By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | হেমন্তকাল | রাত ৮:১৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচার সহজ করণীয়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচার সহজ করণীয়
প্রযুক্তি

মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচার সহজ করণীয়

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২৯ at ১:৪৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 9 মিনিট
শেয়ার

তথ্য ও প্রযুক্তির বিরামহীন বিকাশের যুগান্তকারী ফলাফল হচ্ছে স্মার্টফোন। উদ্ভাবনের পর থেকে কেবল দুটো মানুষের মধ্যে যোগাযোগের মাঝেই সীমাবদ্ধ থাকেনি এই ছোট্ট ডিভাইসটি। চার দেয়ালের ভেতরে ও বাইরে স্থির বা চলমান প্রতিটি অবস্থায় এই মুঠোফোন মানুষের ২৪ ঘণ্টার সঙ্গী। প্রসঙ্গ যখন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে তখন স্বভাবতই সেখানে চলে আসে সঠিকভাবে তা ব্যবহারের বিষয়টি। কেননা অসাবধানতা বা অপব্যবহারে সময়ের এই আশীর্বাদটিই পরিণত হতে পারে মৃত্যুঝুঁকিতে। বিশেষ করে স্মার্টফোন বিস্ফোরণের মতো দুর্ঘটনাগুলো প্রায়ই ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। চলুন, মোবাইল ফোন বিস্ফোরণের বিভিন্ন কারণ এবং এ থেকে বাচঁতে করণীয়গুলো সম্পর্ক জেনে নেওয়া যাক।

মোবাইল ফোন বিস্ফোরণের কারণসমূহ
দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে অতিরিক্ত গরম হয়ে যাওয়া। নথি, হিসাব রক্ষণ, ই-মেইল বা ফাইল ব্যবস্থাপনার মতো হাল্কা অ্যাপগুলোতে দীর্ঘ সময় ধরে কাজ করলে নেতিবাচক প্রভাবটা বেশ হাল্কা থাকে। তবে ভিডিও স্ট্রিমিং এবং গেমের মতো ভারী অ্যাপগুলো অল্প সময় চালালেই ডিভাইস গরম হয়ে ওঠে। সেখানে ঘণ্টার পর ঘণ্টা এই অ্যাপগুলোতে ডুবে থাকলে ফোনের প্রসেসরের ওপর যথেষ্ট চাপ পড়ে। এতে করে ফোনের অভ্যন্তরে তাপ বাড়তে থাকে। এই উত্তাপের সবচেয়ে বড় শিকার হয় ফোনের ব্যাটারি। তাপের পরিমাণ ধারণ ক্ষমতার বেশি হয়ে গেলে ব্যাটারি ফুলে গিয়ে বিস্ফোরণের ঝুঁকিতে পড়ে।

উন্নত প্রযুক্তির ফোন মানেই তাতে হাই-এন্ড প্রসেসরের উপস্থিতি। আর অবিরাম ফোন ব্যবহারের ফলে এই প্রসেসরগুলো মুহুর্তে উত্তপ্ত হয়ে যায়। প্রসেসরের একদম সংস্পর্শে থাকায় স্বাভাবিকভাবেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে ব্যাটারির।

ওভারচার্জিং
ফোনের চার্জ ১০০ শতাংশের কোঠায় পৌঁছানোর পরেও দীর্ঘক্ষণ প্লাগ-ইন থাকলে ব্যাটারিতে লোড বাড়তে থাকে। অবশ্য বর্তমান সময়ের বেশিরভাগ স্মার্টফোনগুলো এমনভাবে ডিজাইন করা হয়, যেন একবার পূর্ণচার্জ হয়ে গেলে চার্জ হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু এরপরেও ক্রমাগত চার্জ গ্রহণেরও একটা লিমিট আছে। নিরবচ্ছিন্নভাবে প্লাগ-ইন অবস্থায় থাকলে সেই লিমিট অতিক্রান্ত হয়। আর তখনি ব্যাটারির কর্মক্ষমতা হ্রাস পেতে শুরু করে।

