By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ১১:২৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ১৫তম বিজমায়েস্ট্রোজ-এর চূড়ান্ত পর্ব উদযাপন করেছে ইউনিলিভার বাংলাদেশ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রতিষ্ঠান ও সংগঠন > ১৫তম বিজমায়েস্ট্রোজ-এর চূড়ান্ত পর্ব উদযাপন করেছে ইউনিলিভার বাংলাদেশ
প্রতিষ্ঠান ও সংগঠন

১৫তম বিজমায়েস্ট্রোজ-এর চূড়ান্ত পর্ব উদযাপন করেছে ইউনিলিভার বাংলাদেশ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১২/১১ at ৩:০৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) তাদের ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা ‘বিজমায়েস্ট্রোজ’-এর ১৫তম আসর সম্পন্ন করেছে।

শীর্ষ পাঁচ প্রতিযোগী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মোঃ তাহমিদুর রহমান খান, নুসরাত ফৌজিয়া নিশু ও মাইশা ইসলাম মোনামী’র দলটি মর্যাদাপূর্ণ এই ব্যবসায়িক প্রতিযোগিতার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান; ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) চেয়ারম্যান ও ক্লিংক অ্যাডভাইজরি’র প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম। এছাড়াও ইউনিলিভার বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দদের মধ্যে সিএফও এন্ড ফাইন্যান্স ডিরেক্টর – জিনিয়া তানজিনা হক; মার্কেটিং ডিরেক্টর- হোম কেয়ার- শাদমান সাদেকীন; মার্কেটিং ডিরেক্টর- বিউটি অ্যান্ড ওয়েল বিয়িং- জাহীন সাজিদুল ইসলাম বিচারক প্যানলে ছিলেন।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, মানবসম্পদ পরিচালক দুরদানা কবির, জুরি সদস্য এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঈ্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি)-এর শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলটি। এই দলের সদস্যরা হলো মোঃ শামসুল আরেফিন চৌধুরী, হৃদিতা ইসলাম ও সওদা মুনতাহা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এর সামিহা রহমান, আফরা নাওয়াল ও রাইয়ান ইবনে হোসেন দ্বিতীয় রানার-আপের মর্যাদা অর্জন করেন।
‘বিজমায়েস্ট্রোজ’ ২০২৪-এর থিম ছিল ‘পাওয়ার অব ইউ’, যা অংশগ্রহণকারীদের তাদের অনন্য উৎসাহ ও উদ্দীপনা প্রকাশে উৎসাহ প্রদান করেছে। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের ইউনিলিভারের পোর্টফোলিও থেকে প্রকৃত ব্যবসায়িক পরিস্থিতি মোকাবেলা করার সুযোগ প্রদান করেছে, যা তাদের সমস্যা সমাধান ও কৌশলগত চিন্তাভাবনার দক্ষতা উন্নত করতে সহায়ক হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের অনলাইন আবেদনের মাধ্যমে তিনটি রাউন্ডে প্রতিযোগিতাটি শুরু হয়, যেখানে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। দ্বিতীয় রাউন্ডে ৪৫ জন নির্বাচিত শিক্ষার্থী ব্যাপক পরামর্শ, বুটক্যাম্প ও কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হন। এখান থেকে চূড়ান্ত পর্বের জন্য শীর্ষ পাঁচটি দলকে নির্বাচিত করা হয়।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলটি ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ (এফএলএল) ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, যেখানে তারা বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এছাড়াও, শীর্ষ ৫ দলের সকল সদস্যই ইউনিলিভার বাংলাদেশে ইন্টার্নশিপ ও ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা প্রতিষ্ঠানটির গতিশীল সংস্কৃতি ও বৈচিত্র্যময় কর্মকাণ্ডের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
