By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ৬:১৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নয় ডামি প্রার্থী রাখার নির্দেশনা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নয় ডামি প্রার্থী রাখার নির্দেশনা
লিড

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নয় ডামি প্রার্থী রাখার নির্দেশনা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/২৭ at ১১:২২ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় কেউ নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একইসঙ্গে নির্বাচনে দলীয় বিকল্প (ডামি) প্রার্থী রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। এ ছাড়া নির্বাচনকে প্রতিযোগিতামূলক করার নির্দেশ দেয়া হয়েছে দলীয় তরফে। গতকাল সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ফরিদপুর-১ আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারী একজন জানান, নেত্রী আমাদের বলেছেন- ‘আপনারা সাড়ে তিন হাজারের মতো প্রার্থী। এর মধ্যে থেকে আপনারা আমাকে তিনশ’ নাম দেন। এমন কথার জবাবে সবাই প্রার্থী বাছাইয়ে নেত্রীকে দায়িত্ব দেন। পরে নেত্রী নির্দেশনা দেন, কোনো আসনে যেন একক প্রার্থী না থাকে। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে প্রয়োজনে ডামি প্রার্থী রাখতে হবে। বিরোধী দলীয় কেউ সংসদ সদস্য প্রার্থী হলে তাকে সহযোগিতা করতে হবে।

একইসঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের আনার ব্যাপারে সকলকে কাজ করার নির্দেশ দিয়েছেন সভানেত্রী। নওগাঁ-২ আসন থেকে আসা একজন নেতা বলেন, ‘দলীয় সভাপতি শেখ হাসিনা আমাদের বলেছেন- বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচনে পাস করে আসতে পারবেন না।
প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। একই সঙ্গে দলের যেকোনো নেতা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হলে তার ওপর দল কোনো চাপ সৃষ্টি করা যাবে না। নির্বাচনকে দল ও দলের বাইরে যেকোনো ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। দল যাকে মনোনয়ন দেবে তার বিরুদ্ধে দলের যে কোনো নেতা প্রার্থী হলে দল কোনো হস্তক্ষেপ না করতে স্পষ্ট নিষেধ করা হয়েছে।

মতবিনিময় সভায় অংশ নেয়া কুমিল্লা-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী এক নেতা বলেন, দলীয় সভানেত্রী বলেছেন, নির্বাচন যেন প্রতিযোগিতামূলক হয়, বিরোধীদের অংশগ্রহণ যেন থাকে তা নিশ্চিত করতে। যে কেউ চাইলে নির্বাচন করতে পারবে তবে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো আসনে যেন একক প্রার্থী না থাকে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন সভাপতি।

মতবিনিময় সভায় যোগ দেয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, দলীয় সভানেত্রী মনোনয়নপ্রত্যাশীদের কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে দলীয় প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন দেয়া হবে, তাদের পক্ষে ঐকবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সবাই যেন ঐক্যবদ্ধভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান, সেটাও বলেছেন।’ তিনি বলেন, ‘মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পাশাপাশি ডামি ক্যান্ডিডেটও (বিকল্প প্রার্থী) রাখতে বলেছেন, যেন কারও মনোনয়ন বাতিল বা মনোনয়ন প্রত্যাহার করলে যেন ডামি ক্যান্ডিডেট নির্বাচন করতে পারে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘নেত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেছেন।’ এ সময় বিকল্প প্রার্থী রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিকল্প প্রার্থী রাখতে বলেছেন নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের অনিয়ম করতে না পারে। ভোটারের উপস্থিতি যাতে বাড়ে, সেজন্যও কাজ করতে বলেছেন।’

গতকাল সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়নপ্রত্যাশীরা গণভবনের সামনে জড়ো হন। সকাল ১০টায় সভা শুরুর কথা থাকলেও ৮টার আগে থেকেই গণভবন থেকে শুরু হয়ে নেতাকর্মীদের প্রবেশের দীর্ঘলাইন চন্দ্রিমা উদ্যান পর্যন্ত পৌঁছায়। নিরাপত্তাবেষ্টনী পার হয়ে সারিবদ্ধভাবে গণভবনে একে একে প্রবেশ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন সংগ্রহকারী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নওগাঁয় বাসে আগুন, আটক ২
পরবর্তী সংবাদ অপেক্ষায় অপু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?