By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | দুপুর ২:১১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কাপ্তাইয়ের বাজারে পাহাড়ী বল বরইয়ে সয়লাব, স্বাবলম্বী হচ্ছে চাষীরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > কাপ্তাইয়ের বাজারে পাহাড়ী বল বরইয়ে সয়লাব, স্বাবলম্বী হচ্ছে চাষীরা
জেলা উপজেলারাঙ্গামাটিশহর থেকে দূরে

কাপ্তাইয়ের বাজারে পাহাড়ী বল বরইয়ে সয়লাব, স্বাবলম্বী হচ্ছে চাষীরা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০১/১৪ at ৩:৩৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): বল বরই বা কুল বরই নামে পরিচিত এই ফলটি। দেখতে সুন্দর ও খেতে টক, মিষ্টি। সুস্বাদু এই ফলটির কদর রয়েছে সারাদেশে। পার্বত্যাঞ্চলের পাহাড় ও সমতলে বেশ ভাল ফলন হয়ে থাকে বল বরইয়ের। কয়েক দশক ধরে পার্বত্য এলাকায় আম, কাঁঠাল, লিচু, আনারস ও অন্যান্য ফসলের পাশাপাশি বল বরই চাষ করে স্বাবলম্বী হচ্ছে স্থানীয় কৃষকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সঠিক মূল্য পাওয়া, অনুকূল আবহাওয়া, অন্য ফসলের তুলনায় খরচ কম হওয়া সহ এই ফলে রোগ-বালাই কম হওয়ার কারণে বল বরই চাষে মানুষের আগ্রহ দিনদিন বাড়ছে। অনেক চাষী মৌসুমি চাষাবাদের পরিবর্তে স্থায়ীভাবে নিজের জমিতে বল বরই চাষের দিকে ঝুঁকছেন।
স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে বাউ কুল, আপেল কুল, নারকেল কুল, বল সুন্দরী এবং কাশ্মীরী কুল বরইয়ের চাষাবাদ হচ্ছে। তবে খেতে টক হওয়ায় দেশী জাতের কুলের চাহিদা কমছে। এক্ষেত্রে মিষ্টি জাতের কুলের চাহিদা রয়েছে দেশের সর্বত্র।
সম্প্রতি উপজেলার বিভিন্ন হাটে গিয়ে দেখা যায়, স্থানীয় এলাকায় উৎপাদিত বল বরই বা কুল বিক্রয় করতে আসছে চাষীরা। তবে হাটে বল সুন্দরী জাতের কুলের সরবরাহ বেশি। চাষীদের কাছ থেকে এই সুস্বাদু ফলটি কিনতে ভিড় করছে ক্রেতারা। স্থানীয় হাটে প্রতি কেজি বরই ১শ’৫০ থেকে ২শ’ টাকা দরে বিক্রয় হচ্ছে। কেউ কেউ কেজি হিসেবে আবার কেউ পাইকারী দরে ক্রয় করতে দেখা যায়।
কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ১৫ হেক্টর জমিতে নানা জাতের কুলের চাষ হয়েছে। এরমধ্যে বল সুন্দরী জাতের বরইয়ের চাষ হচ্ছে সবচেয়ে বেশি। হেক্টর প্রতি ২০ টন হিসেবে গড়ে প্রায় ৩শ’ টন কুলের চাষ হচ্ছে।
কাপ্তাইয়ের বল বরই চাষী সমিরন তনচংগ্যা, স্বপ্না প্রু মারমা জানায়, পাহাড়ের এসব কুল খেতে বেশ সুস্বাদু হওয়ায় সারাদেশে এই কুলের কদর রয়েছে। ইতিমধ্যে উপজেলার বেশিভাগ বাগানের বরই পরিপক্ক হয়েছে। ফলে বর্তমানে স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় এই বরই নিচ্ছে ব্যবসায়ীরা। এতে প্রান্তিক চাষীরা বেশ লাভবান হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ জানান, সাধারনত রবি মৌসুমে অর্থাৎ শীতকালে এই বরই পাক ধরে। কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ী এলাকায় এই বল বরই বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। উপজেলা কৃষি অফিস থেকে স্থানীয় চাষীদের বিভিন্ন সহযোগীতা ও পরামর্শ প্রদান করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও কাপ্তাইয়ের বল বরই চাষীরা বেশ লাভবান হবে বলে তিনি আশা করছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

পটিয়ায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত

কাপ্তাই শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী

খাগড়াছড়িতে ৬ মামলার আসামি ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ

টেগ্গড কাপ্তাইয়ের বাজারে পাহাড়ী বল বরইয়ে সয়লাব, স্বাবলম্বী হচ্ছে চাষীরা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ এস আলমের ৮৭ হিসাব অবরুদ্ধ ও ১৬ সম্পদ জব্দে আদালতের আদেশ
পরবর্তী সংবাদ মিরসরাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা নিহতের ঘটনায় মামলা: আটক ৪
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৮, ২০২৬
ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৮, ২০২৬
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড জুন ২৮, ২০২৬
চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, দেখে নিন, কে কার প্রতিপক্ষ
খেলা জুন ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?