By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৬:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিশ্বের সবচেয়ে সুখি দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ১২৯, যুক্তরাষ্ট্র ও জার্মানি নেই শীর্ষ কুড়িতে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > বিশ্বের সবচেয়ে সুখি দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ১২৯, যুক্তরাষ্ট্র ও জার্মানি নেই শীর্ষ কুড়িতে
বিদেশলিড ২

বিশ্বের সবচেয়ে সুখি দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ১২৯, যুক্তরাষ্ট্র ও জার্মানি নেই শীর্ষ কুড়িতে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/২০ at ১:৩৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বিশ্বের সবচেয়ে সুখি দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা সপ্তম বারের মতো তারা এই খেতাব ধরে রেখেছে। জাতিসংঘের স্পন্সর করা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ কথা বলা হয়েছে। বুধবার প্রকাশিত এই রিপোর্টে বাংলাদেশের অবস্থান ১২৯তম। ৩০ বছর বয়সীদের সুখি হওয়ার সূচকে বাংলাদেশের অবস্থান ১২৮তম।

অন্যদিকে প্রবীণ- যাদের বয়স ৬০ বছর বা তারও বেশি তাদের ক্যাটেগরিতে সুখি দেশের সূচকে বাংলাদেশ আছে ১২০ নম্বরে। এর একধাপ নিচে রয়েছে ভারত। মিয়ানমার ১০২ নম্বরে। পাকিস্তান ১২২ নম্বরে। নিম্ন মধ্য বয়সীদের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১২৯। উচ্চ মধ্যবয়সীদের ক্ষেত্রেও একই অবস্থানে বাংলাদেশ।

বাংলাদেশে সবচেয়ে সুখি হলো যুবশ্রেণি। সবচেয়ে কম সুখি উচ্চ মধ্যবয়সীরা।
কমপক্ষে এক দশক আগে এই রিপোর্ট প্রকাশ শুরু হয়। তখন থেকে এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও জার্মানি নেই বিশ্বের সবচেয়ে সুখি ২০টি দেশের ভিতরে। যথাক্রমে এ দুটি দেশের অবস্থান ২৩তম ও ২৪তম। পক্ষান্তরে শীর্ষ ২০ সুখি দেশের মধ্যে উঠে এসেছে কোস্টারিকা ও কুয়েত। তাদের অবস্থান যথাক্রমে ১২ ও ১৩।

অন্যদিকে ভারতের অবস্থান ১২৬তম। আগের বছরও তাদের অবস্থান এই সূচকে একই ছিল। নরডিক দেশগুলো সবচেয়ে সুখি ১০টি দেশের মধ্যে অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে ফিনল্যান্ডের পর আছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন। ২০২০ সাল থেকে আফগানিস্তান রয়েছে তালেবানদের দখলে। রিপোর্ট অনুযায়ী, সেখানে মানবাধিকার পরিস্থিতিতে বিপর্যয় দেখা দিয়েছে। এই দেশটি রয়েছে সবচেয়ে নিচে। মোট ১৪৩টি দেশের ওপর এই সূচক করা হয়েছে। তার শেষ অবস্থান অর্থাৎ ১৪৩ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। সবচেয়ে সুখি দেশগুলোর মধ্যে এখন আর বিশ্বের কোনো বৃহৎ দেশের অবস্থান নেই। এতে বলা হয়েছে, শীর্ষ ১০ সুখি দেশের মধ্যে শুধু নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়ার আছে কমপক্ষে দেড় কোটি জনসংখ্যা। শীর্ষ ২০টি দেশের মধ্যে শুধু কানাডা ও বৃটেনের জনসংখ্যা কমপক্ষে তিন কোটি।

২০০৬ সাল থেকে ২০১০ সাল সময়কালের পর সবচেয়ে দ্রুতগতিতে সুখ কমেছে আফগানিস্তানে। সবচেয়ে দ্রুতগতিতে তা বৃদ্ধি পেয়েছে লেবানন, জর্ডান, ইউরোপিয়ান দেশ সার্বিয়া, বুলগেরিয়া ও লাতভিয়ায়। ব্যক্তিবিশেষের জীবন সম্পর্কে সন্তুষ্টির মূল্যায়ন, মাথাপিছু জাতীয় প্রবৃদ্ধি, সামাজিক সাপোর্ট, সুস্থ জীবনের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতির ওপর ভিত্তি করে করা হয়েছে এই সূচক।

ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিঙ্কির সংশ্লিষ্ট গবেষক জেনিফার ডি পাওলা বলেছেন, প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, কর্মজীবনে সুস্থ সমতা হলো ফিনল্যান্ডের মানুষের সুখি জীবনের মূলে। তাছাড়া দেশটির নাগরিকদের একটি সফল জীবন সম্পর্কে অধিক অর্জনযোগ্য অনুধাবন আছে। ফিনল্যান্ডের নাগরিকদের মধ্যে আছে শক্তিশালী কল্যাণমূলক সমাজ, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ওপর আস্থা, কম মাত্রায় দুর্নীতি, ফ্রি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা। তিনি আরও বলেন, ফিনিশ সমাজ বিশ্বাস, স্বাধীনতা ও উচ্চ মাত্রায় স্বায়ত্তশাসনের অনুভূতি দ্বারা পরিবেষ্টিত।

বিশ্ব জুড়ে বেশির ভাগ অঞ্চলে এবার দেখা গেছে বয়স্ক সিনিয়রদের চেয়ে তরুণ প্রজন্ম বেশি সুখি। তবে তারা সবাই নয়। ২০০৬ থেকে ২০১০ সালের পর নাটকীয়ভাবে ৩০ বছরের কম বয়সী উত্তর আমেরিকান, অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের নাগরিকদের গ্রুপের মধ্যে কমে গেছে সুখ। এসব স্থানে তরুণদের চেয়ে প্রবীণ প্রজন্ম বেশি সুখি। পক্ষান্তরে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোতে একই সময়ে সব বয়সীদের মধ্যে সুখ বৃদ্ধি পেয়েছে। পশ্চিম ইউরোপের লোকজনের সব বয়সী একই পরিমাণ সুখি। ইউরোপ বাদে প্রতিটি অঞ্চলে সুখি হওয়ার ক্ষেত্রে অসমতা দেখা দিয়েছে। একে এই রিপোর্টের লেখকরা উদ্বেগজনক প্রবণতা বলে বর্ণনা করেছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠলে, সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
পরবর্তী সংবাদ চীনে এক্সপ্রেসওয়ের টানেল ধস, নিহত ১৪
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?