By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | রাত ১:১৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘আমরা সামনের বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রেস রিলিজ > ‘আমরা সামনের বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই’
প্রেস রিলিজপ্রতিষ্ঠান ও সংগঠন

‘আমরা সামনের বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১২/১১ at ১:২৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় রাজধানীস্থ হোটেল শেরাটনে একই সাথে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর পঞ্চম বিশেষ সাধারণ সভা, ত্রয়োদশতম বার্ষিক সাধারণ সভা, এবং মেম্বারস নাইট অনুষ্ঠান।

সভা শুরু হয় মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকলকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করার মাধ্যমে। শুভেচ্ছা বক্তব্যে বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম বিপিও শিল্পের অগ্রগতি, যুব সমাজের অবদান এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “জুলাই-আগস্ট মাসের ছাত্র আন্দোলন আমাদের জাতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। অতএব, এখনই সময় একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করার। অদম্য এই আন্দোলনের রূপকার আমাদের এই তরুন সমাজ বিপিও খাতের প্রাণশক্তি, যারা দেশের অর্থনীতিতে নতুন গতিশীলতা এনে দিচ্ছে।” বিপিও শিল্পের অগ্রগতি এবং লক্ষ্য নিয়ে তিনি বলেন, “বর্তমানে বাক্কোর সদস্য সংখ্যা ৪০০ এর বেশি যা বাংলাদেশের অর্থনীতিতে প্রতি বছর প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার যোগ করছে এবং ২০২৫ সালের মধ্যে এই আয় ১ বিলিয়ন মার্কিন ডলার-এ উন্নীত করার পাশাপাশি ১ লক্ষ টেকসই, মধ্যম-আয়ের চাকরি সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাক্কো”।

সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ৫ম বিশেষ সাধারণ সভা (EGM)-এর মাধ্যমে। প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়ন এবং উদ্ভাবন বিশ্বব্যাপী বিপিও শিল্পকে নানাভাবে প্রভাবিত করছে, এবং এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বাক্কো তার প্রাতিষ্ঠানিক সংবিধানে গুরুত্বপূর্ণ কিছু সংশোধন প্রস্তাব করে। সভায় উপস্থিত সকল সদস্য এই সংশোধনসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন, যা শিল্পের ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সংগঠনটির কার্যক্রমকে আরও সুসংহত করবে।

এরপর শুরু হয় বাক্কোর ১৩ তম বার্ষিক সাধারণ সভা। সভায় বাক্কোর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম বিগত ১২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, চলতি বছরে বাক্কোর সকল কার্যক্রম, অগ্রগতির প্রতিবেদন, বিপিও শিল্পের উন্নয়নের নিমিত্ত ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত সম্ভাব্য কার্যক্রম সদস্যদের সম্মুখে উপস্থাপন করেন এবং অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক উপস্থাপন করেন ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। সকলের সম্মতিক্রমে প্রতিবেদনদ্বয় অনুমোদিত বলে গৃহীত হয়।

সাধারণ সম্পাদক ফয়সল আলিম তার বক্তব্যে বলেন, “আমরা সামনের বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই। এজন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মেলায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই, যেখানে বাক্কো সবসময় আপনাদের পাশে থাকবে। একইসঙ্গে, বাক্কোর অভ্যন্তরীণ নয়টি সাবকমিটির কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ করছি, কারণ আপনাদের মতামত আমাদের বার্ষিক কর্মপরিকল্পনা তৈরির মূল ভিত্তি। আমরা বিশেষভাবে জুলাই-আগস্ট মাসের তরুণদের অভ্যুত্থান থেকে অনুপ্রেরণা পেয়েছি যাঁদের আত্মত্যাগ আমাদের জন্য শুধু অনুপ্রেরণাই নয়, বরং একটি দায়বদ্ধতা। সুতরাং, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের পথপ্রদর্শক।”

