। এদিকে উপজেলার কয়েকটি কৃষি ব্লক পাহাড় বেষ্টিত হওয়ায় পাহাড়ের পাদদেশে জমি গুলোর আমন ধান পরিপক্ক হয়ে গেছে। আর কিছু দিনের মধ্যেই সেসব ধানও কর্তন সমাপ্ত হবে বলে কৃষি অফিস সূত্র জানায়। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা থোয়াইনু চিং মারমা জানান, এবার আমন মৌসুমে কাপ্তাই উপজেলার ১৫টি ব্লকে ১ হাজার ১শ’ ৭৪ হেক্টর জমিতে আমনের চাষ করার লক্ষমাত্রা ছিল। সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এবারও কাপ্তাই উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলা যায়। তাই স্থানীয় কৃষকদের চোখে মুখে হাসি ফুটেছে। এছাড়া আমরা যারা কৃষি বিভাগে কর্মরত রয়েছি, তাদের এই আনন্দ দেখে আমরাও অনেক আনন্দিত। ইতিমধ্যে কৃষকরা আমন ধান কর্তন করে ঘরে তোলা শুরু করেছে বলে তিনি জানান। এদিকে, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এবং বাপ্পা মল্লিক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটা শুরু হয়ে গেছে। এছাড়া আমাদের কৃষি ব্লক গুলোতে কৃষকরা উৎসব মুখর পরিবেশে নিজ নিজ জমি থেকে ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছে। চলতি আমন মৌসুমে উপজেলায় আমন চাষে আমাদের লক্ষ্যমাত্রা পূর্ণ হতে চলেছে। উপজেলা কৃষি বিভাগ থেকে সবসময় কৃষকদের বিভিন্ন পরামর্শ এবং সহায়তা দেওয়া হয়েছে। যেসব ধান কাঁচা রয়েছে সেগুলো গুচ্ছ আকারে তুলে দেওয়ার পরামর্শ দিয়েছি। সূর্যের আলো পেলে এসব ধানগাছ দাঁড়িয়ে যাবে। কৃষি বিভাগে কর্মরতরা এবারও উপজেলায় আমন ধানের বাম্পার ফলনের আশা করছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কাপ্তাইয়ে আওয়ামীলীগ দলীয় ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার

কাপ্তাই ১০ আর ই সেনা ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাঙামাটি থেকে ভারতে পাচারকালে বিপুলপরিমাণ সার জব্দ

কাপ্তাইয়ে ৫ হাজার ৯৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সংকটের মধ্যে ডলারের দাম কমলো ৫০ পয়সা
পরবর্তী সংবাদ সত্য ঘটনায় নির্মিত হবে ‘এশা মার্ডার’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?