দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম-১৬(বাশঁখালী) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী এম মহিউল আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে তিনি রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ফরম জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শুরা সদস্য ও বাঁশখালী উপজেলার সহ-সভাপতি ফরিদ আহমদ জিহাদী, মওলানা ইব্রাহিম আল-কাদেরী, দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক ও বাঁশখালী উপজেলার সহ-সভাপতি মওলানা মঈনুল ইসলাম তালুকদার, বাংলাদেশ ইসলামী যুবসেনা দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক যুবনেতা শাহাব উদ্দীন, বাশঁখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক যুবনেতা ফখরুল ইসলাম, যুবনেতা আলী আলী মর্তুজা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাশঁখালী উপজেলা উত্তরের সভাপতি ছাত্রনেতা নেজাম উদ্দীন রিয়াদ, ছাত্রনেতা নুরুল মোস্তফা সাদাত, আতাউর রহমান প্রমুখ।
চট্টগ্রাম-১৬ (বাশঁখালী) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী ফ্রন্ট প্রার্থী এম মহিউল আলম চৌধুরী
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


