By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:৫৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মহেশখালীতে তিন ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > মহেশখালীতে তিন ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
কক্সবাজার

মহেশখালীতে তিন ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১০/১১ at ১২:৩০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

এস. এম. রুবেল, মহেশখালী: কক্সবাজারের মহেশখালীতে তিন ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। ওই তিন ভাই হলেন, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া গ্রামের মৃত মোসলেম মিয়ার পুত্র মুহাম্মদ আজগর, মুহাম্মদ রিদোয়ান ও রাকিবুল হাসান রুবেল। তারা তিন জনই ঝাপুয়া বাজারের প্রসিদ্ধ ব্যবসায়ী এবং সেখানে তাদের নিজস্ব মার্কেট রয়েছে।

বৃহষ্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার কালারমারছড়ার উত্তর ঝাপুয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মিথ্যা মামলা প্রত্যাহার করে কোস্ট গার্ড কর্তৃক আটককৃত তিন ভাইকে দ্রুত মুক্তি দিয়ে প্রকৃত সন্ত্রাসীদের আটক করার দাবী জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বুধবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে কোস্টগার্ডের একটি টীম অভিযান চালিয়ে বসতঘর থেকে ব্যবসায়ী মুহাম্মদ আজগর, মুহাম্মদ রিদোয়ান ও রুবেলকে আটক করে। ওই সময় বাড়িতে তল্লাশী করে কোন ধরণের বেআইনী জিনিসপত্র পায়নি। পরে তাদের নিয়ে বসতঘর থেকে দুরে অবস্থিত পুকুর পাড়ে অভিযান চালানোর নাম করে অস্ত্র ও গুলি দেয়া হয় এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো উল্লেখ করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে দেয়।

মুহাম্মদ রিদোয়ানের স্ত্রী জোসনা আকতার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতের বেলা দরজা খুলতে বলে। দরজা খুলে দিলে তার স্বামীকে আটক করে গলা ধাক্কা দিয়ে বের করে আনে। একই সময় তার স্বামীর অপর দুই ভাই আজগর ও রুবেলকেও আটক করে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বলে উল্লেখ করে। এই ঘটনা মিথ্যা ও সম্পূর্ণ সাজানো দাবী করে তিনি আরো বলেন, তার স্বামী দোকান বন্ধ করে বাড়িতে এসে ঘুমিয়েছে। মূলত প্রতিপক্ষের লোকজন অস্ত্র রেখে তার স্বামী ও ভাইদের কোস্ট গার্ডের হাতে ধরিয়ে দেন।

মুহাম্মদ আজগরের ভাই আবু আহমদ চৌধুরী বলেন, তার পরিবার বিএনপির রাজনীতিতে জড়িত ছিল। আওয়ামীলীগ আমলে তাদের উপর নানান নির্যাতন চালানো হত। দেয়া হতো মিথ্যা মামলাও। এরই জের ধরে স্থানীয় আওয়ামীলীগ নেতা কাদের মেম্বার ও আনছারের নেতৃত্বে তাদের পুকুর পাড়ে অস্ত্র গুলো রেখেছিল। পরে তারা কোস্ট গার্ডের সাথে সমন্বয় করে তার তিন ভাইকে আটক করায় এবং ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় অভিযান চালিয়ে আটক করেছে বলে প্রচার করান। প্রকৃত অর্থে তার ভাইয়েরা ব্যবসায়ী। এসময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

এসময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া তানভীরের বড় ভাই মিজানুর রহমান মাতব্বর, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোছাইন সিদ্দিকী, আজিজুল হক, জেলা কৃষকদল নেতা ফরিদুল আলম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মনি, ব্যবসায়ী আজিজুল হক টুলু, ব্যবসায়ী লোকমানসহ প্রমুখ।

এদিকে তিন ভাইকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করেছে, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরণের মন্তব্য করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!

টেকনাফ থেকে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

এমপি কাজলের প্রচেষ্টায় ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে

টেগ্গড মহেশখালীতে তিন ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ‘কক্সবাজারে সুষ্ঠু-সুন্দরভাবে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা চলছে’
পরবর্তী সংবাদ ইন্টারনেটের গতি বাড়লেও হতাশায় ভুগছে মোবাইল গ্রাহক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?