নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে বাসে কোন যাত্রী না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে বাসের অধিকাংশ স্থান পুড়ে ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।
মহাদেবপুর থানার ওসি(তদন্ত) আবুল কালাম আজাদ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরের একটি পেট্রোল পাম্পের সামনের দাঁড়িয়ে থাকা বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পুলিশের ধারণা, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এই বাসে আগুন দিয়ে পালিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও লেলিহান শিখায় বাসটির অধিকাংশ পুড়ে গেছে। বাসে অগ্নি সংযোগকারী সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।
নওগাঁয় বাসে আগুন, আটক ২
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