‘ব্যাটারি স্ট্রেস’ নামে পরিচিত এই প্রক্রিয়াটিতে অভ্যন্তরীণ ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশগুলো একটু একটু করে তাপ জমা হতে শুরু করে। চক্রাকারে এই ঘটনা ঘটতে থাকলে এক সময় সেগুলো অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটার আশঙ্কা তৈরি হয়। অনেকেরই মধ্যে রাতে ফোন চার্জে রেখে ঘুমাতে যাওয়ার প্রবণতা দেখা যায়। এছাড়া ব্যাগের মধ্যে পোর্টেবল চার্জারে ফোন সংযুক্ত রেখে দীর্ঘক্ষণ ফেলে রাখলেও দুর্ঘটনার আশঙ্কা থাকে।

উত্তপ্ত বা উচ্চ আর্দ্রতার পরিবেশে রাখা
সরাসরি সূর্যের আলোতে, বদ্ধ স্যাঁতসেঁতে পরিবেশ অথবা প্রচন্ড আঁটসাঁট চাপযুক্ত জায়গা ফোনের ব্যাটারির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। পরিবেশের উচ্চ তাপ ফোনের কেসিং হয়ে ব্যাটারিতে প্রবেশ করে। এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হতে থাকলে ব্যাটারি তাপ ধারণ করার জন্য প্রসারিত হওয়ার চেষ্টা করে। এভাবে এটি ক্রমশ নিরাপদ সীমার বাইরে পরিচালিত হয়ে বিস্ফোরণের দিকে ধাবিত হয়।

উচ্চ আর্দ্রতা যুক্ত পরিবেশ ব্যাটারির জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। নিত্যনৈমিত্তিক জীবনে ফোন বহনের ক্ষেত্রে বিভিন্নভাবে এমন পরিবেশের সৃষ্টি হয়ে থাকে। যেমন –
– গরমের দিনে পার্ক করা গাড়ির ভেতরে ফোন রাখা
– বালিশ বা কম্বলের নিচে ফোন রেখে ঘুমানো
– ফোন টেবিলের কোণে বইয়ের স্তুপ বা জঞ্জালের মাঝে রাখা
– ফোন একসঙ্গে কয়েকটি হাই-ভোল্টেজের যন্ত্রপাতির সঙ্গে রাখা
– গাড়ির ইঞ্জিন বা গিয়ারের কাছাকাছি প্রচন্ড ভিড়ের মাঝে আঁটসাঁট কোনও ব্যাগে ফোন বহন করা

নকল বা নিম্নমানের চার্জার বা কেবল ব্যবহার করা
সস্তা ও অনিবন্ধিত অধিকাংশ ফোনেই চার্জার বা কেবলগুলোতে কোনও নিরাপত্তার মান থাকে না। এক্ষেত্রে চার্জার বা তার ক্যাবল ফোনের রেটিংকৃত বিদ্যুৎ পরিবহনের জন্য উপযুক্ত থাকে না। ফলে ব্যাটারির ধারণ ক্ষমতার সঙ্গে ক্যাবল বা চার্জারটি থাকে একদমি অসামঞ্জস্যপূর্ণ। এতে করে প্রয়োজনের তুলনায় কম অথবা বেশি পরিমাণে ফোনে বিদ্যুৎ ঢুকতে পারে। কম হলে ফোনের আভ্যন্তরীণ সরঞ্জামাদি দ্রুত নষ্ট হয়ে যায়। এ ছাড়া এতে আর তেমন কোনো ভয় থাকে না। কিন্তু বিদ্যুৎ পরিবহন বেশি হলে তাপ বৃদ্ধির মাধ্যমে আগুন ধরে যাওয়ার ভয় রয়েছে।

বাহ্যিক আঘাত থেকে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়া
ব্যাটারি যদি নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি হয় তাহলে শর্ট সার্কিটের মতো বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। বড় রকমের দুর্ঘটনার জন্য একটি শর্ট সার্কিট-ই যথেষ্ট।

