By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | রাত ৪:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মহেশখালীতে বাদীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > মহেশখালীতে বাদীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ
কক্সবাজারজেলা উপজেলাশহর থেকে দূরে

মহেশখালীতে বাদীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১০/২৮ at ১২:২২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

এ.এম হোবাইব সজীব: চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মহেশখালী উপজেলার কালারমারছড়ার বাসিন্দা নির্মাণ শ্রমিক আহতের ঘটনায় মামলায় থানায় এজাহারনামীয় ৪৪ জন এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা করেছেন। এজাহারে বাদী হিসেবে যাঁর নাম রয়েছে তাঁর দাবি, মামলা তিনি করেননি। তবে বাদীর নাম ভাঙিয়ে একটি চক্র ব্যাপক চাঁদাবাজি করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে মামলার বাদী মহেশখালীর ফাতেমা বেগম এবং তাঁর আহত ছেলে সাইফুল ইসলাম জানেনই না মামলার কথা। বিভিন্ন মাধ্যমে মামলা কথা শুনে আঁতকে ওঠেন মামলা বাদী ফাতেমা বেগম ও আহত সাইফুল ইসলাম।
জানাগেছে, চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর-শুলকবহর মাদ্রাসা সড়ক এলাকায় গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় অন্যদের সঙ্গে মহেশখালীর কালারমারছড়া মোহাম্মদ শাহঘোনা গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম (২১) আহত হন। ঘটনার দেড় মাস পর ৩১ আগস্ট আহত সাইফুলের মা ফাতেমা বেগম (৪৯) বাদী হয়ে হত্যাচেষ্টার মামলাটি করেন। কিন্তু ফাতেমা বেগম বলেন, গত ২০ বছরে তিনি একবারও চট্টগ্রাম শহরে যাননি। মামলার বিষয়ে তিনি কোন কিছুই জানেনা। তবে যারা মামলা করেছে তারা কাজটি ভাল করেন বলে দাবি করেন।

মামলায় প্রধান আসামি করা হয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম (৪৫), সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে (৩৭)। ঘটনা চট্টগ্রাম শহরে হলেও আসামি করা হয় কক্সবাজারের পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, রাউজান, চান্দনাইশসহ বিভিন্ন এলাকার মানুষজনকে। এর মধ্যে প্রবীণ শিক্ষক, লবণচাষি, ক্ষুদ্র ব্যবসায়ীও রয়েছেন। রয়েছেন বিএনপি নেতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মীও। মামলার পর বাদীর নাম দিয়ে কয়েকজন আসামির কাছ থেকে চাঁদা দাবিরও অভিযোগ পাওয়া গেছে।

মামলার এজাহারে যা আছে
মামলার এজাহারে বলা হয়, গত ১৬ জুলাই বেলা তিনটার দিকে ফাতেমা বেগমের ছেলে সাইফুল তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন। কালা মিয়া বাজার থেকে মুরাদপুর মোড়ে এলে আসামিরা দলবদ্ধ হয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর লোহার রড, দা, কিরিচ, হাতুড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। আসামিদের হাতে বাঁশ, কাঠের লাঠি, ইট-পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্র ছিল। হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর, গুলিবর্ষণের ঘটনায় সাইফুলসহ অনেকেই গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। লোহার রড ও হাতুড়ির আঘাতে সাইফুলের মাথা ফেটে যায়। বাম পা ও হাতে প্রচণ্ড জখম হয়। একজন রিকশাচালক সাইফুলকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানে সাইফুলের মাথায় সেলাই দেওয়া হয়। চমেক হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কারণে পরে উন্নত চিকিৎসার জন্য সাইফুলকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে গ্রামের বাড়িতে নিয়ে যান মা ফাতেমা বেগম। মামলায় উল্লেখ করা হয় সাইফুল দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন। অথচ খোঁজ নিয়ে জানা যায়, তিনি দ্বিতীয় শ্রেণির পর আর পড়েননি। মামলায় ফাতেমার স্বাক্ষর থাকলেও তিনি নিরক্ষর বলে নিজেই জানিয়েছেন।

