By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ১০:৪৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘নারী-পুরুষের সমতা গড়তে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘নারী-পুরুষের সমতা গড়তে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে’
আমাদের চট্টগ্রামপ্রতিষ্ঠান ও সংগঠনসম্পূর্ণা

‘নারী-পুরুষের সমতা গড়তে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৩/০৮ at ৬:৫৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা নারী সেল-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি সকল প্রকার শোষণ-বৈষম্য দূর করতে, নারী-পুরুষের সমতা গড়তে এবং নারীমুক্তির লক্ষ্যে সমাজতন্ত্রের সংগ্রামকে বেগবান করার আহ্বান জানিয়েছেন।

৮ মার্চ শনিবার, বিকেল ৪.৩০টায় নগরের হাজারী লেইনস্থ প্রগতি ভবন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে নারীর ওপর সহিংসতা, শোষণ-নির্যাতন বন্ধ এবং নিপীড়কদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সিপিবি’র নারী সেল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রেখা চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক শীলা দাশগুপ্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, নারী নেত্রী সিতারা শামীম, উম্মে রায়হান সিজার, অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, অধ্যাপিকা রেখা দাশ, আখিঁ রেখা পাল, উদীচি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক জয় সেন, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহ-সভাপতি নাবিলা তানজিনা, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শুভ দেবনাথ, অনিন্দ্য শুভ্র প্রমূখ। সভায় শোক প্রস্তাব পাঠ করেন এডভোকেট খোদেজা বেগম।

বক্তারা বলেন, দেশের নারীরা বর্তমানে এক ভয়াবহ দুঃসময় পার করছে। নারী বিদ্বেষ, নারীর প্রতি সহিংসতা চরম আকার ধারণ করেছে। ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর এক উগ্র গোষ্ঠী গণ-অভ্যুত্থানের চেতনাকে ভিন্নভাবে প্রবাহিত করতে নানা ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হলো নারীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, নারীর উপর সহিংসতা ও আক্রমণ, যা গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক, শোষণমুক্ত সমাজ গড়তে চেয়েছিলাম, তাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সমাজে নারীর অধিকার নিশ্চিত করা এবং সকল কাজে সমান সুযোগ ও সমান মজুরি ছাড়া দেশের অগ্রগতি নিশ্চিত করা যাবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, উগ্র ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী নারীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এবং একের পর এক আক্রমণের ঘটনা ঘটাচ্ছে, যা খুবই উদ্বেগজনক। এ বিষয়ে সরকারের পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নারীদের হেনস্তা করার পরও সরকার হেনস্তাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এসব অপশক্তিকে দমন করতে না পারার দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে।

বক্তারা বলেন, বিদ্যমান শোষণ-নিপীড়ন, পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে নারীসমাজকে সংগ্রাম করতে হবে। দেশে গণতন্ত্র না থাকলে, শোষণ-নিপীড়ন বাড়তেই থাকে এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী সমাজ। কিন্তু গণ-অভ্যুত্থানের পরেও বাংলাদেশে নারী নির্যাতন, খুন-ধর্ষণ ও শিশু হত্যা বেড়েই চলেছে। প্রতিদিনই দেশের, কোনো না কোনো প্রান্তে নারী ও শিশুরা খুন-ধর্ষণের শিকার হচ্ছে। বিদ্যমান আইনী কাঠামোতে নারীর সমঅধিকার চরমভাবে অবহেলিত। রাষ্ট্রে বিচারহীনতা ও জবাবদিহীতার অভাব, সর্বোপরি গণতন্ত্রহীনতার কারণে নারী-নির্যাতন-শোষণ ক্রমাগত বেড়েই চলে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস মানে নারী অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। নারী দিবসের শতবর্ষ পরে এসেও নারীর সামগ্রিক মুক্তি অর্জিত হয়নি। পুঁজিবাদ নারীকে পণ্যে পরিণত করে তার মুনাফা অর্জনের জন্য নারী অধস্তনতা, নারী নির্যাতন এবং বৈষম্যের সকল উপাদানকে টিকিয়ে রেখেছে। তাই কাজেই নারীমুক্তির মূল শত্রু পুঁজিবাদকে রুখে দেয়ার মধ্য দিয়ে নারীমুক্তির লড়াইকে বেগবান করতে হবে। নারীমুক্তির লড়াই একটি রাজনৈতিক লড়াই। নারীমুক্তির লড়াই এবং সমাজ পরিবর্তনের লড়াই একইসঙ্গে অগ্রসর করতে হবে।

সমাজে নারীর অধিকার নিশ্চিত করা এবং সকল কাজে সমান সুযোগ ও সমান মজুরি ছাড়া দেশের অগ্রগতি নিশ্চিত করা যাবে না। পাহাড়ে এবং সমতলে নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। নারীমুক্তির লড়াই একটি রাজনৈতিক লড়াই। নারীমুক্তির লড়াই এবং সমাজ পরিবর্তনের লড়াই একইসঙ্গে অগ্রসর করতে হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নতুন বাজেটে সবুজ অর্থনীতির দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন

টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন

মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

‘কারবালার ঐতিহাসিক চেতনা ও আহলে বায়তের ভালোবাসা মুসলিম উম্মাহর ঐক্যের মূল ভিত্তি’

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে’

টেগ্গড ‘নারী-পুরুষের সমতা গড়তে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু
পরবর্তী সংবাদ টেকনাফে অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

আজ বিসিবি নির্বাচন
বিভাগহীন জুন ৭, ২০২৬
নতুন বাজেটে সবুজ অর্থনীতির দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন
আমাদের চট্টগ্রাম জনপথ নির্বাচিত খবর/ লেখা বাংলাদেশ লিড জুন ৬, ২০২৬
টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ৬, ২০২৬
মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
জনপথ গণ মাধ্যম জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?