By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সকাল ৮:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ৩ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র ডা. শাহাদাত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ৩ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম

৩ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র ডা. শাহাদাত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/১৭ at ৬:২০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রাম নগরীতে তিনটি অবকাঠামো প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (১৭ নভেম্বর) ভিত্তি প্রস্তর স্থাপন হওয়া প্রকল্প তিনটির মাঝে আছে ১৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন। ২৬ নং হালিশহর ওয়ার্ডে ১৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৭ তলা কিচেন মার্কেট কাম কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ৩৭নং ওয়ার্ডস্থ জরিনা মফজল কলেজ সংলগ্ন ২.৩ কিলোমিটার দৈর্ঘ্যের রোড ড্রেইনসহ উন্নয়ন এর কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। এ প্রকল্পে ব্যয় হবে ৯ কোটি ৪৫ লাখ টাকা।

আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে নৈতিক শিক্ষার উপর জোরারোপ করে মেয়র বলেন আমরা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হই তাহলে সমাজকে আমরা কিছু দিতে পারবোনা। পড়াশোনা করে আজকে আমি ডাক্তার হয়েছি, সব ঠিক আছে। কিন্তু ডাক্তার যখন মানবিক হতে না পারবে, একটা গরীব রোগীকে চিকিৎসা বিনামূল্যে দিতে না পারবে তখন এই শিক্ষার কোন দাম নেই। একজন শিক্ষক একটা মেধাবী গরীব ছাত্রকে বিনামূল্যে পড়াতে না পাড়লে উনার শিক্ষার কোন দাম নেই। এভাবে প্রতিটি পেশাতে আমাদেরকে মানবিক যদি হতে হয়, আমাদেরকে যদি সামাজিক হতে হয়, আমাদেরকে যদি সমাজের সত্যিকার দায়িত্ব পালন করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

শিক্ষাখাতে দেশ পিছিয়ে গেছে দাবি করে মেয়র বলেন, গত ১৬টি বছর আমরা দেখেছি শিক্ষার নামে বিভিন্ন ধরনের নৈরাজ্য হয়েছে। চাঁদাবাজি হয়েছে। আমার ছাত্র ছাত্রী ভাই বোনদের বইয়ে বানোয়াট ইতিহাস পড়ানো হয়েছে। এখানে শিক্ষক-শিক্ষিকা যারা আছেন মনে রাখবেন যে, বিগত সরকারের সময় মাদকাশক্তিতে অনেক ছেলে নষ্ট হয়ে গেছে। অনেকে বিভিন্নভাবে খারাপ ছেলের সংস্পর্শে এসে খারাপ হয়ে গেছে। কিশোর গ্যাং কালচার তৈর হয়েছে ওই সরকারের আমলে। আপনাদেরকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন। তাদের নখ পরিষ্কার আছে কিনা, তাদের চুল ঠিক আছে কিনা, হাইজিন মেন্টেন করছে কি না ছাত্ররা সব চেক করা আপনাদের দায়িত্ব। তাদেরকে সুস্থ নাগরিক হিসেবে গড়তে হবে আপনাদের।

কিচেন মার্কেট কাম কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনকালে মেয়র বলেন, যেহেতু কোন কমিউনিটি সেন্টার বা বড় মার্কেট এই এলাকায় ছিল না সেহেতু আমরা চমৎকার একটা মার্কেট এই এলাকায় করে দিচ্ছি যাতে করে এলাকাবাসীর সুবিধা হয়। এই আধুনিক বিল্ডিং এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করবে, নাগরিক সুবিধা বৃদ্ধি করবে।

বৃষ্টির পানির ব্যবহারের আহ্বান জানিয়ে মেয়র বলেন, রেইনওয়াটার হারভেস্ট সম্বন্ধে আমি আপনাদের কিছু বলতে চাই। রেনওয়াটার হারভেস্টিং মানে বৃষ্টির পানি যেটা পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটাকে আমরা একটা বৈজ্ঞানিক উপায়ে ধারণ করে এই পানিটা রিসাইক্লিং করে ব্যবহার করতে পারি। পানির কিন্তু সংকট হবে ভবিষ্যতে। এজন্য ওয়াসার পানিকে আমরা নষ্ট করবো না। আমরা যত্রতত্র এই যে পানি যে নষ্ট করছি এটা কিন্তু আমাদের জন্য পরবর্তীতে গিয়ে সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ পানি আমাদেরকে সেভ করতে হবে। পানির অপর নাম জীবন। আজকে আমরা হয়তো মনে করছি যে পানি তো আছে দেদারসে খরচ করি। একটা স্টেজে পানির অভাব দেখা দিবে। এখন একটা নলকূপ লাগাতে গিয়ে দেখবেন অনেক গভীরে চলে যেতে হচ্ছে। তার অর্থ হচ্ছে এটা হয়তো গুড সাইন না। কাজেই পানির যত নীচে যাবে তত মনে করবেন যে ভূগর্ভে পানি কমে যাচ্ছে। ভূগর্ভে পানি কমে যাওয়া এটা রিস্কি। এজন্য বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে যে বিল্ডিং কোডগুলো আছে সেগুলো মেনে চলবেন। আপনারা নিয়ম মেনে চললে দেখবেন যে জলাবদ্ধতা হবে না। নেক্সট জেনারেশনের জন্য আপনাদের কথা চিন্তা করতে হবে। শুধু এখন আপনারা সুখী থাকবেন বউ বাচ্চা নিয়ে এটা চিন্তা করবেন না।

মেয়র ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের হাজিরা নেন এবং বিভিন্ন এলাকায় নাগরিকদের কাছে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে মতবিনিময় করেন। এরপর মেয়র নগরীর সিআরবি এলাকার ভাঙ্গা সড়ক মেরামতের কাজ পরিদর্শন করেন এবং প্রকৌশল বিভাগকে দ্রুত নগরীর ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করার নির্দেশ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াতপন্থী প্যানেল

শাপলা চত্বরে শহীদসহ জুলাই আন্দোলনের সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে– আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি

আমানত ফিরে পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের মানববন্ধন

চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

বাকলিয়ায় ২২ মামলার আসামী ডিপজল আটক

টেগ্গড ৩ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র ডা. শাহাদাত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ “সুফিবাদ দর্শন বর্তমান আধুনিক যুগেও আন্তরিকতা-সহমর্মিতার শিক্ষা দেয়”
পরবর্তী সংবাদ ক্লিন সিটি গড়তে গভীর রাতে সারপ্রাইজ ভিজিট মেয়র ডা. শাহাদাতের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াতপন্থী প্যানেল
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি মে ৬, ২০২৬
ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৬, ২০২৬
হালদার মা মাছের ডিম থেকে রেনু উৎপাদনের কার্যক্রম ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ৬, ২০২৬
নিরপরাধ মানুষ যেন মিথ্যা মামলায় হয়রানি না হয়: নুরুল আমিন এমপি
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?