চট্টগ্রামে যাওয়া হয়নি দাবি করে ফাতেমা বেগম বলেন, তাঁর স্বামী রফিক উদ্দিনের আয়ে চলে তাঁদের টানাপোড়েনের সংসার। নদীতে স্বামী মাছ ধরতে না পারলে না খেয়ে থাকতে হয়। দুই মেয়ের বিয়ে হলেও এক ছেলে সাইফুল কয়েক মাস ধরে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালিয়ে সংসারে কিছু অর্থের জোগান দিচ্ছেন। টাকার অভাবে সাইফুলের পড়ালেখা হয়নি, দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়েছিল।
১৭ বছর আগে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা ফাতেমা বেগমের শ্বশুরবাড়ি বসতবাড়ি পুড়িয়ে দেয়। এরপর স্বামী ও তিন ছেলেমেয়ে নিয়ে তিনি আশ্রয় নেন বাপের বাড়ি আঁধার ঘোনাতে। মাটির দেয়াল ও টিনের ছাউনি দেওয়া ছোট ঘর তুলে কয়েক বছর ধরে সেখানে থাকছে ফাতেমার পরিবার।
ফাতেমা বেগম বলেন, গত ১০ জুলাইয়ের দিকে সাইফুল রাজমিস্ত্রির কাজ করতে চট্টগ্রাম শহরে যান। ১৬ জুলাই বিকেলে রাজমিস্ত্রির কাজ শেষ করে ভাড়া বাসায় ফেরার পথে মুরাদপুর এলাকায় ছাত্রলীগ-পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় কিছু লোক তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। তিন দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর বাবা ও বড় বোন হাসপাতালে গিয়ে সাইফুলকে মহেশখালীতে নিয়ে আসেন। এরপর সাইফুল আর চট্টগ্রামে যাননি। ফাতেমা নিজেও গত ২০ বছর চট্টগ্রামে যাননি বলে দাবি করেন। মায়ের পাশে বসে একই কথা বলেন সাইফুল। তিনি বলেন, পাঁচলাইশ থানায় গিয়ে তাঁর মা মামলা করবেন দূরের কথা, মহেশখালী থানায় যাতায়াতের সামর্থ্য তাঁদের নেই। কে বা কারা তাঁর মায়ের নাম ব্যবহার করে মামলা করেছেন—তার তদন্ত হওয়া দরকার।
পাশাপাশি মামলায় ফাতেমার সই থাকলেও তিনি নিজেকে নিরক্ষর দাবি করেন। ফাতেমার নিকট আত্মীয় কলেজ পড়ুয়া ছাত্র সনেট মাতাব্বার জানান, সাইফুলের মা ফাতেমা বেগম নিরক্ষর। তিনি সই করতে জানেন না। একদম গ্রামের সহজ সরল একজন মাটির মানুষ তিনি। সম্পর্কে আমার চাচী হয়। তবে বিষয়টি খতিয়ে দেখা দরকার।
মামলার এজাহারে ফাতেমা বেগমের সই আছে। তবে ফাতেমা নিজেই জানান, তিনি নিরক্ষর।
মামলার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ সোলাইমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে থানায় এসে অনেকে মামলা করেছেন। তখন তদন্ত করে মামলা রেকর্ড করার সুযোগ ছিল না হয়তো। আমি মামলাটি করার পরবর্তী নবাগত ওসি হিসাবে যোগদান করেছি। এজাহারে নিরপরাধ কাউকে যদি আসামি করা হয়, সে ক্ষেত্রে পরে বাদ দেওয়ার সুযোগ আছে। আর মামলটি ফাতেমা বেগম করেছে কিনা সেটিরও তদন্ত করা হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কক্সবাজারে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে আটক ১৪

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

বান্দরবানে এসএসসি-সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৪২৯ শিক্ষার্থী

ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সম্মেলন সফল করতে সভা অনুষ্ঠিত

টেগ্গড মহেশখালীতে বাদীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মাতারবাড়ীতে গডফাদার আবছারকে নির্দোষ বানাতে মরিয়া সিন্ডিকেট!
পরবর্তী সংবাদ ‘বাংলাদেশে ১৪ দলীয় জোট পুনর্বাসন হতে না পারে, জাতীয় ঐক্য গড়তে হবে’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এসএসসি পরীক্ষার্থী-অভিভাবকদের স্বাচ্ছন্দ্যে মানবিক উদ্যোগ
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি শিক্ষা এপ্রিল ২১, ২০২৬
চবিতে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় তারা’ বৃত্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২১, ২০২৬
পাহাড়তলী বস্তিতে আগুন, পুড়ল ৫টি বসতঘর
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২১, ২০২৬
প্রথম দিনে চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩
জনপথ আমাদের চট্টগ্রাম শিক্ষা এপ্রিল ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?