নাজিম সভাপতি, নাছির সম্পাদক
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: দক্ষিণ রাঙামাটি-চট্রগ্রাম ট্রাক মালিক সমিতির (রেজিনং -১৮৭৫) কাপ্তাই জেটিঘাট প্রধান কার্যালয়ে ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ১৩টি পদের জন্য ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার ১৬২ জন। তবে ভোট প্রদান করে ১৩৬ জন। এছাড়া সভাপতি পদে মির্জা নাজিম উদ্দিন (খোকন) সহ-সভাপতি ২ জন হাজী মো.ওবাইদুল্যাহ চৌধুরী, মাহামুদুর রহমান মাষ্টার, সাধারন সম্পাদক-মো.নাছির উদ্দিন, সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল হেলাল, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন (বিনা প্রতিদ্বান্দ্বিতায় নির্বাচিত), কোষাধ্যক্ষ মাহাবুব আলম (বিনা প্রতিদ্বান্দ্বিতায় নির্বাচিত), দপ্তর সম্পাদক মো.মানিক, প্রচার সম্পাদক মো. শাহাজাহান, কার্যকরী সদস্য, নুর করিম, মো.গিয়াস উদ্দিন, ইব্রাহিম শেখ আলম, আলহাজ্ব সৈয়দ মো.জসিম উদ্দিন নির্বাচীত হয়। নির্বাচনে সার্বিক দায়িত্ন পালন করে নির্বাচন উপ-পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আমির হোছাইন, সদস্য সচিব মো.সেকান্দর হোসেন ও আবুল কালাম আজাদ।


