By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১২:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ দয়ালু শাসক ও জ্ঞানী সাহাবী হজরত আবু মুসা আল আশয়ারি (রা.)
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > ধর্ম ও জীবন > দয়ালু শাসক ও জ্ঞানী সাহাবী হজরত আবু মুসা আল আশয়ারি (রা.)
ধর্ম ও জীবনমুক্ত জানালা-লেখা

দয়ালু শাসক ও জ্ঞানী সাহাবী হজরত আবু মুসা আল আশয়ারি (রা.)

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/০৫ at ১০:৫০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 10 মিনিট
শেয়ার

ফখরুল ইসলাম নোমানী: হজরত আবু মুসা আল আশয়ারি (রা.) এর জীবন ছিল যেন রাসুলের (সা.) জীবনের প্রতিচ্ছবি। সব সময় তিনি চেষ্টা করতেন রাসুলুল্লাহ (সা.) এর প্রতিটি কাজ ও আচরণ হুবহু অনুসরণ করতে। রমজানের রোজা ছাড়াও তিনি নফল রোজা রাখতেন। এ ছাড়া তিনি আশুরার রোজা রাখতেন এবং মানুষকে তা রাখতে বলতেন। প্রচুর গরমের সময় ও তাঁকে রোজা রাখতে দেখা যেত। তিনি বলতেন হয়তো দুপুরের গরমের তৃষ্ণা কিয়ামতের দিনে আমাদের জন্য প্রশমিত হবে। সুন্নত ছাডা মুস্তাহাবের প্রতিও তিনি খুব যত্নবান ছিলেন। কোরবানির পশু নিজ হাতেউ জবাই করা মুস্তাহাব। এ কারণে তিনি তাঁর কন্যাদেরও হুকুম দিতেন নিজ হাতে পশু জবাই করার জন্য। আবু মুসা (রা.) জীবনের শেষ পর্যন্ত রাসুলুল্লাহ (সা.) এর আদেশ ও নিষেধ পালনে অত্যন্ত সচেতন ছিলেন। জীবনের শেষ দিকে তাঁর অবস্থা যখন সংকটজনক হয়ে পড়ে এবং তিনি চেতনা হারিয়ে ফেলেন তখন নারীরা কান্নাকাটি শুরু করেন। সেই কঠিন মুহূর্তেও ক্ষণিকের জন্য চেতনা ফিরে পেলে তিনি বলেন রাসুল (সা.) এভাবে বিলাপ করতে নিষেধ করেছেন। আবু মুসা আবদুল্লাহ ইবনে কায়েস আশ-আশয়ারী (রা.) যিনি আবু মুসা আল-আশয়ারি নামেই বেশি পরিচিত তনি রাসুলুল্লাহ (সা.) সহচর ছিলেন এবং ইসলামের প্রথম দিকে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তাঁর বংশধারা হচ্ছে আবু মুসা আবদুল্লাহ ইবনে কায়েস ইবনে সোলায়মান ইবনে হাদ্দার ইবনে আশয়ার। তিনি পবিত্র মক্কায় রাসূল (স.) এর হাতে ইসলাম গ্রহণ করেন। মক্কায় প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের মধ্যে আবু মুসা আশয়ারী (রা.) অন্যতম। হজরত আবূ মূসা আল-আশয়ারী (রা.) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে ৭৮১ টি। সাহাবায়ে কেরামের মধ্যে বেশ কয়েকজন কুরআন সাধক ও বিখ্যাত ক্বারি ছিলেন। যাদের কুরআন তেলাওয়াত ও তালিম ছিল অসাধারণ। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু। সুমিষ্ট কণ্ঠে কুরআন তেলাওয়াতকারী হিসেবে পুরো মদিনা জুড়ে ছিল তার সুখ্যাতি।