গ্র্যান্ড ফিনালের বিচারক মাসুদ খান বলেন, “বিজমায়েস্ট্রোজ ফাইনাল ছিলো একটি দুর্দান্ত অভিজ্ঞতা, যেখানে দেশের বিজনেস গ্র্যাজুয়েটদের উদ্ভাবনী চিন্তা অসাধারণভাবে ফুটে উঠে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো বাংলাদেশে ব্যয়বহুল বডি ওয়াশের নতুন বাজার নিয়ে গবেষণাভিত্তিক তথ্য উপস্থাপন করেছে। একই সাথে তারা ভোক্তাদের আচরণ ও সম্ভাবনাগুলো বিশ্লেষণ করেছে। ব্র্যান্ডিং থেকে শুরু করে বিতরণ ব্যবস্থা পর্যন্ত সংশ্লিষ্ট খাতটি প্রসারের কৌশলগুলো আলোচনায় স্পষ্টভাবে তুলে ধরা হয়। তরুণ মেধাবী এবং অভিজ্ঞ বিচারকদের সাথে সম্পৃক্ততা ভাবনা ও সমাধান বিনিময়ের একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করেছে বিজমায়েস্ট্রোজ।”
বিচারক প্যানেলের সদস্য মমিনুল ইসলাম বলেন, “ইউনিলিভার বাংলাদেশ আয়োজিত বিজমায়েস্ট্রোজ গ্র্যান্ড ফিনালে ছিলো উদ্ভাবন ও প্রতিভার এক অসাধারণ উদযাপন। ইভেন্টটি অসাধারণ চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা সম্পন্ন প্রাণবন্ত তরুণ মেধাবীদের একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে একত্রিত করেছে। এটি সত্যিকার অর্থে বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা ও সৃজনশীলতার বিকাশে ইউনিলিভার-এর অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততা ও প্রাণশক্তি ছিলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের এইচআর ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির বলেন, “বিজমায়েস্ট্রোজ ব্যবসায়িক প্রতিযোগিতার চেয়েও বেশি কিছু। এটি আগামীর নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও একটি প্ল্যাটফর্ম, যে নেতৃত্ব ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আমাদের লক্ষ্য হলো শিক্ষাক্ষেত্র ও কর্মক্ষেত্রের মধ্যকার ব্যবধান দূর করা এবং প্রতিভাবান তরুণদের তাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা নিশ্চিত করা। বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ ব্যবসাক্ষেত্রের যোগ্যতাসম্পন্ন নেতা হিসেবে গড়ে তোলার যাত্রায় সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ইউনিলিভার বাংলাদেশ তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের সমৃদ্ধ ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ । এটি দেশে প্রতিভা বিকাশের শীর্ষস্থানীয় অগ্রদূত হিসেবে ইউনিলিভার বাংলাদেশ এর অবস্থানকে আরও মজবুত করবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

আমরা একটি নতুন বাংলাদেশ ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে চাই: জেলা প্রশাসক

রাউজানে হক কমিটির উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

‘মেধাবী শিক্ষার্থীরা ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না’

টেগ্গড ১৫তম বিজমায়েস্ট্রোজ-এর চূড়ান্ত পর্ব উদযাপন করেছে ইউনিলিভার বাংলাদেশ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চন্দনাইশে খামারির মাথায় অস্ত্র ঠেকিয়ে ৬টি গরু নিয়ে গেল সন্ত্রাসীরা!
পরবর্তী সংবাদ যুগান্তকারী এআই ইমেজিং প্রযুক্তি আনল টেকনো
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হজের পবিত্র ভূমিতে যুদ্ধবিচ্ছিন্ন দুই সিরীয় ভাইয়ের আবেগঘন পুনর্মিলন
বিদেশ ধর্ম ও জীবন মে ২৬, ২০২৬
হজের খুতবায় মুসলিমদের ঐক্যের আহ্বান
লিড মে ২৬, ২০২৬
টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, স্বস্তিতে নগরবাসী
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, বাতিল-বিলম্বে ভোগান্তি
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?