By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | সকাল ৭:১১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নীলাফামারীতে অনাবৃষ্টিতে খরায় পুড়ছে আমনের ক্ষেত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কৃষি > নীলাফামারীতে অনাবৃষ্টিতে খরায় পুড়ছে আমনের ক্ষেত
কৃষি

নীলাফামারীতে অনাবৃষ্টিতে খরায় পুড়ছে আমনের ক্ষেত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/০৫ at ১:১৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

অনাবৃষ্টিতে নীলফামারীর আমন ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এতে বিবর্ণ হচ্ছে জমিতে লাগানো আমন চারা।

তিস্তার সেচ নালা ও খালবিলে পর্যাপ্ত পানি নেই। সেচ সংকটের কারণে হাহাকার করছেন কৃষকরা।
অতিরিক্ত তাপদাহ ও বৃষ্টির অভাবে ভরা আমন মৌসুমে নীলফামারীতে ফসলি জমিতে ধরছে ফাটল। সার প্রয়োগ ও নিড়ানির জন্য বাধ্য হয়ে কৃষকেরা অতিরিক্ত টাকা ব্যয়ে সেচের পানি কিনছেন। সেচ দিলেও তাপদাহের কারণে জমিতে পানি স্থায়ী হচ্ছে না। গত ১ মাসে স্বাভাবিক নিয়মে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও বৃষ্টিপাত হয়েছে মাত্র ১৩২ মিলিমিটার। তাছাড়া তিস্তা সেচ ক্যানেলের পানিও পাচ্ছে না কৃষকরা।

যদিও জেলা কৃষি কর্মকর্তা বলছেন, খরার প্রভাব কিছুটা থাকলেও সেচ দিয়ে আবাদে বাড়তি খরচ সামান্য বাড়লেও উৎপাদনে ঘাটতি হবে না।

গত এক মাসে নীলফামারীতে বৃষ্টি হয়েছে মাত্র ১৬ দিন, তাও পরিমাণে সামান্য। অতিরিক্ত তাপদাহ ও বৃষ্টির অভাবে ফসলি জমিতে ধরেছে ফাটল। পানির অভাবে ধানি জমিতে নিড়ানি বা সার দিতে সমস্যা হওয়ায় বাধ্য হয়েই সেচ পানি সরবরাহকারীদের কাছ থেকে অতিরিক্ত ব্যয়ে পানি কিনছেন কৃষক। অনেকে বাধ্য হয়ে আশপাশের পুকুর, খাল থেকে মোটর দিয়ে পানি দিচ্ছেন জমিতে।

কৃষি নির্ভর অর্থনীতি নীলফামারীর। ধান হচ্ছে প্রধান অর্থকরী ফসল। এবার আমন মৌসুমে নীলফামারীতে ১ লাখ ৩ হাজার ১৭৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও ১ লাখ ১৩ হাজার ৮১ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। কিন্তু আমনের ভরা মৌসুমে নীলফামারীতে বৃষ্টি নেই। গত ১ মাসে স্বাভাবিকের চেয়ে প্রায় ২৪০ মিলিমিটার বৃষ্টি কম হয়েছে। ফলে বর্ষা মৌসুমেও গভীর, অগভীর, বিদ্যুৎ ও ডিজেলচালিত পাম্প দিয়ে সেচ নিতে হচ্ছে কৃষকদের। তিস্তা সেচ প্রকল্পের পানি খরা মোকাবিলায় দেওয়ার কথা থাকলেও সেখান থেকেও পানি পাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। ফলে সেচে অতিরিক্ত ব্যয়ে ধান উৎপাদন খরচ বাড়ছে।

জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কৃষক মতিয়ার রহমান জানান, ‘ভূই বাড়িতে একনাও রস নাই’ (জমিতে সামান্যতম রসও নাই)। তিনি চার বিঘা জমিতে আমনের আবাদ করেছেন। ফলে লাগানো আমনের চারা নিয়ে বড় চিন্তায় আছেন। শ্যালো মেশিনের সাহায্যে সেচ দিয়েও মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং চারা বিবর্ণ হয়ে পড়ছে।

সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কৃষক এনামুল হক বলেন, ভরা বর্ষাতেও সেচ দিতে হচ্ছে আমনের ক্ষেতে। এতে বাড়তি টাকা ব্যয় হচ্ছে। পানি কম থাকায় সার ও কীটনাশক ছিটাতেও সমস্যা হচ্ছে। জমির পাশ দিয়ে বয়ে চলা তিস্তা সেচ ক্যানেলে ও নালা নর্দমায় পানি নেই। ফলে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, আমরা কৃষকদের বলছি বৃষ্টির পানির ওপর নির্ভর করলে চলবে না। প্রয়োজনের সময় জমিতে সেচের মাধ্যমে পানি দিয়ে সার, নিড়ানি দিতে হবে। তবে উৎপাদনে ব্যাঘাত হবে না।

নীলফামারীতে সেচ কাজে ব্যবহৃত হচ্ছে ২৯৯টি গভীর নলকূপ, বিদ্যুৎচালিত অগভীর নলকূপ ১৭ হাজার ৯১৭টি, ডিজেলচালিত অগভীর নলকূপ ১১ হাজার ৩৯০টি ছাড়াও সোলার পাম্প ৯টি, এল এল পি সোলার ২টি ও বিদ্যুৎচালিত ৫০টি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে বোরো ধান কাটা শুরু, ভালো ফলনে কৃষকের মুখে হাসি

হালদা পাড়ের ফসলি জমিতে লাল মরিচের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

মিরসরাইয়ে ৩৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আমেরিকার ‘জাবুটিকাভা’ ফলের চাষ হচ্ছে কাপ্তাইয়ের রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে

টেগ্গড নীলাফামারীতে অনাবৃষ্টিতে খরায় পুড়ছে আমনের ক্ষেত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ পদত্যাগ করল হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন
পরবর্তী সংবাদ কলেরায় মৃত্যু বেড়েছে ৭১ শতাংশ : ডব্লিউএইচও
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঐতিহাসিক মে দিবস আজ
লিড ৩ মে ১, ২০২৬
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে
জনপথ স্বাস্থ‍্য এপ্রিল ৩০, ২০২৬
বোয়িংয়ের সঙ্গে চুক্তি: ১৪ উড়োজাহাজ কিনছে বিমান
লিড ৩ জাতীয় এপ্রিল ৩০, ২০২৬
দুই মাস নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা
লিড ২ আমাদের চট্টগ্রাম এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?