হজরত আবু মুসা (রা.) এর মধ্যে এ গুণ পরিপূর্ণরূপে ছিল। রাতে ঘুমানোর সময়ও তিনি বিশেষ ধরনের পোশাক পরে নিতেন যাতে সতর (শরীরের সেসব অংশ অপরের সামনে ঢেকে রাখা বাধ্যতামূলক) উন্মুক্ত না হয়ে যায়। আবু মুসা (রা.) ছিলেন অত্যন্ত সরল ও সাদাসিধে প্রকৃতির। প্রথম জীবনে দরিদ্র ছিল তাঁর নিত্যসঙ্গী। তবে পরবর্তী জীবন সচ্ছলতায় কেটেছে তাঁর। যে ছয়জন সাহাবি রাসুলুল্লাহ (সা.) এর জীবদ্দশায় ফতোয়া দানের অনুমতি পেয়ে ছিলেন হজরত আবু মুসা আল আশয়ারি (রা.) তাঁদেরই একজন। রাসুল (সা.) তাঁর সম্পর্কে বলতেন আবু মুসা (রা.) অশ্বারোহীদের নেতা। হজরত আবু মুসা আল আশয়ারি (রা.) ছিলেন ইয়েমেনের অধিবাসী। সেখানকার আল আশয়ার গোত্রের সন্তান হওয়ায় তিনি আল আশয়ারি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। আবু মুসা (রা.) ইসলামের পরিচয় পেয়ে ইয়েমেন থেকে মক্কায় আসেন এবং রাসুলুল্লাহ (সা.) এর হাতে বাইয়াত নেন। কিছুদিন মক্কায় অবস্থানের পর স্বদেশবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আবার ইয়েমেনে ফিরে যান। আবু মুসা (রা.) ছিলেন তাঁর বংশের অন্যতম প্রভাবশালী নেতা। তাই খান্দানের লোকেরা দ্রত এবং ব্যাপকভাবে তাঁর দাওয়াতে সাড়া দেন। রাসুল (সা.) এর মদিনায় হিজরতের কয়েক বছর পর প্রায় ৫০ জন মুসলিমের একটি দলকে সঙ্গে নিয়ে আবু মুসা (রা.) মদিনায় যাওয়ার জন্য ইয়েমেন থেকে সমুদ্রপথে যাত্রা করেন। তাঁরা যখন মদিনায় পৌঁছান সে সময় রাসুলুল্লাহ (সা.) এর নেতৃত্বে মুসলিম বাহিনীও খাইবার বিজয় শেষ করে মদিনায় ফেরেন। রাসুল (সা.) আবু মুসা (রা.) ও তাঁর সঙ্গীদের সবাইকে খাইবারের গনিমতের অংশ দান করেছিলেন। আবু মুসা (রা.) তাড়াতাড়ি মুসলিম সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত সম্মানিত হয়ে ওঠেন।
নিজের দেশ হওয়া শুরু থেকেই ইয়েমেনের মানুষদের ওপর আবু মুসা (রা.) র যথেষ্ট প্রভাব ছিল। তিনি সুষ্ঠুভাবে তাঁর দায়িত্ব পালন করেন। আরেক গভর্নর মুযয়াজ (রা.) এর সঙ্গে তাঁর ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। তাঁরা সীমান্তে মিলিত হয়ে নানা বিষয়ে পরামর্শ করতেন। লোকজন জড়ো করে তাঁদের সামনে তিনি ভাষণ দিতেন। পথেঘাটে কারও দেখা পেলে তাদের কাছে রাসুলুল্লাহ (সা.) এর বাণী পৌঁছে দিতেন। কেউ অজ্ঞতাপ্রসূত প্রশ্ন করলেও তিনি কোমলভাবে তাকে জবাব দিতেন। তিনি যে শুধু জ্ঞান পিপাসু ছিলেন তাইনা জ্ঞানের প্রচার ও প্রসারে জন্য আপ্রান চেষ্টা করতেন। তিনি মনে করতেন যতটুকু তিনি জানবেন অন্যকে তা জানানো ফরজ। একবার এক ভাষণে বলেনধ যে ব্যক্তিকে আল্লাহ ইলম দান করেছেন তার উচিত অন্য ভাইদের তা জানানো। তবে যে বিষয়ে তার কোন জ্ঞান নেই সে সম্পর্কে একটি শব্দও মুখ থেকে বের করবে না। তিনি ছিলেন একাধারে একজন সরল, উদারপ্রাণ, খোদাভীরু, পরহেযগার, সহনশীল ও কর্তব্যপরায়ণ ব্যক্তি। আল্লাহর ভয়ে সর্বদা তিনি ক্রন্দন করতেন।