একটি দুর্বল মানের ফোন হাত থেকে পড়ে যাওয়া কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় এর ব্যাটারি। খুব ভালো বিল্ট কোয়ালিটির ফোনও দুই-তিনবার ধাক্কা লাগার ফলে এর আভ্যন্তরীণ কাঠামো নষ্ট হয়ে যেতে পারে।

প্রতিবার আঘাতে একটি-দুটি করে চিড় বা কাঠামো-বিকৃতি দীর্ঘ মেয়াদে ফোনের স্থায়িত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রচন্ড সংঘর্ষ বা আঘাতে অভ্যন্তরীণ ক্ষুদ্র ক্ষুদ্র উপকরণগুলো নষ্ট হতে থাকলে সার্কিট পূরণ সংক্রান্ত সংকট তৈরি হয়। এরপরেও এমন ক্ষতিগ্রস্ত ফোন নিয়ে চলাফেরা করা মানেই যে কোনো সময় আকস্মিক বিপদের সম্মুখীন হওয়া।

স্মার্টফোন বিস্ফোরণ থেকে বাঁচতে করণীয়
চার্জরত অবস্থায় ফোন ব্যবহার থেকে বিরত থাকা
গেম খেলা, ভিডিও স্ট্রিমিং, এবং কথা বলার সময় ফোন চার্জে রাখা যাবে না। এমনকি পুরো চার্জের সময়টাতে ছোট ছোট কাজগুলো করা থেকেও বিরত থাকা উচিত। মেইন পাওয়ার সুইচ থেকে চার্জ করার সময় তো নয়ই, এমনকি পোর্টেবল চার্জারে লাগিয়েও ফোনে কাজ করা ঠিক নয়।

বরং চার্জ করার সময় ফোনকে একদম ফ্রি রেখে হাতের নাগালের একদম বাইরে রাখতে হবে। উত্তম হচ্ছে ফোনটিকে চার্জ করার সময় পর্যাপ্ত বায়ুচলাচল আছে এমন রুমে একটি সমতল পৃষ্ঠে রাখা।

শুধুমাত্র আসল বা প্রত্যয়িত ফোন সরঞ্জামাদি ব্যবহার করা
ফোনের পাশাপাশি এর ব্যাটারি, চার্জার, কেবল, ম্যামরি কার্ড; কোনোটির ক্ষেত্রেই সস্তা বা আন-অফিসিয়ালগুলোতে নজর দেওয়া যাবে না। অফিসিয়াল বা প্রত্যয়িত সরঞ্জামগুলোর সঙ্গে ফোনের সঠিক ভোল্টেজ এবং বিদ্যুতের সামঞ্জস্যতা থাকে। এই সামঞ্জস্যতা ব্যাটারি ও প্রসেসরের কার্যক্ষমতার জন্য অতীব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এটি ফোনের স্থায়িত্বের জন্যও সহায়ক। এ জন্য ফোন ক্রয়ের সময় এর প্যাকেজের স্পেসিফিকেশন ভালভাবে যাচাই করে নেওয়া জরুরি। এমনকি পরবর্তীতে কোনও সরঞ্জাম পুনরায় কেনার ক্ষেত্রেও এই চর্চা অব্যাহত রাখা উচিত।

একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফোন আনপ্লাগ করা
ওভারচার্জিং এড়াতে ফোন ফুল চার্জ হয়েছে কিনা সেদিকে সতর্ক খেয়াল করা দরকার। অল্প দেরি হওয়াতে খুব বেশি ভয়ের কারণ নেই। তবে রাতে ফোন চার্জে রেখে ঘুমাতে যাওয়া একদম সমীচীন নয়। তাছাড়া দীর্ঘ ভ্রমণে পোর্টেবল চার্জারে লাগিয়ে চার্জারসহ ফোন ব্যাগের মধ্যে রেখে দেওয়া যাবে না।

এক্ষেত্রে স্বয়ংক্রিয় শাটঅফ ফিচার সম্পন্ন বা চার্জিং টাইমার যুক্ত স্মার্ট প্লাগ ব্যবহার করা যেতে পারে। এই ডিভাইসগুলো একটি নির্দিষ্ট সময়ের পরে বা ফোনটি সম্পূর্ণ চার্জে পৌঁছে গেলে স্বয়ংক্রিয়ভাবেই চার্জ করা বন্ধ করে দেয়।

