By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | হেমন্তকাল | রাত ৯:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ৪ জেলায় তীব্র তাপদাহে কৃষিখাতে ক্ষতি ৩৬৩ কোটি টাকা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ৩ > ৪ জেলায় তীব্র তাপদাহে কৃষিখাতে ক্ষতি ৩৬৩ কোটি টাকা
লিড ৩কৃষিজনপথ

৪ জেলায় তীব্র তাপদাহে কৃষিখাতে ক্ষতি ৩৬৩ কোটি টাকা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৫/১৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

তীব্র তাপদাহে চুয়াডাঙ্গাসহ চার জেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং জীবন জীবিকায় অন্তত ১৭৫৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু কৃষিখাতেই ক্ষতি হয়েছে ৩৬৩ কোটি টাকার।
আর জীবন জীবিকার ওপর ক্ষতির পরিমাণ ১২০০ কোটি টাকা মূল্যের।

সম্প্রতি একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

চুয়াডাঙ্গায় তাপদাহের প্রভাব নিয়ে চালানো এক সমীক্ষা প্রতিবেদন সাংবাদিকদের কাছে উপস্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন।

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ, পরিবেশ ও জীবন-জীবিকার ওপর তীব্র তাপদাহের প্রভাব মূল্যায়ন বিষয়ক গবেষণা চালায় ওই সংস্থাটি। বুধবার (১৫ মে) সকালে ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে সমীক্ষার তথ্য উপস্থাপনে উল্লেখ করা হয়, তাপদাহের প্রভাবে চলতি বছর চুয়াডাঙ্গা জেলা ও এর পাশের তিন জেলায় কৃষিখাতে ৩৬২ কোটি ৬২ লাখ টাকা ক্ষতি হয়েছে। এছাড়া মৎস্য খাতে ৯৭ কোটি ৮৮ লাখ ও প্রাণিসম্পদ খাতে ৯৬ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। একইসঙ্গে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় জীবন ও জীবিকার ওপরেও বড় প্রভাব পড়েছে। তাপদাহের কারণে কর্মঘণ্টা হ্রাস পাওয়ায় প্রতিদিন ৬১ কোটি ৩১ লাখ ৬৮ হাজার ৭৭৫ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ২০ দিনে জীবন জীবিকায় ১২২৬ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকার ক্ষতি হয়েছে। দিনে ৯ ঘণ্টার পরিবর্তে তীব্র গরমে কর্মঘণ্টা নেমে আসে ৬ ঘণ্টায়। এতে একজন মানুষের গড়ে প্রতিদিন ২৩৪ টাকা আয়ের ঘাটতি হয়।

সমীক্ষায় আরও উল্লেখ করা হয়, এ চারটি জেলার মধ্যে ১০টি উপজেলায় গবেষণা চালায় বেসরকারি ওই সংস্থাটি। গবেষণায় ৫৫ জন সরকারি কর্মকর্তা, অসংগঠিত দলের ২০ জন, দলীয় আলোচনায় ১০০ জন, ৫৪৫ জন দিনমজুর, রিকশাচালক, পরিবহন শ্রমিক, কৃষি শ্রমিক, মৎস্যজীবী, ছোট ব্যবসায়ী ও চাকরিজীবী এবং ৬ জন সিভিল সোসাইটি ও এনজিও কর্মীর সঙ্গে কথা বলে এসব তথ্য সংগ্রহ করা হয়। একইসঙ্গে সমীক্ষাপত্রে বেশ কিছু সুপারিশ ও করণীয় তুলে ধরা হয়েছে।

সমীক্ষার মুখ্য গবেষক ড. মোহা. হাসান আলী সংবাদ সম্মেলনে জানান, তীব্র তাপদাহের প্রভাবে আগামীতে এ অঞ্চলের মানুষের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

সংবাদ সম্মেলনে সমীক্ষা পরিচালনাকারী দলের পক্ষে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন মুখ্য গবেষক ড. মোহা. হাসান আলী, সংগঠনের উপদেষ্টা আব্দুস শুকুর, উপ-পরিচালক জহির রায়হান, সহকারী পরিচালক কিতাব আলী ও জ্যেষ্ঠ সমন্বয়কারী আব্দুস সালাম ও কামরুজ্জামান যুদ্ধ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

৬ ডিসেম্বর রক্তাক্ত পিচ্ছিল পথে স্বৈরশাসনের অবসান হয়েছিল: তারেক রহমান

বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি: শিল্প উপদেষ্টা

ক্ষমতায় গেলে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়বে জামায়াত: মাওলানা আব্দুল হালিম

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কেউ বানচাল করতে পারবে না: রাশেদ খান

ব্রাদার্সকে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো কিংস

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মেধাবী মুখ, কাপ্তাইয়ে যমজ দুই বোনের সাফল্য
পরবর্তী সংবাদ পায়রার নিজস্ব জেটিতে প্রথমবারের মাদার ভেসেল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

৬ ডিসেম্বর রক্তাক্ত পিচ্ছিল পথে স্বৈরশাসনের অবসান হয়েছিল: তারেক রহমান
জনপথ জাতীয় রাজনীতি লিড ডিসেম্বর ৫, ২০২৫
রাউজানের দক্ষিণ হিংগলায় মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত
জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে ডিসেম্বর ৫, ২০২৫
বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি: শিল্প উপদেষ্টা
জনপথ জাতীয় লিড ২ ডিসেম্বর ৫, ২০২৫
ক্ষমতায় গেলে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়বে জামায়াত: মাওলানা আব্দুল হালিম
জনপথ জাতীয় রাজনীতি লিড ৩ ডিসেম্বর ৫, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?