ইসলামী শিক্ষায় অবদান : একজন সৈনিক এবং রাজনীতিবিদ হিসাবে আবু মুসার খ্যাতি সত্ত্বেও তিনি তার কুরআন তেলাওয়াত করার জন্যও প্রশংসিত হয়েছিল এবং তিনি প্রথম দিকের অন্যতম সংস্করণ (মাশাহেফ) এর সাথে জডিত ছিলেন। যা পরবর্তিতে উসমানের দ্বারা বর্ধিত হয়েছিল। তিনি একজন শ্রদ্ধেয় ফকিহও ছিলেন এবং প্রথমদিকে মুসলিম ইতিহাসের শীর্ষস্থানীয় বিচারকদের মধ্যে গণ্য হতেন। লোকেরা বলত : এই উম্মতের বিচারকরা চারজন : উমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবী তালিব, আবু মুসা আশয়ারী এবং জায়েদ ইবনে সাবিত। আবু মুসা আশআরি অনেকগুলি হাদীস বর্ণনা করার পাশাপাশি ইসলামের মধ্যে ধর্মতাত্ত্বিক হিসেবেও পরিচিত। হজরত আবু মুসা (রা.) রাত-দিন প্রায় প্রতি মুহূর্ত কোরআন পড়তেন ও শেখাতেন। ইয়েমেনের গভর্নর থাকা অবস্থায় একবার মুয়াজ ইবনে জাবাল জিজ্ঞাসা করেছিলেন আপনি কীভাবে কোরআন তিলাওয়াত করেন ? বললেন রাতে বা দিনে যখনই সুযোগ পাই একটু তিলাওয়াত করে নিই। তাঁর সুমধুর কোরআন পাঠ রাসুল (সা.) এর খুবই পছন্দ ছিল। তাঁর কোরআন তিলাওয়াত শুনলেই রাসুল (সা.) দাঁযিয়ে যেতেন। একবার আয়েশা (রা.) কে সঙ্গে নিয়ে রাসুল (সা.) কোথাও যাচ্ছিলেন। পথে আবু মুসা (রা.) এর কোরআন পাঠ শুনে তিনি সেখানেই দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ শোনার পর আবার রওনা দিলেন। তাঁর এই অসাধারণ তিলাওয়াতের কারণে রাসুল (সা.) মুয়াজ ইবনে জাবালের সঙ্গে তাঁকেও নওমুসলিমদের কোরআন শেখাতে ইয়েমেনে পাঠিয়েছিলেন। কোরআনের সঙ্গে সঙ্গে হাদিসের খিদমতেও তাঁর অনেক অবদান ছিল। আবু মুসা আল আশয়ারি (রা.) এর বর্ণনা করা হাদিসের সংখ্যা ৩৬০। তিনি অন্যের জ্ঞানেরও মর্যাদা করতেন। একবার তিনি একজনকে মিরাস (ওয়ারিশ সম্পত্তি) সংক্রান্ত একটি ফতোয়া দিলেন। লোকটি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) এর কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি আরেক রকম ফতোয়া দেন। আবু মুসা তা শুনে নিজের ভুল স্বীকার করে বলেন আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) জীবিত থাকা পর্যন্ত তোমাদের আমার কাছে আসা উচিত নয়। খলিফা উমর (রা.) এর শাসনামলে বসরা শহর প্রতিষ্ঠিত হলে প্রথম গভর্নর হিসেবে তিনি আবু মুসা (রা.) কে নিযুক্ত করেছিলেন। তাঁর কাছ থেকে কুরআন শিখে বিখ্যাত কয়েকজন হলেন : হজরত হাতান বিন আবদুল্লাহ ; হজরত আবু রেজা ; হজরত আবু শায়খ হানায়ি প্রমুখ।
হজরত আবু মুসা আল আশয়ারি (রা.) অত্যন্ত জ্ঞানী ছিলেন। হজরত আলী (রা.) বলতেন আবু মুসা মাথা থেকে পা পর্যন্ত বিদ্যার রঙে রঞ্জিত। তিনি জ্ঞানীদের সাহচর্যে থাকতে এবং আলোচনা করতে ভালোবাসতেন। জ্ঞানের প্রচার ও প্রসারেও তিনি নানা উদ্যোগ নিয়েছিলেন। এক ভাষণে তিনি বলেছিলেন যে ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দান করেছেন তার উচিত অন্যদের তা জানানো। হজরত আবু মুসা আল আশয়ারি (রা.)র গুণ ছিল অনেক। তিনি প্রথম দিকের মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মধ্যে তিনি ছিলেন নেতৃস্থানীয় বিচারক। সবাই বলত : এই উম্মাহর বিচারক চারজন-উমর (রা.), আলী (রা.), আবু মুসা (রা.) ও জায়েদ ইবনে সাবিত (রা.)। আবু মুসা (রা.)