কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই সেনা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ধনপাতা বাজার মুখ এলাকায় বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান সহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
সোমবার(২৯ জুন) অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পেইনে দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে আসেন।
সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসির তত্ত্বাবধানে ওই চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার। এসময় ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এধরনের সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।


