By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | রাত ১:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঘুণে ধরা সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করার এখনই সময়: চবি উপাচার্য
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ঘুণে ধরা সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করার এখনই সময়: চবি উপাচার্য
আমাদের চট্টগ্রামশিক্ষা

ঘুণে ধরা সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করার এখনই সময়: চবি উপাচার্য

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১০/২৮ at ১:৩৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

ঘুণে ধরা সমাজ ও রাষ্ট্রকে মেরামত করার এখনই সুবর্ণ সময়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই এ সংস্কারের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এ সুযোগকে আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। বিগত সরকার রাষ্ট্রের যে অর্থ লুট করে বিদেশে পাচার করেছে, তা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রচিন্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘নির্বাচন ও সংবিধান সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।

২৭ অক্টোবর ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় চবি উপাচার্য বলেন, ‘বিগত দলীয় সরকারগুলো নিজেদের স্বার্থের জন্য কাজ করেছে। দেশের জনগণের জীবন-মান উন্নয়নের জন্য তারা মোটেও ভাবেনি। জুলাই বিপ্লবের ফলে একটা সুবর্ণ সুযোগ এসেছে এ দেশের জনগণের পাশে থেকে কাজ করার। এ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, বিগত সরকারগুলো রাজনীতির নামে ছাত্র সংগঠনগুলোকে দিয়ে দুরবীত্তায়ণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রতিষ্ঠান বানানো হয়েছে। উন্নয়নের নামে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ বিদেশে পাচার করা হয়েছে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের জন্য একটি রাষ্ট্রীয় সংস্কার কমিটি গঠনের ব্যাপারে সরকারের নিকট জোর দাবী জানান। তিনি বলেন, বিগত সরকারের সময়ে বিচারের নামে দেশের মানুষের সাথে প্রহসন করা হয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। মাননীয় উপাচার্য বিগত সরকারের আমলে বেশ কয়েকটি নির্বাচনের দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে সভায় বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এ দেশ অপার সম্ভাবনার দেশ। এ দেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারসহ সকল অধিকার ফিরিয়ে আনতে ছাত্র সমাজকে সব সময় সজাগ থাকতে হবে।

আলোচনা সভায় চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, বিগত ১৫ বছর ধরে সরকার জনগণকে রাষ্ট্র নিয়ে নয়, অন্য বিষয় নিয়ে চিন্তা করতে শিখিয়েছিল। এ সময়ে আমরা অর্ধেক মানুষ ছিলাম। ’২৪ এর গণআন্দোলনের পর পূর্ণ মানুষ হওয়ার সুযোগ পেয়েছি। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের অনেকগুলোই হরণ করা হয়েছে। সংবিধানে একজনকে অধিক ক্ষমতা দেয়ায় অনেক সমস্যা হচ্ছে। এটা বদলাতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রাজনৈতিক সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে পারলে সংবিধান ও নির্বাচন কমিশন সংশোধন সুফল বয়ে আনবে। তিনি ছাত্র-জনতাসহ সকলকে নিজ নিজ অবস্থানে থেকে রাষ্ট্র সংস্কারে শামিল হওয়ার আহ্বান জানান।