-মক্কা বিজয় ও হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হজরত আবু মুসার সামনে উম্মাতের কল্যান চিন্তাটাই ছিল সবচেয়ে বড়। এজন্য সারাজীবন ব্যক্তিগত সব লাভ ও সুযোগের প্রতি পদাঘাত করেছেন। আলী (রা.) ও মুয়াবিয়ার রা: মধ্যে যখন যুদ্ধ চলছে তখন একদিন মুয়াবিয়া আবু মুসাকে বলেছেন যদি তিনি মুয়াবিয়া সমর্থন করেন তাহলে তার দু ছেলেকে যথাক্রমে বসরা ও কুফার ওয়ালী নিয়োগ করবেন এবং তার সুযোগ-সুবিধার প্রতিও যত্নবান হবেন। জবাবে আবু মুসা লিখলেন : আপনি উম্মাতে মুহাম্মাদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে লিখেছেন। যে জিনিস আপনি আমার সামনে পেশ করেছেন তার আমার প্রয়োজন নেই। আসলে আবু মুসা আল-আশয়ারি (রা.) ছিলেন অত্যন্ত সরল ও সাদাসিধে প্রকৃতির। ধোকা ও কূটনীতি কি জিনিস তিনি জানতেন না। এ কারণে তাকে বিচারক নিযুক্ত করার ব্যাপারে হযরত আলী রা: দ্বিমত পোষন করেছিলেন। কিন্তু তার পক্ষের লোকদের চাপাচাপিতে তিনিও মেনে নেন। আমর ইবনুল আসের কুটনৈতিক জালে পরাজিত হয়ে আবু মুসা অনুশোচনায় এত দগ্ধিভূত হলেন যে সেই মুহুর্তে তিনি মক্কার পথ ধরলেন। জীবনে আর কোন ব্যাপারে তিনি অংশগ্রহন করেননি।
খলিফা উমর (রা.) তাঁকে বসরার গভর্নর নিযুক্ত করার পর আবু মুসা (রা.) সেখানে গিয়ে সমবেত জনতার সামনে দেওয়া এক ভাষণে বলেন আমিরুল মোমেনিন আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদেরকে রবের কিতাব ও তাঁর নবীর সুন্নত শিক্ষা দেব। আর আপনাদের কল্যাণের জন্য রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব। বসরাবাসীর পানির কষ্ট ছিল। আবু মুসা (রা.) দজলা নদী থেকে খাল কেটে বসরা শহর পর্যন্ত তার পানি নেওয়ার নির্দেশ দিলেন। ১০ মাইল দীর্ঘ একটি খাল খনন করে বসরাবাসীর পানির কষ্ট দূর করা হয়। ইতিহাসে সেই খাল ‘নহরে আবি মুসা’ নামে প্রসিদ্ধ। হিজরি ২৯ সাল পর্যন্ত তিনি বসরার গভর্নর ছিলেন। মক্কায় হিজরি ৪৪ সালে তিনি ইন্তেকাল করেন। আল্লাহতাআলা মুসলিম উম্মাহকে হজরত আবু মুসা আশআরির মতো কুরআনের সেবক ও খাদেম হিসেবে কবুল করুন। তাদের হৃদয়ে কুরআনের অনুরাগ, প্রেম ও মহব্বত পয়দা করে দিন। আমিন।

লেখক :ইসলামি গবেষক ও কলামিস্ট

আপনি এটিও পছন্দ করতে পারেন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মুহররম: ত্যাগ, সত্য ও ন্যায়ের এক অবিস্মরণীয় শিক্ষা

বাবা আমার পৃথিবী

চার হাজার বছরের অবিরাম রহমতের ধারা বরকতময় জমজম

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল পবিত্র আশুরার ছুটি কবে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইসলামী ব্যাংক কোম্পানিগঞ্জ শাখায় আলেম-ওলামাদের সাথে মতবিনিময়
পরবর্তী সংবাদ খুলশীতে সমন্বয়ক পরিচয়: হোটেলে ভাঙচুর-লুটপাট, অতঃপর আটক ১১
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২২, ২০২৬
সেন্টমার্টিনে সাড়ে ২১ লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ আটক ৬
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২২, ২০২৬
সিলেট শাহজালালের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ১৭ লাখ টাকা
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ২২, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জেলা উপজেলা ধর্ম ও জীবন প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ জুন ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?