By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | বিকাল ৫:৫৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বেলাভূমিতে হেঁটে সমুদ্রের নির্মল হাওয়ায় দুলতে ডাকছে হেমন্তের সৈকত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > বেলাভূমিতে হেঁটে সমুদ্রের নির্মল হাওয়ায় দুলতে ডাকছে হেমন্তের সৈকত
কক্সবাজারজেলা উপজেলাপর্যটনশহর থেকে দূরে

বেলাভূমিতে হেঁটে সমুদ্রের নির্মল হাওয়ায় দুলতে ডাকছে হেমন্তের সৈকত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/১২ at ১০:৪৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সায়ীদ আলমগীর: বর্ষার পর শরতেও বৈরী আবহাওয়া বহন করেছে প্রকৃতি। গত মাসেও ঘূর্ণিঝড়ে আতঙ্ক ছড়িয়েছে বঙ্গোপসাগর। কিন্তু হেমন্তের প্রকৃতি কক্সবাজার সৈতককে দিয়েছে নির্মল শান্ত আবহ। নীলাভ দূত্যি ছড়ানো সাগরের ঢেউ এখন নিরাপদ আলিঙ্গন এনে দেবে, সেই ঘোষণা প্রচার করছে বেলাভূমিতে ওড়ানো ‘লাল-হলুদ পতাকা’।

গ্রীষ্ম-বর্ষা-শরৎ মৌসুমে উত্তাল সাগর ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এ সময় পর্যটন জোনের জনবিচরণ সৈকতস্থলে ‘লাল পতাকা’ ওড়ানো থাকতো। বেলাভূমিতে হেঁটে সমুদ্রের নির্মল হাওয়া সেবন করলেও পর্যটকরা যেন গোসল থেকে বিরত থাকেন, তারই নির্দেশনা ‘লাল পাতাকা’। তবে হেমন্তে এসে সাগর এখন শান্ত। তাই লাল পতাকা এড়িয়ে ওড়ানো হচ্ছে ‘লাল-হলুদ’ পতাকা। এ সময় মন খুলে নিরাপদে ঢেউয়ের সঙ্গে খেলা করতে পারবেন পর্যটকরা।

সৈকতে বিপদাপন্ন পর্যটকদের উদ্ধারে কাজ করা সী সেইফ লাইফগার্ডের সিনিয়র কর্মকর্তা মো. ওসমাণ গণি বলেন, বর্ষার শুরু থেকে অক্টোবর পর্যন্ত প্রকৃতি ও নানা কারণে সাগর উত্তাল ছিল। এ সময় সৈকতে গোসল করা অনিরাপদ। তাই বেড়াতে আসাদের সতর্ক করতে বেলাভূমিতে ‘লাল পতাকা’ ওড়ানো থাকে। লঘু-নিম্নচাপ-ঘূর্ণিঝড়ে সতর্ক সংকেত অনুসারে নিশানা খুঁটিতে লাল পতাকার সংখ্যা বাড়ে। অনিরাপদ সময়ে গোসলে নেমে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে লাল-হলুদ পতাকা ওড়ানো হচ্ছে। সাগরে লঘু বা নিম্নচাপসহ কোনো দুর্যোগ দেখা দিলে নিরাপত্তার স্বার্থে আবারো লাল পতাকা ওড়ানো হবে।

লাইফগার্ডের তথ্যমতে, ঘূর্ণিঝড় ও বৈরী আবহওয়ায় সাগর উত্তাল হলে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বাড়ে। এ সময় ক্রমে আঁচড়ে পড়া ঢেউয়ে বালি দ্রুত সরে গিয়ে গোসলরতরা তলিয়ে গেলে উদ্ধার কঠিন হয়ে পড়ে। ফলে ঘটে প্রাণহানি। গত ১০ মাসে সৈকতে গোসলে নেমে স্থানীয় ও পর্যটকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। স্রোতের টানে ভেসে যাবারকালে উদ্ধার হয় আরও অন্তত শতাধিক মানুষ।

দেখা গেছে, গত সপ্তাহ ধরে সৈকতের সুগন্ধা-কলাতলী-সীগাল ও লাবণী পয়েন্টসহ একাধিক স্থানে লাল-হলুদ পতাকা উড়ছে। শান্ত সৈকতে সকাল-দুপুর-বিকেলে হাজারো পর্যটক নোনাজলে ঢেউয়ের সঙ্গে খেলা করছেন। লাবণী থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত কয়েক কিলোমিটার সৈকতেই বেশি গোসলে নামেন পর্যটক বা দর্শনার্থীরা। সাগরের এ অংশে নেমে পর্যটক বা কেউ ভেসে গেলে তাদের উদ্ধারে কাজ করেন বেসরকারি সী-সেফ লাইফগার্ডের ২৭ কর্মী। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পালা করে দায়িত্ব পালন করেন প্রশিক্ষিত এসব লাইফগার্ড। সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসনের হয়ে বেলাভূমিতে রয়েছেন ৩৭ জন বিচকর্মী।