উন্মুক্ত আলোচনা পর্বে বিপিও প্রতিষ্ঠানসমূহ এবং প্রশিক্ষণ ল্যাবগুলোতে জরুরী অগ্নিনির্বাপণের সুব্যবস্থা নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা; বিপিও কর্মীদের জন্য প্রফেশনাল আইডেন্টিটি তৈরি ও তাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কর্মসূচী নিশ্চিতকরণ; অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং মডেল-এর মত আধুনিক প্রযুক্তির আবির্ভাব; সরকারি অংশীজনের সঙ্গে নীতিমালার সামঞ্জস্য তৈরির পরিকল্পনাসহ বিপিও শিল্পের নানামুখী বিষয় নিয়ে কথা বলেন সদস্যরা।

এছাড়াও উক্ত সভায় অংশগ্রহন করেন বাক্কো সহ-সভাপতি মোঃ তানজিরুল বাসার, পরিচালকবৃন্দ- আবু দাউদ খান, আব্দুল কাদের, জায়েদ উদ্দীন আহমেদ, মেহেদী হাসান জুলফিকার, এবং সায়মা শওকত।

সভার সমাপনী বক্তব্য রাখেন বাক্কোর কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ আবুল খায়ের। সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলীদের যারা সবসময় তাঁদের মূল্যবান দিকনির্দেশনার মাধ্যমে বাক্কোকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছেন”। এছাড়াও তিনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত গণমাধ্যমকর্মী, বাক্কো-এর সকল সাব কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, বাক্কো কার্যনির্বাহী কমিটি, বাক্কো সচিবালয়, এবং এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে; যাদের অক্লান্ত পরিশ্রমে বিপিও শিল্প সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করলে এই বিপিও শিল্পকে বিশ্ব দরবারে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব, সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি”।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল টাইটেল স্পন্সরশিপ ক্যাটেগরিতে পেয়োনিয়ার; প্লাটিনাম ক্যাটেগরিতে আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), সিনার্জি আইটি সার্ভিসেস লিমিটেড, টাইমস এএসএল কল সেন্টার লিমিটেড, এবং গো ইয়ারা; গোল্ড ক্যাটেগরিতে স্কাই টেক সলিউশনস, ইগনাইট টেক সলিউশনস, সিনার্জি বিজনেস সলিউশন, এসেনশিয়াল ইনফোটেক, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, টেক সোলজার বিপিও, দ্য কাউ কোম্পানি লিমিটেড, মাল্টি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোং লিমিটেড, আস্ক টেলিকম লিমিটেড, এবং উইন্টেল লিমিটেড। সিলভার ক্যাটেগরিতে কল পয়েন্ট বিজনেস সলিউশনস লিমিটেড, টোয়েন্টিফোর সেভেন ভার্চুয়াল অ্যাসিস্টেন্স, টেকমার্ট বিপিও সলিউশনস, আর্থ নেক্সট টেকনোলজিস লিমিটেড, লুসিড বিজনেস সলিউশনস, এবং নিজল ক্রিয়েটিভ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

আমরা একটি নতুন বাংলাদেশ ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে চাই: জেলা প্রশাসক

রাউজানে হক কমিটির উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

‘মেধাবী শিক্ষার্থীরা ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না’

টেগ্গড ‘আমরা সামনের বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শালগ্রাম শিলাচক্র, শড়খ ও তুলসীর আবির্ভাব প্রসঙ্গে আলোচনা
পরবর্তী সংবাদ ফারুক তাহের’র প্রথম একক আবৃত্তিসন্ধ্যা ‘হৃদয়ে মানবতা কণ্ঠে কবিতা’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হজের পবিত্র ভূমিতে যুদ্ধবিচ্ছিন্ন দুই সিরীয় ভাইয়ের আবেগঘন পুনর্মিলন
বিদেশ ধর্ম ও জীবন মে ২৬, ২০২৬
হজের খুতবায় মুসলিমদের ঐক্যের আহ্বান
লিড মে ২৬, ২০২৬
টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, স্বস্তিতে নগরবাসী
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, বাতিল-বিলম্বে ভোগান্তি
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?