By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | বিকাল ৫:৫০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ তরুণ সমাজ যেন মাদকমুক্ত থাকে এটাই আমাদের প্রত্যাশা: চবি উপাচার্য
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > তরুণ সমাজ যেন মাদকমুক্ত থাকে এটাই আমাদের প্রত্যাশা: চবি উপাচার্য
আমাদের চট্টগ্রামলিড ৩শিক্ষা

তরুণ সমাজ যেন মাদকমুক্ত থাকে এটাই আমাদের প্রত্যাশা: চবি উপাচার্য

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১২/১২ at ১১:০৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

স্বল্প খরচে চবি মেডিকেলে আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু
তরুণ সমাজ যেন মাদকমুক্ত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চবি মেডিকেল সেন্টারের তত্ত্ববধানে অনুষ্ঠিত ডোপ টেস্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা করেন। তিনি বলেছেন, আমরা বাংলাদেশকে মাদকমুক্ত দেশ হিসেবে গড়তে চাই। এজন্য শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে নির্ভয়ে ডোপ টেস্ট করার পরামর্শ দেন উপাচার্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় আনতে নিজস্ব ল্যাবে চবি মেডিকেলে স্বল্প খরচে ডোপ টেস্ট শুরু হয়েছে।

ডোপ টেস্ট উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক, বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চীফ সেডিকেল অফিসার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মাননীয় উপাচার্য বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সবসময় সুস্থতা কামনা করি। তরুণ সমাজ যেন মাদকাসক্ত থেকে মুক্ত থাকে এটাই আমাদের প্রত্যাশা। আজকের কার্যক্রমের যদি সফলতা আসে তাহলে ক্যাম্পাস, স্থানীয় গ্রামবাসী তথা পুরো দেশ এর সুফল ভোগ করবে। এজন্য তিনি হলের প্রভোস্টসহ সংশ্লিষ্ঠ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, ক্যাম্পাস এবং আশপাশের এলাকাগুলো একটা সময় মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বর্তমান প্রশাসন বেশকিছু উদ্যোগ নিয়েছি। এছাড়া শিক্ষার্থীদের ডোপ টেস্ট করতে গেলে যে ব্যয়বহুল খরচ, সেটা কমিয়ে আনার জন্য আমরা নিজস্ব ল্যাবে টেস্ট করার পরিকল্পনা করেছি। তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীসহ আমরা পর্যায়ক্রমে সবগুলোতেই হাত দেবো। তবে সর্বপ্রথম হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় নিয়ে এসেছি।
মাননীয় উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় এখানে কোনো লাভ করছে না বরং বিশ্ববিদ্যালয়ের রিসোর্সগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা খরচ কমানোর চেষ্টা করেছি। বাকি টাকা আমরা শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি দেয়া হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় আনা হবে মর্মে ঘোষণা দেন। তিনি চবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে বিষয়টি মিডিয়ার প্রচারের জন্য ধন্যবাদ জানান এবং তাদের অব্যহত সহযোগিতা প্রত্যশা করেন।

ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, ‘আজ আমরা চবি এ.এফ রহমান হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করছি। আমরা এই কাজটি করছি সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে, কাউকে ছোট করার উদ্দেশ্যে না। আমরা মাদক থেকে শিক্ষার্থীদের উত্তোরণের জন্য এ উদ্যোগ নিয়েছি। আমাদের টেস্ট প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে, সেভাবেই টেস্টের মান নিশ্চিত করা হবে। আমেরিকান কিটস দিয়ে ডোপ টেস্ট করা হবে। এ সংক্রান্ত সব তথ্য সরবরাহ করা হবে। যাতে সবাই এর সঙ্গে যুক্ত হতে পারে।

উল্লেখ্য, চবি এ. এফ রহমান হল ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর. আলাওল হল ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর, শহিদ আব্দুর রব হল ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর, মাস্টার দা সূর্যসেন হল ২১, ২২ ও ২৩ ডিসেম্বর, শাহ আমানত হল ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর, সোহরাওয়ার্দী হল ৩০, ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি শাহজালাল হল, ৩, ৪, ৫ ও ৬ জানুয়ারি, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

জাতির প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

ঈদগাঁওয়ে জব্বারিয়া দাখিল মাদ্রাসায় চালু হলো বিজ্ঞান বিভাগ

শহীদ জিয়া ও খালেদা জিয়া’র মাজার জেয়ারত ও শ্রদ্ধা নিবেদনে আবু সুফিয়ান

‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’

বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের

টেগ্গড তরুণ সমাজ যেন মাদকমুক্ত থাকে এটাই আমাদের প্রত্যাশা: চবি উপাচার্য

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ‘বিচার ব্যবস্থার মর্যাদা সমুন্নত রাখতে না পারলে কারো মর্যাদা অক্ষুন্ন থাকবে না’
পরবর্তী সংবাদ সন্দ্বীপ চ্যানেলে যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিরসরাইয়ে পাঁচ শতাধিক পরিবারকে রমজানের খাদ্যসামগ্রী দিলেন ব্যবসায়ী
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সাগরে ভাসতে থাকা ট্রলারসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শপথ নিলেন ২৫ মন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ ফেব্রুয়ারি ১৭, ২০২৬
রমজান উপলক্ষে বান্দরবানে টিসিবির পণ্য বিক্রি শুরু
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?