By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | দুপুর ১২:৩৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের মধ্যদিয়ে চবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্যাপিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের মধ্যদিয়ে চবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্যাপিত
আমাদের চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের মধ্যদিয়ে চবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্যাপিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/২৭ at ১২:৫৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের মধ্যদিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্যাপিত হয়েছে। ২৬ মার্চ ২০২৪ সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এবং চবি মাননীয় উপ-উপাচার্যদ্বয় চবি স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর চবি বিভিন্ন পর্ষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০:৩০ টায় চবি মাননীয় উপাচার্যের নেতৃত্বে চবি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এরপর চবি বঙ্গবন্ধু চত্বরে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এবং চবি মাননীয় উপ-উপাচার্যদ্বয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১:০০ টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০২৪। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৩০ জন বীর মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তাঁর বক্তব্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী ত্রিশলক্ষ শহীদ, ১৯৭৫ এ ১৫ আগষ্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যবগ, ৩ নভেম্বর জেলখানায় নিহত জাতীয় চারনেতা এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মাননীয় উপাচার্য বলেন, “১৯৭১-এর ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদারবাহিনী নিরস্ত্র বাঙালির উপর বর্বরভাবে ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে এবং তাঁরই সম্মোহনী নেতৃত্বে সর্বস্তরের জনগণ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে পাকিস্তানি হানাদারবাহিনীদের পরাজিত করে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা, বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বাংলার মানুষ পায় একটি স্বাধীন ভূখণ্ড, একটি লাল সবুজ পতাকা, একটি মানচিত্র ; বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো গর্বিত পরিচয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতার মূলমন্ত্র আজও আমাদের প্রেরণা জোগায় নির্ভীক যোদ্ধা হওয়ার, দেশ গড়ার কাজে আত্মনিবেদন করার।” তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে স্ব স্ব অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে গঠিত মুক্তিযোদ্ধা সন্মাননা কমিটির আহবায়ক চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক, চবি সিনেট সদস্য চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, চবি সিন্ডিকেট সদস্য চবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, চবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. উদিতি দাশ, চবি অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ, চবি কর্মচারী সমিতির সভাপতি মোঃ সুমন (সুমন মামুন) ও চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোছাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী ও চবি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুনা সাহা।
সম্মাননা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মধুমিতা বৈদ্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক। সম্মাননা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. আনন্দ বিকাশ চাকমা এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জেসী ডেইজী মারাক।

কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ রাত ১২:০১ মিনিটে (২৫ মার্চ দিবাগত রাতে) বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ বেদীতে বিএনসিসি কর্তৃক বিউগল বাজিয়ে মহান স্বাধীনতা দিবসকে স্বাগত জানানো হয় এবং প্রত্যুষে বিশ^বিদ্যালয়ে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২৬ মার্চ ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসহ ক্যাম্পাসস্থ সকল মসজিদে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং কেন্দ্রীয় মন্দির ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। দুপুর ১২:০০ টায় চবি কেন্দ্রীয় মন্দিরে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা, শহীদ ত্রিশ লক্ষ বীর বাঙালী, ১৯৭৫ এর ১৫ আগষ্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ও জাতীয় চার নেতার আত্মার চিরশান্তি এবং দেশের অব্যাহত অগ্রগতি ও মঙ্গল কামনায় গীতাপাঠ অনুষ্ঠিত হয়। তাছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চবি প্রশাসনিক ভবন, হলসমূহ, চবি ১নং ও ২নং গেইট চত্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিত (১৭ মার্চ ২০২৪) শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানসমূহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলসমূহের প্রভোস্টবৃন্দ ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, চবি অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়নের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে: মীর হেলাল

চবি আইকিউএসির উদ্যোগে ‘OBE পদ্ধতিতে শিক্ষণ ও মূল্যায়ন’ শীর্ষক’ প্রশিক্ষণ কর্মসূচি

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে কাজ করছি: মেয়র ডা. শাহাদাত হোসেন

চবির নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রহমত মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান
পরবর্তী সংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী আইনজীবী পরিষদের পুষ্পার্ঘ অর্পণ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

আলোচিত মাসুদ হত্যার আসামী সন্ত্রাসী আইয়ুব র‌্যাবের হাতে আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২১, ২০২৬
কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২১, ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭
দেশে দেশে বিদেশ জুন ২১, ২০২৬
আজ বিশ্ব বাবা দিবস
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?