By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | ভোর ৫:৩৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > শিক্ষা > বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা
শিক্ষা

বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৭/০৮ at ৬:৫৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

গোলটেবিল বৈঠকে বক্তারা

উচ্চশিক্ষার অঙ্গনে অস্ট্রেলিয়া বর্তমান বিশে^র এক উজ্জ্বল নক্ষত্র। ক্রমশ তাদের বিশ^বিদ্যালয়গুলোর ডিগ্রি সারা বিশে^ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা অর্জনে শিক্ষার্থীদের হার উত্তর আমেরিকা ও ইউরোপের বিশ^বিদ্যালয়গুলোর তুলনায় কিছুটা পিছিয়ে। এক্ষেত্রে সমস্যাগুলো কি এবং বাংলাদেশের শিক্ষার্থীদের মানসিকতা বুঝতে ইউটিএস কলেজ বাংলাদেশ ৩ জুলাই বুধবার আয়োজন করে এক গোলটেবিল বৈঠকের। চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন চট্টগ্রামে শিক্ষাঙ্গনের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, সাম্প্রতিক ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ৮৮তম অবস্থানে থাকা ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) এখন বাংলাদেশেও ক্যাম্পাস খুলেছে। ইউজিসি অনুমোদনপ্রাপ্ত ইউটিএস কলেজ বাংলাদেশের অধীনে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন বাংলাদেশেই তাদের ডিগ্রির প্রথম বছর শুরু করতে পারছে এবং দ্বিতীয় বছর থেকে বিশ^বিদ্যালয়ের সিডনি ক্যাম্পাসে সরাসরি ক্লাস করতে পারছে। চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি বাংলাদেশে ইউটিএস-এর কোর্স পরিচালনার সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বেরি) হলো বাংলাদেশে ইউটিএস কলেজের স্থানীয় প্রতিনিধি।
প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার ও ইউটিএস কলেজ বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর ড. তৌফিক সাঈদের সঞ্চালনায় এ গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন ইউটিএস কলেজের সিনিয়র এক্সিকিউটিভ ও ডিরেক্টর পিটার হ্যারিস। এতে ইউটিএস কলেজের পক্ষে আরো আলোচনায় অংশ নেন রিজিয়নাল পার্টনার ম্যানেজার (সাবকন্টিনেন্ট) অপরাজিতা মাল্লা, ইউটিএস কলেজ বাংলাদেশের কান্ট্রি হেড ও অ্যাম্বাসেডর নকিব খান এবং বেরি-এর ফাউন্ডার ও সিইও ড. আরিফ জুবায়ের।
অতিথি হিসেবে অংশ নেন প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে বিজনেস ফ্যাকাল্টির সহকারী ডিন প্রফেসর মোহাম্মদ মইনুল হক, কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক শাহীদ মো. আসিফ ইকবাল, ইংরেজি বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর গাজী শাহাদাত হোসেন ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান; চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা চৌধুরী, কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহ জাহান; ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইসতিয়াক আজিজ ও স্কুল অব বিজনেসের এসিস্ট্যান্ট প্রফেসর একেএম শারুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওম্যান এর ফ্যাকাল্টি অব ইন্ডাস্ট্রি পার্টনারশিপের এসিস্ট্যান্ট ডিন ড. রঘু রেড্ডি ও বায়োইনফরমেটিক্স এর এসিস্ট্যান্ট প্রফেসর ড. অয়ন শর্মা; মেন্টর্স-এর সিইও মানজুমা মোরশেদ, চিটাগাং গ্রামার স্কুলের কাউন্সেলর রুহবায়না এম. চৌধুরী, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের তৌহিদুল ইসলামসহ আরো অনেকেই।
বক্তাদের আলোচনায় এ সময় বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশের বিশ^বিদ্যালয় পছন্দ করার বিষয়ে নানান দিক উঠে আসে। তারা বলেন, অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা দিন দিন বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। তাই, ইউনিভার্সিটিগুলো বিজনেস ও আইটি বিষয়ক ডিগ্রির পাশাপাশি সোশ্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের মতো বিষয়গুলোর উপর জোর দেওয়া জরুরি। এছাড়া, বিশ^বিদ্যালয়গুলোর বিশেষত্ব নিয়ে বাংলাদেশে পর্যাপ্ত ব্র্যান্ডিং করার কথাও বলেন বক্তারা। স্কলারশিপের সুযোগ বাড়ানো এবং অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং, পারমানেন্ট রেসিডেন্স-এসব সুবিধা আরো উপলভ্য করে তুললে বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা যেতে আরো আগ্রহী হয়ে উঠবে বলেও তারা মন্তব্য করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী সংবাদ ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও তিনি গুরুত্বারোপ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?