সভায় বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব হাসনাত কাইয়ুম তার বক্তব্যের শুরুতেই চবি উপাচার্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য সবসময় সোচ্চার ছিলেন, এখনো আছেন। এ বিষয়ে তিনি বিগত সময়ে প্রচুর লেখালেখি করে বিগত সরকারকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর চেষ্টা করেছেন। সংবিধান বিশেষজ্ঞ হাসনাত কাইয়ুম বলেন, ‘রাষ্ট্রচিন্তা’ বর্তমান পরিবর্তনের আগে থেকে কাজ শুরু করেছে। এখন তাদের চিন্তা আরও জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব। বর্তমান যে রাষ্ট্র আমরা পেয়েছি, তার কাঠামো পেয়েছি বৃটিশদের থেকে। তারা সব কিছু সাজিয়েছিল এককভাবে ক্ষমতা প্রয়োগ করে এখানকার সম্পদ নেয়ার জন্য। কর্মক্ষম জনগোষ্ঠী একটা দেশকে পাল্টে দিতে পারে। মানুষের কষ্টার্জিত অর্থ ফ্যাসিবাদীরা বিদেশে পাচার করেছে বৃটিশদের পদাঙ্ক অনুসরণ করে। ভোট ছাড়া নির্বাচন দিয়ে সেটার ভিত্তিতে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তারা! আওয়ামী লীগ এখন বলবে, ভালো নির্বাচন ব্যবস্থা করা দরকার। বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। বিদ্যুৎ খাতে কেনাকাটার জবাবদিহিতা চাওয়া যাবে না বলে তারা আইন পাস করেছে। ৭০ অনুচ্ছেদ বাতিল করতে হবে। বিচার বিভাগ স্বাধীন করতে হবে। স্থানীয় সরকার সংস্কার করতে হবে। তারা সেবা করবে। সংসদ সদস্যরা শুধু আইন বানাতে পারবে। অর্থনৈতিক খাতে সংস্কার করতে হবে। অধিকার প্রতিষ্ঠাই রাষ্ট্র সংস্কারের মূল কথা। শর্তাবলী দিয়ে অধিকার হরণ করা চলবে না।

আলোচনা সভায় চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদ্রাসার শিক্ষক, বিশিষ্ট চিন্তক মুহাম্মদ মনির উদ্দিন বলেন, রাজনীতি ও নৈতিকতা ওতপ্রোতভাবে জড়িত। ধর্ম যেহেতু নৈতিকতার ওপর জোর দেয়, তাই রাজনীতি থেকে ধর্ম বিচ্ছিন্ন করা যায় না। নাগরিক হিসেবে সবাই সমান। সবার অধিকার সমান। সকল ধর্মের অনুসারীদের অধিকার রক্ষা করতে হবে। সকল ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংস্কার করতে হলে সকলে মিলে প্রচেষ্টা করতে হবে। নতুনভাবে লিখলে সংবিধানের বিদ্যমান মূলনীতিগুলো বাদ দেয়া উচিত।

অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ডাঃ জাহেদ উর রহমান উপস্থিত হতে না পেরে সকলের জন্য অডিও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রচিন্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সায়মা আলমের সভাপতিত্বে এবং রাষ্ট্রচিন্তা, চবি’র সহ-সভাপতি সাদিয়া আফরোজ তৃনার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাস্ট্রচিন্তা চবি’র সভাপতি এস.বি. ফখরুল হোসেন (রিফু)। আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীবৃন্দ অংশগ্রহণ করে বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। আলোচকবৃন্দ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে গণআন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

এসএসসি পরীক্ষার্থী-অভিভাবকদের স্বাচ্ছন্দ্যে মানবিক উদ্যোগ

চবিতে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় তারা’ বৃত্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাহাড়তলী বস্তিতে আগুন, পুড়ল ৫টি বসতঘর

প্রথম দিনে চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

বান্দরবানে এসএসসি-সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৪২৯ শিক্ষার্থী

টেগ্গড ঘুণে ধরা সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করার এখনই সময়: চবি উপাচার্য

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ‘বাংলাদেশে ১৪ দলীয় জোট পুনর্বাসন হতে না পারে, জাতীয় ঐক্য গড়তে হবে’
পরবর্তী সংবাদ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এসএসসি পরীক্ষার্থী-অভিভাবকদের স্বাচ্ছন্দ্যে মানবিক উদ্যোগ
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি শিক্ষা এপ্রিল ২১, ২০২৬
চবিতে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় তারা’ বৃত্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২১, ২০২৬
পাহাড়তলী বস্তিতে আগুন, পুড়ল ৫টি বসতঘর
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২১, ২০২৬
প্রথম দিনে চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩
জনপথ আমাদের চট্টগ্রাম শিক্ষা এপ্রিল ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?