ফেনীর দাগনভূঞায়ার ইমতিয়াজ আলম বলেন, দু’বছর পর স্বপরিবারে কক্সবাজার এসে আগের মতো ওশান প্যারাডাইস হোটেলে উঠেছি। সোমবার সকালে সুগন্ধা পয়েন্টে এসে খুবই ভালো লাগলো। নির্মল শীতল পরিবেশে শান্ত সৈকতে সবাই খুব মজা করে গোসল করেছি। এর আগের বার জুন মাসে এসে গোসল করতে নেমে সাগরের উত্তাল রূপে ভয় পেয়েছিলাম। মেগাফোনে গোসলে নামতে নিষেধ করার পাশাপাশি লাল পতাকা উড়িয়েছিল লাইফগার্ড কর্মীরা। আজ দেখলাম ‘লাল-হলুদ’ পতাকা ওড়ানো হয়েছে। এটা নাকি সাগর শান্ত থাকার চিহ্ন।

তারকা হোটেল হোয়াইট অর্কিডের জিএম রিয়াদ ইফতেখার ও ওশান প্যারাডাইসের বিপণন অফিসার ইমতিয়াজ নূর সুমেল বলেন, দীর্ঘ নিরবতার পর কক্সবাজারের পর্যটন এখন সরব হয়েছে। জিও-এনজিও এবং কর্পোরেট হাউজগুলো বাৎসরিক কর্মশালার জন্য কক্সবাজারে আসছেন। অফিসিয়াল কাজ সারার পাশাপাশি বেড়ানোও হচ্ছে একইসঙ্গে। এ সময়টা সাগর শান্ত থাকে, বিধায় ভেসে যাওয়ার আতঙ্কও থাকে না।

ট্যুরস অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সভাপতি মোহাম্মদ রেজাউল করীম বলেন, এখনই কক্সবাজারে বেড়াতে আসার সময়। নির্মল প্রকৃতি ও শান্ত সৈকতে কলাতলী-সুগন্ধা-লাবণীর মতো হিমছড়ি, ইনানী, পাটোয়ারটেক, বাহারছড়া ও টেকনাফ সৈকতেও গোসলে নামেন পর্যটকরা। তবে কলাতলী-টেকনাফ প্রায় ৯০ কিলোমিটার সৈকতে গোসলকালীন স্রোতের টানে ভেসে গেলে উদ্ধারে কেউ থাকে না। এসব স্থানে সতর্কতামূলক কোনো পতাকাও ওড়ে না। তাই সবখানেই নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।

সী-সেইফ লাইফগার্ডের পিডি ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতের ইনানী-পাটোয়ারটেক এলাকা প্রাকৃতিক পাথরে ভরা। শান্ত সৈকতে এখানে গোসলকালে পা পিছলে পাথরে আঘাত পাওয়া কিংবা অসাবধানতায় ডুবে গেলে উদ্ধার তৎপরতা চালানো খুবই ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে এসব এলাকায় গোসলে নামলে বাড়তি সতর্কতা প্রয়োজন।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটন সম্ভাবনাময় শিল্প। কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন স্পটে রূপান্তরে নানা কার্যক্রম চলছে। এসব বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার-টেকনাফ অখণ্ড সৈকতের সবখানেই পর্যটক বিচরণ নিশ্চিতের প্রচেষ্টাও চলছে। পাশাপাশি নিশ্চিত করা হবে নিশ্ছিদ্র নিরাপত্তাও।

আপনি এটিও পছন্দ করতে পারেন

টেকনাফে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ২৭

ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামুতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বান্দরবানে অস্ত্রসহ আটক ২

এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল

টেগ্গড বেলাভূমিতে হেঁটে সমুদ্রের নির্মল হাওয়ায় দুলতে ডাকছে হেমন্তের সৈকত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী আটক
পরবর্তী সংবাদ আজ ১২ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচারের আশ্রয়স্থল: প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ এপ্রিল ২০, ২০২৬
টেকনাফে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ২৭
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব — এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা
আমাদের চট্টগ্রাম জনপথ মুক্ত জানালা-লেখা শিক্ষা এপ্রিল ২০, ২০২৬
সিএনজি ও রিক্সা চালক সমিতি এবং এলাকাবাসীর সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময়
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?