By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | রাত ১১:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘বিচারপ্রার্থীর পেছনে বিচারকের হাঁটা, এমন ঘটনা আর নেই!’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > ‘বিচারপ্রার্থীর পেছনে বিচারকের হাঁটা, এমন ঘটনা আর নেই!’
আইন আদালতলিড

‘বিচারপ্রার্থীর পেছনে বিচারকের হাঁটা, এমন ঘটনা আর নেই!’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২৯ at ৬:৩৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ বলেছেন, বিচারপ্রার্থীর পিছনে আদালতে বিচারক হাঁটা, পৃথিবীতে এ রকম ঘটনা আর একটিও নেই।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) মাহমুদুর রহমানের কারাগারে পাঠানোর আদেশের পরে জয়নাল আবেদিন মেজবাহ এ দাবি করেন।

এসময় আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ সাংবাদিকদের কাছে একটি ছবি দেখান। ছবিতে দেখা যায়, এ মামলায় ২০২২ সালের ১৩ নভেম্বর তৎকালীন বিচারক আসাদুজ্জামান নূরের আদালতে সাক্ষ্য দিতে আসেন সজীব ওয়াজেদ জয়। তিনি আদালতে সাক্ষ্য দিয়ে চলে যাওয়ার সময় তার পিছনে হাঁটছিলেন মামলার তৎকালীন বিচারক আসাদুজ্জামান নূর। এ ছাড়া তৎকালীন ঢাকার সিএমএম সৈয়দ রেজাউল করিম, ঢাকা মহানগরের তৎকালীন পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ও আওয়ামী লীগের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু হাঁটছিলেন।

সাংবাদিকদের জয়নাল আবেদিন মেজবাহ বলেন, স্বৈরাচারী সরকার বিচার ব্যবস্থার নিয়মনীতিকে তোয়াক্কা করেনি। আপনারা দেখেন, স্বৈরাচার সরকারের আমলে বিচার বিভাগ কতটা নিচে নেমে গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সজীব ওয়াজেদ জয়ের পেছনে এই আদালত যিনি রায় দিয়েছেন (বিচারক) তিনি বাদীর পেছনে হাঁটতেছেন। বিচারপ্রার্থীর পেছনে আদালতের বিচারক হাঁটা, পৃথিবীতে এরকম ঘটনা আর একটিও নেই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন।

মাহমুদুর রহমানের আইনজীবী আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের পেছনে অনেক অন্যায় অবিচার হয়েছে। এই বিচারকরা এভাবেই রায় দিয়েছেন এবং যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রধান বিচারপতি ব্যবস্থা নেবেন বলে আশা রাখছি।

এদিন আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এসেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজকে আত্মসমর্পণ করেছি। এ লড়াই অব্যাহত থাকবে। এ মামলা পুরোটাই সাজানো। তৎকালীন সরকার ফ্যাসিবাদ ব্যবস্থা চালু রাখতে আমার বিরুদ্ধে এ মামলা করেছে।’

মাহমুদুর রহমান আরও বলেন, ‘আইনে যেটা আছে, বাংলাদেশের আইন অনুযায়ী আমি আত্মসমর্পণ করব। আমার লড়াই অব্যাহত রাখব। যদিও এই মামলা মিথ্যা এবং একটা উদ্ভট ব্যাপার। আমার লড়াই অব্যাহত থাকবে।’

মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ শুনানি শেষে এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ সকালে এ মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন মাহমুদুর রহমান। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। একইসঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে।’

জয়নাল আবেদিন মেজবাহ বলেন, ‘এবার অতি দ্রুত ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করা হবে। সেই সঙ্গে জামিনের আবেদনও করা হবে।’

নথি থেকে গেছে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন—জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া।

এজাহার থেকে জানা গেছে, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে শেখ হাসিনার ছেলে ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। এ অভিযোগ এনে ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি এ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য দিয়েছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হালদার পাড়ে অবৈধ ইটভাটা: অভিযানে ১ লাখ টাকা জরিমানা

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

রাউজানের অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধারসহ আটক ৩

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেগ্গড ‘বিচারপ্রার্থীর পেছনে বিচারকের হাঁটা, এমন ঘটনা আর নেই!’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রামু সহিংসতার এক যুগ: দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
পরবর্তী সংবাদ রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হালদার পাড়ে অবৈধ ইটভাটা: অভিযানে ১ লাখ টাকা জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মার্চ ১০, ২০২৬
সবাই ফ্যামিলি কার্ড পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে: আবুল হাশেম বক্কর
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি মার্চ ১০, ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে ডাক বিভাগকে প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়ন করা হবে: আবু সুফিয়ান
জনপথ আমাদের চট্টগ্রাম রাজনীতি মার্চ ১০, ২০২৬
শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম
জনপথ জাতীয় বাংলাদেশ শিক্ষা মার্চ ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?