By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ১০:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বাংলাদেশে ব্যবসার পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারত্ব চাইলেন ড. ইউনূস
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > বাংলাদেশে ব্যবসার পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারত্ব চাইলেন ড. ইউনূস
লিড

বাংলাদেশে ব্যবসার পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারত্ব চাইলেন ড. ইউনূস

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২৭ at ৮:২৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) তিনি বলেছেন তার সরকারের নেয়া বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে দৃঢ়প্রতিজ্ঞ তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ড. ইউনূস এসব কথা বলেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, `আমি এখানে আপনাদের কথা শুনতে এসেছি এবং আমাদের বিনিয়োগ পরিবেশ কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে আপনাদের পরামর্শ শুনতে এসেছি। আমরা আমাদের এই নতুন যাত্রায় আপনাদের অংশীদারত্ব চাই।’

এই অনুষ্ঠানে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোস, কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কেশপ, পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান উপস্থিত ছিলেন।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এই ব্যবসায়িক অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় ড. ইউনূস বলেন, বাংলাদেশ শুধু ১৭ কোটি মানুষের বাজার নয়। এটি দ্রুত বিশ্বের শীর্ষ ১০টি ভোক্তা বাজারের একটি হিসেবে বিকশিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীনের ৩০০ কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনার কাছাকাছি রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা বলেন, কোনো দেশই সমস্যামুক্ত নয়। বাংলাদেশও সমস্যামুক্ত নয়। তবে আমি একটি বিকাশমান বাংলাদেশকে দেখি যে দেশটি স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ।

এ সময় তিনি মার্কিন ব্যবসায়ী নেতাদের বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী।

অধ্যাপক ইউনূস আরও বলেন, সরবরাহব্যবস্থায় (সাপ্লাই চেইনে) বৈচিত্র্য আনতে তারা বাংলাদেশের ব্যবসার পাশাপাশি মার্কিন ব্যবসার বিকাশে সহায়তা করার জন্য সবকিছু করবে।

তিনি জানান, বিশেষজ্ঞদের কমিটি একটি শ্বেতপত্র প্রকাশের জন্য কাজ করছে যা অর্থনীতির মানদণ্ড প্রতিষ্ঠা করবে এবং ডিসেম্বরের শেষের মধ্যে সংস্কারের সুপারিশ করবে।

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে তারা মার্কিন ব্যবসায়ী নেতাদের যে কোন পরামর্শ সাদরে গ্রহণ করতে প্রস্তুত আছেন। বাংলাদেশে আইএলও-এর নির্দিষ্ট শ্রমমান অর্জনে তারা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ইউনূস।

এ সময় শূন্য কার্বন নির্গমনের বিশ্বের স্বপ্নের কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, কার্বন নিরপেক্ষ বৃদ্ধির জন্য নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থায়নের প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ২২ শতাংশ কমিয়ে আনা এবং ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৪০ শতাংশ শক্তি উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্য বিনিয়োগের জন্য বিশাল সুযোগ সৃষ্টি করবে বলেও জানান ড.ইউনূস।

আপনি এটিও পছন্দ করতে পারেন

জাতীয় ঐক্য ও অর্থনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় অর্থমন্ত্রীর

মাসব্যাপী ফুটবল উন্মাদনার বিশ্বযাত্রা

শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

ফুটবলার ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমানের সরকারের ৪র্থ একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

টেগ্গড বাংলাদেশে ব্যবসার পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারত্ব চাইলেন ড. ইউনূস

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সাক্ষাৎ
পরবর্তী সংবাদ ২৭ সেপ্টেম্বর: বিশ্ব পর্যটন দিবস
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস সার্ভিস: অর্থমন্ত্রী
জাতীয় জুন ১১, ২০২৬
কাপ্তাইয়ে এলএফজি সদস্যদের মাঝে প্রাণিসম্পদ দপ্তরের উপকরণ বিতরণ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ১১, ২০২৬
এই প্রথম সৌদিতে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিলো ভারত
বিদেশ জুন ১১, ২০২৬
বাজেটে ঢাকা-কুমিল্লা কর্ডলাইন, ৮০ কিমি দূরত্ব কমানোর উদ্যোগ
লিড ২ আমাদের চট্টগ্রাম জুন ১১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?