By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | রাত ৯:০৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ফটিকছড়িতে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক পারাপার!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খাগড়াছড়ি > ফটিকছড়িতে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক পারাপার!
খাগড়াছড়ি

ফটিকছড়িতে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক পারাপার!

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/১৪ at ১২:৫০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

শওকত হোসেন করিম, ফটিকছড়ি:

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে ফটিকছড়ি ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয় সামনের এলাকায় ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীরা। ফলে ঝুঁকি নিয়েই সড়কের একপাশ থেকে অন্যপাশে চলাচল করতে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল  ও উচ্চ বিদ্যালয় এর কোমলমতি ছাত্র-ছাত্রীরা। এদিকে শিক্ষার্থীদের স্কুল পাঠিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় থাকেন অভিভাবকরা। তারা বলছেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কটি প্রশস্ত করণের মাধ্যেম উন্নীত হলেও সড়কের স্কুলের এ অংশ কোনো ফুট ওভারব্রিজ নেই। এমনকি সড়কটির এ অংশে কোথাও গতিরোধক কোনো ব্যবস্থা না থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এতে করে প্রতিনিয়তই স্কুল শিক্ষার্থীরা মৃত্যু ঝুঁকি নিয়ে সড়ক পার হয়ে স্কুলে যাচ্ছে। জানা গেছে, বৃহত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক চট্টগ্রাম -খাগড়াছড়ি সড়কটি। ফটিকছড়ি পৌরসভা ৭ নং ওয়ার্ড এলাকায় আনন্দ কমিউনিটি সেন্টারের পাশে ঐতিহ্যবাহী ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশে রয়েছে আরও দুটি স্কুল। একটি কেজি স্কুল অপরটি ধুরুং জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই ৩ স্কুলে প্রায় ১ হাজার ৬ শত শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন স্কুল ছুটি হলে শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কটি পার হতে হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। স্কুল ছুটি হলেই শত শত শিক্ষার্থী সড়কটি পারাপারের জন্য  সুযোগের অপেক্ষায় থাকে। অনেক শিক্ষার্থী আবার জীবনের ঝুঁকি নিয়ে অতি উৎসাহী হয়ে সড়কটি পার হতে ব্যস্ত। কিছু কিছু শিক্ষার্থীর অভিভাবক তাদের ছেলে মেয়ের হাত ধরে সড়কটির পার করাতে দেখা যায়। স্কুল কর্তৃপক্ষ হতে একজন দপ্তরী নুরুল আবছার ও একজন মেয়ে আয়া রীতা রাণী লাল পতাকা হাতে নিয়ে দ্রুতগতির গাড়ি থামানোর চেষ্টা করে যাচ্ছেন। অনেক চালক গাড়ি থামালেও বেশিরভাগই গাড়ি না থামিয়ে চলে যায়। স্কুল শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ফুট ওভারব্রিজ না থাকায় অনেক ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। অনেকে সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। মহাসড়কটির শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই কোনো শিক্ষার্থীর প্রাণ ঝরার আগেই ফুট ওভারব্রিজ নির্মাণ করা জরুরি। ইয়াছমিন আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, দুর্ঘটনা রোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের এ অংশে একটি ফুট ওভারব্রিজ থাকলে যাতায়াতে সুবিধা হত। স্কুলের সামনে সড়কটির কোনো অংশেই গতিরোধক না থাকায় বেপারোয়া গতিতে গাড়ি চলাচল করে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি পারাপার করতে হচ্ছে। তাই কোনো শিক্ষার্থীর প্রাণ ঝরার আগেই ফুট ওভারব্রিজ নির্মাণ করা জরুরি। ধুরুং জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম দিদারুল আলম চৌধুরী বলেন- এ এলাকায় অনেকগুলো ঘটনা ঘটেছে। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীদের রাস্তা পারাপার হতে হয়। আমরা এর আগে উপজেলা সমন্বয় সভায় বিষয়টি জানিয়েছি। এরপর গতিরোধক (স্পীড ব্রেকার) হওয়ার বিল পাসের ১বছর হলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়া হয়নি।  পেড্রোলো খুলশী লায়ন্স কিন্ডারগার্টেন এর শিক্ষিকা উম্মে সালমা বলেন- স্কুলের ভিতরের দায়িত্ব আমাদের। বাইরে থেকে যে যার মত আসে এবং নিয়ে যায়। তারপরেও আয়া দপ্তরিরা অনেক সময় সহযোগিতা করে। ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এম এ বারেক বলেন- বিষয়টি আমরা স্ব স্ব দপ্তরে লিখিত ভাবে জানিয়েছিলাম। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। আমরা চাই এখানে একটা স্পীড ব্রেকার অথবা ফুড ওভার ব্রীজ হলে বেশি ভাল হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন- এ কাজটি করার দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের। আমরা সওজ বিভাগকে বিষয়টি অবগত করবো। জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন- এ ব্যাপারে আমরা এর আগে কোন আবেদন বা কেউ আমাদের জানায়নি। মহাসড়কে স্পীড ব্রেকার দেয়াটা আসলে অপরাধ। তবে যদি এ বিষয়ে কোন আবেদন বা দাবিদাওয়া পায় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ফুড ওভার ব্রীজ নির্মাণের কথা বলা যাবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

খাগড়াছড়িতে ৬ মামলার আসামি ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ‘ইউপিডিএফ’ সদস্য নিহত

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

পানছড়ি দুর্গম এলাকার মানুষের দুর্ভোগের অবসান ঘটাল সেনাবাহিনী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কোন মন্ত্রণালয় কী করছে তার তথ্য নিয়েছেন প্রধানমন্ত্রী
পরবর্তী সংবাদ পিউ গবেষণা: দুই-তৃতীয়াংশ ভারতীয় কর্তৃত্ববাদী বা সামরিক শাসনকে সমর্থন করে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পটিয়ায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৭, ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ২৭, ২০২৬
চকবাজার থানার কলেজছাত্র হত্যা মামলার আসামি আটক
আমাদের চট্টগ্রাম আইন আদালত জনপথ জুন ২৭, ২০২৬
কাপ্তাই শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?