By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:০৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঐতিহাসিক অস্বাভাবিক জোট, রামাফোসাই দ. আফ্রিকার প্রেসিডেন্ট
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ঐতিহাসিক অস্বাভাবিক জোট, রামাফোসাই দ. আফ্রিকার প্রেসিডেন্ট
বিদেশলিড ৩

ঐতিহাসিক অস্বাভাবিক জোট, রামাফোসাই দ. আফ্রিকার প্রেসিডেন্ট

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৬/১৫ at ১১:৪০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ও বিরোধী দলগুলোর মধ্যে ঐতিহাসিক এক চুক্তির পর দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে আবারও একই পদে নির্বাচিত করেছে। এই জোটে আছে রামাফোসার এএনসি, মধ্য-ডানপন্থি ডেমোক্রেটিক এলায়েন্স (ডিএ) এবং কিছু ছোট দল। নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে রামাফোসা নতুন এই জোটের ভূয়সী প্রশংসা করেন। বলেন, ভোটারদের প্রত্যাশা এই দেশের নেতারা দেশের প্রতিটি মানুষের মঙ্গলের জন্য একত্রিত হয়ে কাজ করুন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, দিনভর রাজনৈতিক এক উচ্চ মাত্রার নাটকীয়তার পর এই চুক্তি হয়েছে বিরোধীদের সঙ্গে। সারাদিন ন্যাশনাল অ্যাসেম্বলিতে কে ক্ষমতায় আসবেন তা নিয়ে অনেক রাত পর্যন্ত অনিশ্চয়তা দেখা দেয়। পরে তারা একটি চুক্তিতে আসেন। এর আগে ৩০ বছরের মধ্যে গত মাসের নির্বাচনে প্রথমবার পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় এএনসি। তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে তাদের সঙ্গে কে জোট গঠন করতে চলেছে তা নিয়ে।

নির্বাচনে এএনসি শতকরা ৪০ ভাগ ভোট পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ডিএ পেয়েছে শতকরা ২২ ভাগ ভোট। নতুন চুক্তিকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন এএনসির সেক্রেটারি জেনারেল ফিকিল এমবালুলা। এর অর্থ হলো রামাফোসা ক্ষমতায় ফিরতে সক্ষম।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কাছ থেকে প্রেসিডেন্টের ক্ষমতা নেন সিরিল রামাফোসা। ২০১৮ সালে তাদের মধ্যে ক্ষমতা নিয়ে তিক্ততা সৃষ্টি হয়। তারা দু’জনেই তখন এএনসির নেতা।
এখন রামাফোসার সামনে যে কাজ তা হলো মন্ত্রিপরিষদ পুনর্বিন্যাস করা। তাতে স্থান দিতে হবে ডিএ-এর সদস্যদের। তবে নতুন এই জোটে এএনসি থেকে ভেঙে যে অন্য দুটি দল সৃষ্টি হয়েছে, তারা নেই। যদি এই সরকার অর্থনৈতিক উন্নয়ন এবং ভোটারদের দাবি পূরণে ব্যর্থ হয় তাহলে তারা লাভবান হতে পারে। জনমত জরিপ বলছে বেশির ভাগ সাউথ আফ্রিকান চাইছেন এই মহা জোট সরকার সফল হোক। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার গণতান্ত্রিক নির্বাচন হয়। তাতে প্রেসিডেন্ট হন বর্ণবাদ বিরোধী প্রয়াত নেতা, কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা। ওই সময় থেকে সব নির্বাচনে শতকরা ৫০ ভাগের ওপরে ভোট পেয়েছে এএনসি। কিন্তু উচ্চ পর্যায়ে দুর্নীতি, বেকারত্ব এবং অপরাধ বৃদ্ধির কারণে এই সমর্থন কমে গেছে দলটির।
পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সিরিল রামাফোসা ৩০ বছর আগে তার দলের প্রেসিডেন্সিয়াল নির্বাচনকে স্মরণ করেছেন। বলেছেন, আমরা ১৯৯৪ সালে যেখানে ছিলাম, সেখানে ফিরতে চাই একতার মাধ্যমে। কিন্তু মধ্য-ডানপন্থি ডিএ এবং এএনসির মধ্যে জোট হওয়া একটি অস্বাভাবিক বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, কয়েক দশক ধরে তাদের মধ্যে তীব্র বিরোধ বিরাজ করছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

‘স্বরাষ্ট্রমন্ত্রী ‘অতি তৎপরতা’ নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো’

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু ৭০০ ছাড়াল

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ এলিয়েনরা আমাদের মধ্যেই বসবাস করছে
পরবর্তী সংবাদ পবিত্র হজ আজ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ২৯, ২০২৬
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
জনপথ জাতীয় বাংলাদেশ বিনোদন লিড ৩ সাহিত্য ও সংস্কৃতি জুন ২৯, ২০২৬
পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ও নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ উদ্বোধন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য জুন ২৯, ২০২৬
ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ জুন ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?