দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম-১ (মিরশরাই) আসনের জাতীয় পার্টির প্রার্থী এমদাদ হোসাইন চৌধুরী। বৃহস্পতিবার সকালে তিনি রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ফরম জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পাটি কেন্দ্রীয় নিবাহী সদস্য এম আজগর আলী, শফিউল আলম শফি, জাতীয় সৈনিক চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচিব হাফিজুর রহমান, সমাজ সেবক ও আইনজীবি এ্যাডভোকেট ওমর ফারুক, মিরশরাই উপজেলার মোঃ শহীন, রফিকুল, মোঃ সেলিম প্রমূখ। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভোট কেন্দ্র সন্ত্রাসী ও দলীয় প্রভাবমুক্ত থাকলে জনগণের সমর্থন নিয়ে আমি বিপুল ভোটে জয় লাভ করব। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সুশাসন এখনও মানুষ ভুলে নাই। মানুষ উন্নয়নের নামে লুটপাট ও জ্বালা পোড়াও চাই না। জনগণ বর্তমান অবস্থা থেকে মুক্তি ও সুশাসন চাই।
চট্টগ্রাম-১ (মিরশরাই) আসনে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টি প্রার্থী এমদাদ হোসাইন চৌধুরী
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


