By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ১:১৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আবারও কাপ্তাইয়ের জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারে এঙ্গেল চুরি: মারাত্বক ঝুঁকিতে সঞ্চালন লাইন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাঙ্গামাটি > আবারও কাপ্তাইয়ের জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারে এঙ্গেল চুরি: মারাত্বক ঝুঁকিতে সঞ্চালন লাইন
রাঙ্গামাটি

আবারও কাপ্তাইয়ের জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারে এঙ্গেল চুরি: মারাত্বক ঝুঁকিতে সঞ্চালন লাইন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/২৮ at ৬:০২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

কাপ্তাই প্রতিনিধি: আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ টাওয়ারের দুঃসাহসিক যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে। ফলে মারাত্মক ঝুঁকিতে পড়েছে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সঞ্চালন লাইন। ঘটনাটি ঘটেছে গত সোমবার(২৭ নভেম্বর) রাতে কাপ্তাই উপজেলাধীন দুর্গম সীতার পাহাড়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলাধীন সীতারঘাট এলাকার দুর্গম পাহাড়ের ওপর জাতীয় গ্রিড লাইনের কয়েকটি সুউচ্চ টাওয়ার রয়েছে। এসব টাওয়ার মধ্যে ৯২৬ নম্বর টাওয়ার থেকে ঘটনারদিন কোন এক সময় গুরুত্বপূর্ণ ২০টি টাওয়ার মেম্বার এঙ্গেল ও পিজি জয়েন্টের নাট বল্টু কে বা কারা চুরি করে নিয়েছে। গত সোমবার বিকেলে নিয়মিত পেট্রোল ডিউটিকালীন বিষয়টি নজরে আসে। এতে যেকোন সময় টাওয়ার ধসে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন বন্ধসহ মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এব্যাপারে মঙ্গলবার (২৮ নভেম্বর) চন্দ্রঘোনা-কাপ্তাই ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সহকারি প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন টাওয়ারে চুরির ঘটনায় কাপ্তাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ পত্র থেকে জানা গেছে, কাপ্তাই উপজেলাধীন জাতীয় গ্রিডের ১৩২ কেভি সীতারঘাটস্থ চন্দ্রঘোনা-কাপ্তাই সঞ্চালন লাইনের ৯২৬ নং টাওয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিমাপের প্রায় ২০টি মেম্বার এঙ্গেল এবং পিজি জয়েন্টের নাট বল্টু কে বা কারা চুরি করে নিয়ে যায়। বর্তমানে টাওয়ারটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোন সময় ওই টাওয়ার ধসে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়সহ বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। চুরি হওয়া যন্ত্রপাতির বর্তমান বাজার মূল্য ৬ হাজার টাকা। তবে টাওয়ারটি দুর্ঘটনায় পতিত হলে প্রাণহানীসহ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানায়। উল্লেখ্য, গত ৯ মে’ ২০২৩ তারিখে একই স্থানে জাতীয় গ্রীডের দুইটি টাউয়ারের বিভিন্ন মেম্বার এঙ্গেল এবং নাট বল্টু চুরি করে নিয়ে গেলে সেসময়ও কাপ্তাই থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছিল। পরে জাতীয় গ্রিড রক্ষায় দ্রুত গত ১৩ মে’ ২০২৩ তারিখে পুনরায় সেগুলি প্রতিস্থাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করে জাতীয় পাওয়ার গ্রিড চন্দ্রঘোনা-কাপ্তাই ১৩২/৩৩কেভি গ্রিড উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন জানান, গত ২৭ নভেম্বর সঞ্চালন লাইন সংরক্ষণ ও পরিদর্শনকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীতারঘাট জাতীয় গ্রিডের টাওয়ার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার এঙ্গেল ও পিজি নাট বল্টু কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে যেকোন সময় টাওয়ারটি ধসে জাতীয় গ্রিড লাইন মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। চোর সনাক্ত করাসহ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার (২৮ নভেম্বর) কাপ্তাই থানায় একটি অভিযোগ দায়েরসহ বিষয়টি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট প্রশাসনকে পত্র দিয়ে অবগত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এবিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চুরির বিষয়ে কাপ্তাই থানায় একটি অভিযোগ দায়ের করার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কাপ্তাইয়ে আওয়ামীলীগ দলীয় ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার

কাপ্তাই ১০ আর ই সেনা ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাঙামাটি থেকে ভারতে পাচারকালে বিপুলপরিমাণ সার জব্দ

কাপ্তাইয়ে ৫ হাজার ৯৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেয়া হবে: কাদের
পরবর্তী সংবাদ চট্টগ্রাম ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে করিম চৌধুরী মনোনয়ন পত্র জমা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?