ফোনকে প্রচণ্ড তাপ থেকে দূরে রাখা
গাড়ির ড্যাশবোর্ড, ইঞ্জিন বা গিয়ার, পার্ক করা দরজা-জানালা বন্ধ গাড়ি, এবং সরাসরি সূর্যের আলো পড়া স্থানগুলোতে ফোন কোনোভাবেই রাখা যাবে না। পর্যাপ্ত বাতাস চলাচল আছে কিংবা ছায়া থাকা আর্দ্রতাহীন পরিবেশ ফোনের জন্য উপযুক্ত।

প্রচন্ড গরম আবহাওয়ায় বাইরে ফোন ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে গেমিং বা ভিডিও স্ট্রিমিংয়ের মতো কাজগুলো না করাই ভালো। এছাড়া জিপিএস অন করে দিয়ে দীর্ঘক্ষণ নেভিগেশন করাটাও অনুচিত। উষ্ণ বা ভেজা মৌসুমগুলোতে ফোনকে যথাক্রমে তাপ অপরিবাহী বা পানি রোধক ব্যাগে বহন করা আবশ্যক।

ক্ষতিগ্রস্ত বা ফোলা ব্যাটারি বদলে ফেলা
একটি ব্যাটারির ফুলে যাওয়া মানে এর আভ্যন্তরীণ রাসায়নিক উপাদানগুলো ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। অনেক সময় একটু ভালো করে লক্ষ্য করলে ফোনের কেসিংয়ের ঠিক মাঝ বরাবর সুক্ষ্ম বিকৃতি টের পাওয়া যায়। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ব্যাটারিটি ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এ সময় অবিলম্বে ফোন সুইচড অফ করে ব্যাটারি পরিবর্তন করা উচিত।

রুটিন করে ফোন রিস্টার্ট করা
সাধারণত প্রতিবার সফ্টওয়্যার আপডেট নেওয়ার সময় ফোন নিজে থেকেই রিস্টার্ট নেয়। তাই সব সময় আপডেটেড থাকাটাও নিরাপদে ফোন ব্যবহার করার উৎকৃষ্ট উপায়। তবে আপডেট করা ছাড়াও নির্দিষ্ট সময় মেনে ফোন রিস্টার্ট করা উচিত। কেননা এই প্রক্রিয়াটি উত্তাপ রোধ করে এবং ব্যাটারিতে চাপ কমায়। কয়েকদিন পর পর ফোন রিস্টার্ট দেওয়া হলে প্রসেসরসহ ফোনের যাবতীয় হার্ডওয়্যার বিরতি পায়। এই কৌশলটি ব্যাটারির আয়ু বাড়ানোর ক্ষেত্রেও বেশ কার্যকর।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাস রচনা করলো তুরস্ক

জাপানের বাজারে এলো মানব ওয়াশিং মেশিন

ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ

এক্স–এ নতুন ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ ফিচার চালু

গুগল নিয়ে এলো নতুন এআই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং সেন্টার

টেগ্গড মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচার সহজ করণীয়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আইফা অ্যাওয়ার্ডে সেরা শাহরুখ-রানি
পরবর্তী সংবাদ কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্রিয়া শুরু : ডিএমপি কমিশনার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

লি‌বিয়া থে‌কে দে‌শে ফির‌লেন আরও ৩১০ বাংলাদেশি
জনপথ জাতীয় লিড ৩ ডিসেম্বর ৫, ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপ্তাইয়ে বিশেষ প্রার্থনা
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি রাজনীতি লিড ৩ শহর থেকে দূরে ডিসেম্বর ৫, ২০২৫
পটিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পটিয়া বিএনপির দোয়া মাহফিল
জেলা উপজেলা জনপথ রাজনীতি লিড ৩ শহর থেকে দূরে ডিসেম্বর ৫, ২০২৫
গত ২৪ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০
জনপথ জাতীয় স্বাস্থ‍্য ডিসেম্বর ৫, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?