By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৩:২৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নির্বাচনে আওয়ামী লীগের বিবেকবান লোকও ভোট দিতে যায়নি: শাহাদাত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > নির্বাচনে আওয়ামী লীগের বিবেকবান লোকও ভোট দিতে যায়নি: শাহাদাত
রাজনীতি

নির্বাচনে আওয়ামী লীগের বিবেকবান লোকও ভোট দিতে যায়নি: শাহাদাত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০১/০৮ at ১১:০১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

৭ জানুয়ারীর একতরফা প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগের বিবেকবান লোকও ভোট দিতে যায়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম ৯ সংসদীয় আসনে বিগত নির্বাচনের প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

সোমবার (৮ জানুয়ারী) গণমাধ্যমে পাটানো এক বিবৃতিতে তিনি বলেন, ৭ জানুয়ারীর নির্বাচন ছিল বিগত দুটি নির্বাচনের মতো আরেকটি নজিরবিহীন ভোটবিমুখতার জাতীয় নির্বাচন। ভোটের দিন চট্টগ্রামের ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এতটাই কম ছিল যে কোথাও কোথাও মসজিদ থেকে মাইকিং করেও ভোটার আনা যায়নি। ঐদিন ভোট উৎসবের পরিবর্তে চট্টগ্রামে ভোট বর্জনের এক নীরব প্রতিবাদ ফুটে উঠেছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর তিন ঘণ্টা পরেও ভোট দেয়ার হার ছিল ৩ শতাংশ, কোথাও ৫ কিংবা ৮ শতাংশ। এতো জাল ভোট দেওয়ার পরও চট্টগ্রাম নগরীর ৮ সংসদীয় আসনে ২৬ শতাংশ, ১০ আসনে ২১ শতাংশ, ১১ আসনে ২০ শতাংশ ভোট পড়েছে দেখানো হয়েছে। এসব আসনে নৌকা ও লাঙ্গলের প্রার্থীর সাথে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ছিল। তারা ভোটারদের কেন্দ্রে আনার একটা চেষ্টা করেছিল। কিন্তু ব্যতিক্রম ছিল চট্টগ্রাম ৯ আসন। এই আসনে নৌকার প্রার্থীর সাথে শক্তিশালী কোন স্বতন্ত্র প্রার্থী ছিল না। তাই ভোটারদের কেন্দ্রে আনার জন্য কারোর চেষ্টাও ছিল না। ভোট কেন্দ্রে অন্য প্রার্থীর পোলিং এজেন্টও দেখা যায়নি। তেমন গণসংযোগও করেনি কোন প্রার্থী। তারপরও এই আসনে ভোট পড়েছে দেখানো হয়েছে ৩৪ দশমিক ৪০ শতাংশ। অন্য তিন আসনের চেয়ে চট্টগ্রাম ৯ আসনে ভোটারের সংখ্যাও কম। তারপরও সেখানে নৌকার প্রার্থীকে ১ লাখ ৪০ হাজার ৮৭৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে দেখানো হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের প্রার্থীকে দেওয়া হয়েছে ১৯৮২ ভোট। এই ভোটের তারতম্য থেকে বুঝা যায়, এই আসনেই সবচেয়ে বেশি জাল ভোট দেওয়া হয়েছে। জনবিচ্ছিন্ন আওয়ামীলীগের জাল ভোটই যে একমাত্র সম্বল সেটাই প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, বিএনপি সহ ৬৩ টি রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। কম ভোটার উপস্থিতি ছাড়াও চট্টগ্রামে দিনভর ভোটকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ, জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই, এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা, নৌকার পক্ষে প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। অবশ্য তিনি ৩ টার সময় বলেছিলেন ২৬ শতাংশ ভোট পড়েছে। তাতে শেষ এক ঘণ্টায় ভোট পড়েছে দেখানো হয়েছে ১৩ শতাংশের বেশি। তবে সিইসির এই হিসাব ধরলেও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম ভোট পড়া নির্বাচনের মধ্যে অন্যতম হল এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

তিনি বলেন, আন্দোলনরত বিএনপিসহ সমমনা দল ও অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা ও দাবিকে অগ্রাহ্য করে তামাশার নির্বাচন করেছে সরকার। এই নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। জালিয়াতির নির্বাচনে দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে অপমান করা হয়েছে। বিগত নির্বাচনে ভোট কেন্দ্রে গরু ছাগল দেখা গেছে, এবারের ভোটের দিন যুক্ত হয়েছে বানর ও কুকুর। চট্টগ্রামের অনেক কেন্দ্রে ৭/৮ বছরের বাচ্চাদেরও ভোট দিতে দেখা গেছে। প্রহসনের তামাশার ভোট, যেখানে নিজেরা নিজেরা ভোট করছে সেখানেও এ অবস্থা। বিএনপি কী কারণে ভোট বর্জন করেছে, তা প্রমাণিত।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে
পরবর্তী সংবাদ এ বিজয় আমার নয়, এ বিজয় জনগণের বিজয়
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ
জনপথ কৃষি প্রাণ-প্রকৃতি জুন ৩০, ২০২৬
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ৩০, ২০২৬
নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
খেলা জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?