By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | ভোর ৫:৪৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রাম শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রাম শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৬/০৮ at ১০:১০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কমিটির সাধারণ সম্পাদক পদে ফের সাইফুল আলম বাবু নির্বাচিত হয়েছেন।

শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার (৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়। গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ।

জানা গেছে, নির্বাচনে মোট ৬২৪ জন ভোটারের মধ্যে ৫৭০ জন ভোট দেন। পদাধিকার বলে চট্টগ্রামের জেলা প্রশাসক শিল্পকলার কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। একইভাবে শিল্পকলার কালচারাল অফিসার অর্থ সম্পাদকের দায়িত্বে থাকেন। এর বাইরে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ‍যুগ্ম সম্পাদক ও সদস্য – এ চার পদে নির্বাচন হয়েছে।

সহ-সভাপতির দু’টি পদের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এতে আবৃত্তিশিল্পী অঞ্চল কুমার চৌধুরী ২৫৭ এবং নাট্যজন এস কে এস মাহমুদ (আলোক মাহমুদ) ২৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নাট্যজন সাইফুল আলম বাবু ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী আবৃত্তিশিল্পী মুহাম্মদ জাহাঙ্গীর আলম (হাসান জাহাঙ্গীর) পেয়েছেন ২২৩ ভোট।

যুগ্ম সম্পাদকের দু’টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছয় জন। এর মধ্যে সঙ্গীতশিল্পী আলাউদ্দিন তাহের ২৭৮ ও আবৃত্তিশিল্পী কঙ্কন দাশ ২৫৭ ভোট পেয়ে জয়ী হন।

কার্যকরী সদস্য পদ তিনটি। এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ জন। এর মধ্যে নাট্যকর্মী বাপ্পা চৌধুরী ২২৭, আবৃত্তিশিল্পী বিশ্বজিৎ পাল ২১৭ ও নাট্যকর্মী রহিমা খাতুন লুনা ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পর বিজয়ী সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু সাংবাদিকদের বলেন, ‘শিল্পকলা একাডেমির যে কার্যক্রম, কর্মশালা, সেমিনার, উৎসবের আয়োজন করা, সেগুলোতে আমি সচেষ্ট থাকব। বছরে অন্তত একবার সদস্যদের নিয়ে মিলনমেলা হবে। সকল সদস্যের সঙ্গে বসে আমি পারস্পরিক আলাপ-আলোচনা, মতবিনিময়ের মাধ্যমে শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির কর্মকাণ্ড নির্ধারণ করব। জয়-পরাজয় এটা কোনো বিষয় নয়। আমরা সবাই সংস্কৃতি অঙ্গনের, একমঞ্চের মানুষ। আমরা সবাই মিলে একটা ভোট উৎসব করেছি। সবাই মিলেমিশে এগিয়ে যাব।’

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির প্রথম নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২১ জুলাই। করোনার সংক্রমণ পরিস্থিতিতে তিন বছর পর আর নির্বাচন হয়নি। ছয় বছরের মাথায় এসে দ্বিতীয় নির্বাচনকে কেন্দ্র করে দিনভর সংস্কৃতিকর্মীদের আনাগোণায় উৎসবমুখর ছিল শিল্পকলা প্রাঙ্গণ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯: ছাত্র ও তরুণদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন

চবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু, ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: চবি উপাচার্য

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদগাঁওতে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু
পরবর্তী সংবাদ সিয়ামকে নিয়ে অভিযানে কলকাতার সিআইডি, মিললো হাড়গোড়
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাতকানিয়ায় অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক ৪ রোহিঙ্গা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৫, ২০২৬
মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে স্বাস্থ‍্য মে ৫, ২০২৬
পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক: মীর হেলাল
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ মে ৫, ২০২৬
বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি—সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
জনপথ নির্বাচিত খবর/ লেখা লিড মে ৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?