By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | বিকাল ৫:০৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আমরা সবক্ষেত্রে ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না: জামায়াতে আমির
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > আমরা সবক্ষেত্রে ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না: জামায়াতে আমির
জাতীয়রাজনীতিলিড ২

আমরা সবক্ষেত্রে ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না: জামায়াতে আমির

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০১/০৪ at ৬:৫৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

আওয়ামী সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা পদ্মা সেতু তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তা দিয়ে কমপক্ষে চারটা পদ্মা সেতু তৈরি করা যেতো। তাহলে বাকি তিনটা গেলো কোথায়? হিসাব একেবারেই পরিষ্কার। দেশের টাকা দিয়ে যারা বিদেশে ‘বেগমপাড়া’ গঠন করেছেন, তারাই এই টাকা চুরি করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ জাতির সঙ্গে বেইমানি করেছে।

শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, যেখানেই মেগা প্রকল্পের কথা হয়েছে, সেখানেই মেগা দুর্নীতি হয়েছে। স্বাধীনতার পর এখন পর্যন্ত এই (২০২৪) সালের ৫ আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের বাপ-দাদার তালুক মনে করতেন, তারা চেতনার কথা বলতেন। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। তাদের সন্তানরা আকাম-কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছেন। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের গত সাড়ে ১৫ বছরের আমলে যার হিসাব বেরিয়ে এসেছে ২৬ লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচগুণ।

জামায়াত আমির বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রীর পিওনের অ্যাকাউন্টে ছিল সাড়ে চারশ কোটি টাকা? পিওনের যদি এত টাকা হয় মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে ৫৭ হাজার কোটি টাকা চুরি করেছে। এভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে, সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে।’

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, ড. আলমগীর বিশ্বাস, মাওলানা আবদুল মতিন, ঝিনাইদহ জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বক্কর, পাবনা জেলা আমির আবু তালেব মণ্ডল, মেহেরপুর জেলা আমির তাজউদ্দিন খান, মাগুরা জেলা আমির এবিএম বাকের, চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমীন, রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন ও কুষ্টিয়া সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্র নাথ।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবক্ষেত্রে ন্যায়বিচার চাই। আমরা বৈষম্য চাই না। আমরা আমাদের গর্বের সন্তানদের কথা দিচ্ছি, তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছো, আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করবো ইনশাআল্লাহ।

এর আগে মুফতি আমীর হামজার অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী সম্মেলন শুরু হয়। সম্মেলনে কিছুক্ষণ পরপর ইসলামী সংগীত পরিবেশন করেন জেলার সাংস্কৃতিক শিল্পীরা। বেলা ১১টার দিকে জামায়াতের আমির মঞ্চে ওঠেন।

আওয়ামী লীগ জাতির সঙ্গে বেইমানি করেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, ব্যাংকগুলোকে ফোকলা করেছে। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংক ডাকাতি করেছেন শেখ রেহানা। শেখ হাসিনা বোনের মেয়ে লন্ডনের এমপি বানিয়েছেন। ভাগ্যক্রমে তিনি মন্ত্রীও হয়েছিলেন। এখন তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত। দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে।

তিনি বলেন, বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা আর কলিজা ছিল অন্য দেশে। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সন্তান দেশে নেই। সবার ঠিকানা বেগমপাড়ায়। তারা দেশকে যদি ভালোবাসতো তাহলে তারা দেশেই থাকতেন।

শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘শেষ করবে না কেন? তাদের সন্তানতো এদেশে লেখাপড়া করে না। তিলে তিলে শিক্ষাব্যবস্থাকে নষ্ট করে জাতির মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে। চাকরিপ্রার্থীরা কোটাজালে বন্দি, যা পৃথিবীর কোথাও নেই।’

তিনি বলেন, আওয়ামী লীগ দ্রব্যমূল্য সিন্ডিকেট করেছিল। আমরা সরকারকে বলেছি, এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে। ১৮ কোটি মানুষের ওপর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন। ১৮ কোটি মানুষ আপনাদের সঙ্গে নামবে ইনশাআল্লাহ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

‘গণভোটের রায় বাস্তবায়নে সরকার ছলচাতুরী করলে, কঠোর আন্দোলনের হুশিয়ারি’

চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা, রড-সিমেন্ট নয়: শিক্ষামন্ত্রী

টেগ্গড আমরা সবক্ষেত্রে ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না: জামায়াতে আমির

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ‘এ ফুল উৎসব টিকিয়ে রাখলে আগামীতে এটাও চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নেবে’
পরবর্তী সংবাদ আগামী সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি আছে: প্রধান উপদেষ্টা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মে ৯, ২০২৬
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মে ৯, ২০২৬
দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য মে ৯, ২০২৬
‘গণভোটের রায় বাস্তবায়নে সরকার ছলচাতুরী করলে, কঠোর আন্দোলনের হুশিয়ারি’
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ মে ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?