By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | শীতকাল | রাত ২:৫৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বর্জ্য থেকে শিল্প
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রকমারি > বর্জ্য থেকে শিল্প
রকমারি

বর্জ্য থেকে শিল্প

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/০৭ at ১১:১৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি শিল্পের প্রদর্শনী হচ্ছে নাইজেরিয়ার এক মিউজিয়ামে৷ পরিবেশ বাঁচাতে পণ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে৷ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চায় জাদুঘরটি৷

কখনো মিউজিয়ামে গিয়ে ভেবেছেন এটা কেমন আবর্জনা? কিংবা এমনটা আমিও করতে পারি? এজন্য ময়লার পাত্রে একটু ঘাঁটাঘাঁটি করতে হবে এবং কিছু টুকরা একত্র করতে হবে৷ হ্যাঁ, নাইজেরিয়ার এক মিউজিয়ামে সেসবই হচ্ছে৷

ওয়েস্ট মিউজিয়ামের প্রতিষ্ঠাতা জুমোকে ওলোউকেরে বলেন, এটা এক নতুন ধারণা৷ আগে কেউ আবর্জনার মিউজিয়াম তৈরি করতে চায়নি৷ নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইবাদনের কেন্দ্রে মিউজিয়ামটির অবস্থান৷ আফ্রিকায় এমন উদ্যোগ আর নেই৷ মিউজিয়ামটিতে সবকিছুই আবর্জনা দিয়ে তৈরি৷ জুমোকে কেন এমন মিউজিয়াম তৈরিতে আগ্রহী হলেন জেনে নেয়া যাক৷

জুমোকে ওলোউকেরে বলেন, আমি রান্নাঘরের ময়লায় হোঁচট খেয়েছিলাম… তখন আমি ভাবতে শুরু করি যে, প্রতিদিন আমরা যে আবর্জনা তৈরি করি, সেগুলো ফেলে না দিয়ে আর কী করা যায়? কেউই আমাকে এই প্রশ্নের উত্তর দেয়নি, কারণ, এটা অর্থহীন শোনাচ্ছিলো৷ কিন্তু আমি সেই ধারণা বাদ না দিয়ে আবর্জনা দিয়ে আর কী কী করা যায়, সেটা ভেবেছি৷ আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয় নাইজেরিয়ায়৷ সেখানে নিত্যদিনের কর্মকাণ্ডে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷ প্লাস্টিক স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর৷

কিন্তু জুমোকে কেন এমন আবর্জনা ভিন্নভাবে ব্যবহারের সিদ্ধান্ত নিলেন? জুমোকে ওলোউকেরে বলেন, আমি আবর্জনার প্রেমে পড়ে গেছি এবং আমি সেগুলো ফেলে দিতে চাই না৷ প্রতিটি আবর্জনা আমি রক্ষার চেষ্টা করছি, মনে হচ্ছে উদ্ধার অভিযানে রয়েছি৷ যে আবর্জনাটি আমি রক্ষা করতে পারছি, সেটা আর ভাগাড় বা সাগরে গিয়ে পড়ছে না৷ এটাই আমার অনুপ্রেরণা৷ তাই কাজ চালিয়ে যাচ্ছি৷

সাবেক ভিজ্যুয়াল আর্ট শিক্ষক জুমোকো ২০২২ সালে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আন্তর্জাতিক প্লাস্টিক চুক্তিসংক্রান্ত জাতিসংঘের এক সম্মেলনে উপস্থিত ছিলেন৷ কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, নাইজেরিয়ায় অধিকাংশ বর্জ্যই পানিতে গিয়ে পড়ে৷ আর এটা সাগরের জলে প্লাস্টিকের পরিমাণ দ্রুত বৃদ্ধিতে ভূমিকা রাখছে৷ আবর্জনা পুনর্ব্যবহারের জুমোকোর ধরন একটু অন্যরকম মনে হতে পারে কিন্তু অর্থবহ৷

মিউজিয়ামের অতিথি ওপে ওসিসান্যা বলেন, মুক্তবিশ্বের যে ধারণাটি তিনি অর্জন করতে চাচ্ছেন, তা হচ্ছে, জিরো ওয়েস্ট৷ এটা এক তাৎপর্যপূর্ণ ব্যাপার যা আমাদের সবার বাড়িতে এবং আমাদের চারপাশে প্রয়োগ করা উচিত৷ এটা আমাদের দেশকে বসবাসের জন্য আরো ভালো করে তুলবে৷ তার উদ্যোগ রোগবালাই এবং দরকার নেই এমন অসুস্থতারোধে সহায়ক হবে৷

পাশাপাশি এক টেকসই, সবুজ পরিবেশ তৈরি করবে যা আমরা সবাই উপভোগ করতে পারি৷ জুমোকে এবং তার মতো একই আদর্শে অনুপ্রাণিত শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছে মিউজিয়ামটি৷ তিনি তরুণদেরকে কিভাবে বর্জ্য থেকে দরকারি, টেকসই এবং সাশ্রয়ী পণ্য তৈরি করা যায় তাও শেখাচ্ছেন৷ এগুলো বিদ্যালয়ের খেলার মাঠেও ব্যবহার করা যায়৷

জুমোকে ওলোউকেরে বলেন, আমরা সূত্র থেকে আবর্জনা সংগ্রহ করি৷ গত কয়েকবছর ধরে বিভিন্ন পরিবার, বন্ধুবান্ধব, স্কুল এবং সংগঠন থেকে আমরা আবর্জনা সংগ্রহ করে আমরা আপসাইক্লিং করছি, রিসাইক্লিং নয়৷ সুতরাং আমরা দূষিত বর্জ্য ব্যবহার করছি না৷ আমরা এমন উৎস থেকে বর্জ্য সংগ্রহ করি যা দূষিত নয়৷

জুমোকের এই সংগ্রাম সহজ নয়৷ কিন্তু তিনি তার চেষ্টা অব্যাহত রাখতে চান৷ জুমোকে ওলোউকেরে বলেন, আমি যদি আজকে দশ কেজি প্লাস্টিক বোতল বাঁচাতে পারি, তাহলে সন্তুষ্ট হবো এবং কালকে আরো করতে উৎসাহিত হবো৷ তাছাড়া কে-ইবা ভেবেছিল বর্জ্যও দেখতে এমন সুন্দর হতে পারে?

আপনি এটিও পছন্দ করতে পারেন

বছরের দীর্ঘতম রাত আজ রোববার (২১ ডিসেম্বর)

২০তম জন্মদিন পালন করলেন মস্তিষ্ক ছাড়া জন্ম নেওয়া অ্যালেক্স

৮৬ বছর বয়সেও উইন্ডসার্ফিং করে চলেছেন কেফালোনিয়ার এক নারী

বিশ্বের দীর্ঘতম জিবের মানুষ

অসম বিয়ে: বর ৬৬ বছরের আর কনের ২২ বছর বয়সী

টেগ্গড বর্জ্য থেকে শিল্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কলেজের মেধাতালিকায় সানি লিওন
পরবর্তী সংবাদ গণভবন পরিদর্শনে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন-সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে’
বাংলাদেশ জনপথ লিড ৩ জানুয়ারি ১৩, ২০২৬
যেকোনো ভাবে রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
মাটিরাঙ্গায় এনসিপি ও জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
জনপথ খাগড়াছড়ি জেলা উপজেলা লিড ৩ শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
চারণ কবি সালেহ আহমদের মৃত্যুবার্ষিকীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?