By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | হেমন্তকাল | সকাল ৮:৫৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অবৈধ রেন্ট বাইকের দাপট পর্যটন শহর কক্সবাজারে, বাড়ছে দুর্ঘটনা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > অবৈধ রেন্ট বাইকের দাপট পর্যটন শহর কক্সবাজারে, বাড়ছে দুর্ঘটনা
কক্সবাজার

অবৈধ রেন্ট বাইকের দাপট পর্যটন শহর কক্সবাজারে, বাড়ছে দুর্ঘটনা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২৭ at ৮:১৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

কক্সবাজার প্রতিনিধি (ঢাকা মেইল): কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে অনিয়ন্ত্রিতভাবে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ রেন্ট বাইক। দ্রুতগতি ও হেলমেটবিহীন হওয়ায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এই বাইক নিয়ে দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও কম নয়৷

পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন বেড়াতে আসেন হাজার হাজার পর্যটক। এসব পর্যটকদের ঘিরে বিভিন্নভাবে ব্যবসা করছেন স্থানীয়রা। এমনই একটি ব্যবসা ‘পর্যটকদের জন্য রেন্ট বাইক সার্ভিস’। তবে সামান্য দুর্ঘটনার কারণে মোটরসাইকেলের কোনো ক্ষতি হলে পর্যটকদের জিম্মি করে রাখা হয় অতিরিক্ত টাকা। এছাড়া নানাভাবে লাঞ্ছনা করা হয় বলে অভিযোগ করেছেন অনেক পর্যটক।

কলাতলী ডলফিন মোড়, সুগন্ধা পয়েন্টে ও মেরিন ড্রাইভ সড়কের বেশ কিছু স্থানে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল ভাড়া দেওয়া হয়। এসব মোটরসাইকেল ঘণ্টাপ্রতি ভাড়া নেওয়া হয় ২০০-৩০০ টাকা। পর্যটকরা সমুদ্রে বেড়াতে এসে অনেকে শখের বসে, অনেকে আবার শেখার জন্য এসব জায়গা থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে থাকেন। তবে এতে এভাবে মোটরসাইকেল ভাড়া নিয়ে পর্যটকদের মধ্যে বাড়ছে মৃত্যু ঝুঁকি। হেলমেটবিহীন অপরিচিত জায়গায় এসে দুর্ঘটনার কবলে পড়ছেন পর্যটকরা। অনেকে প্রাণ হারাচ্ছেন, অনেকে আবার পঙ্গুত্ব বরণ করে নিচ্ছেন আজীবনের জন্য।

এসব বাইকের অনুমোদন না থাকলেও মেরিন ড্রাইভ রোডে অবৈধ বাইক দিয়ে রমরমা বাণিজ্য করছেন অসাধু ব্যবসায়ীরা। এসব বাইকের অধিকাংশ চালকই অদক্ষ। তাই প্রায় সময় এসব বাইক নিয়ে দুর্ঘটনা সংঘটিত হয়ে আসছে।

স্থানীয়রা বলছেন, দিনের পর দিন পর্যটন শহরের গুরুত্বপূর্ণ সড়কে এসব অবৈধ যানবাহনের বাণিজ্য চলে আসলেও, প্রশাসনের পক্ষ থেকে এসব বন্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।

তথ্য অনুসন্ধানে জানা যায়, এই ‘রেন্ট বাইক সার্ভিসের’ কারণে গত এক বছরে অন্তত ১০ জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। বিশেষ করে স্থানীয় তরুণ-তরুণী ও পর্যটকরা এসব মোটরসাইকেল বাইক ভাড়া নিয়ে ব্যবহার করেন। নিরিবিলি সড়ক হিসেবে তারা মেরিন ড্রাইভ বেছে নেন।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, অবৈধ রেন্ট বাইক ব্যবসা বন্ধ করা উচিত। এই বাইকের কারণে শতশত তরুণ-তরুণী অকালে প্রাণ হারাচ্ছে।

ঢাকা থেকে আসা পর্যটক সমির শাহা বলেন, মোটরসাইকেল ভাড়া নিয়ে মেরিন ড্রাইভ ঘুরতে গিয়ে পড়ে যাই। এতে মোটরসাইকেলের সামান্য ক্ষতি হওয়ায় আমাকে জরিমানা গুণতে হয়েছে দ্বিগুণ টাকা। এছাড়া এখানে এসে যেমনটি বুঝলাম, বিভিন্ন কারণ দেখিয়ে পর্যটকদের জিম্মি করে তারা টাকা আদায় করে।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এই রেন্ট বাইক সার্ভিসের কারণে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। এসব রেন্ট বাইক বন্ধ করে দেওয়া উচিত। এই বিষয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বিআরটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী বলেন, কোনো ব্যক্তিগত গাড়ি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় না। রেন্ট বাইক সার্ভিসের নামে ব্যক্তিগত মোটরসাইকেল ভাড়া দেওয়া অবৈধ। আমরা এর আগেও বেশ কয়েকবার অভিযান চালিয়েছি এবং জরিমানাও করেছি। তবে অভিযান শেষ হলে আবার শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই বিষয়ে আবার অভিযান পরিচালনা করা হবে।

কক্সবাজার ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, রেন্ট বাইক ব্যবসায়ীদের হেলমেট পরিধান ও লাইসেন্সের বিষয়ে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। কিন্তু অনেকে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

অবৈধভাবে মিয়ানমারের সিমেন্ট পাচার, দুটি ট্রলারসহ আটক ২২

মিয়ানমার থেকে গুলি এসে পড়লো টেকনাফের বসতঘরে

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

ঈদগাঁওয়ে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের এডহক কমিটি অনুমোদনের প্রস্তাবনা

টেগ্গড অবৈধ রেন্ট বাইকের দাপট পর্যটন শহর কক্সবাজারে, বাড়ছে দুর্ঘটনা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ
পরবর্তী সংবাদ চট্টগ্রামে ঝরনা দেখতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পরিবেশ সংরক্ষণে নারীর অবদান শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রাণ-প্রকৃতি প্রেস রিলিজ ডিসেম্বর ১১, ২০২৫
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব: আবু সুফিয়ান
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি লিড ৩ ডিসেম্বর ১১, ২০২৫
‘সম্মিলিত সহযোগিতায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ করা সম্ভব’
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন ডিসেম্বর ১১, ২০২৫
১৮ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ
জনপথ জাতীয় বাংলাদেশ ডিসেম্বর ১১, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?