শফিউল আলম, রাউজান: রাউজান গহিরা মোবারকখীল হ্যাচারি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
বুধবার (৬ মে) তিনি হ্যাচারির বিভিন্ন অবকাঠামো, মাছের পোনা উৎপাদন কার্যক্রম ও ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।এ সময় উপস্থিত কর্মকর্তারা হ্যাচারির বর্তমান কার্যক্রম, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রতিমন্ত্রী সেগুলো গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস প্রদান করেন। তিনি স্থানীয় ডিম সংগ্রহকারীদের কাছ থেকে হালদার ডিম ও রেণু উৎপাদনের খোঁজখবর নেন এবং এ বছর রেণুর বাজারদর সম্পর্কেও জানতে চান।
ডিম সংগ্রহণকারীরা জানান, হালদা নদীর এক কেজি রেণু পোনার দাম বর্তমানে এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিমসহ অন্যান্য কর্মকর্তাগণ।এদিকে গত ২৯ এপ্রিল দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী-তে কার্পজাতীয় রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের মা মাছ প্রথম দফায় ডিম ছাড়ে। নদীর দুই পাড়ে জেলেরা নৌকা ও জাল নিয়ে ডিম সংগ্রহে অংশ নেন। পরে এসব ডিম হ্যাচারি ও মাটির কুয়ায় সংরক্ষণ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে পোনা উৎপাদন করা হয়।পরবর্তীতে শুরু হয় হালদার পোনা বিক্রি। বর্তমানে হালদার এক কেজি রেণু পোনার দাম এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার


