By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজার খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > কক্সবাজার খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
কক্সবাজারজাতীয়জেলা উপজেলালিড ২শহর থেকে দূরে

কক্সবাজার খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৩/১৪ at ৭:২৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

কক্সবাজারের খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটায় তিনি প্রকল্প এলাকায় যান। এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান প্রকল্প পরিচালক লে. কর্নেল মিরাজুল ইসলাম।

তিনি বলেন, প্রকল্পের ৮২ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ ২০২৬ সালের ডিসেম্বরের নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে।

প্রকল্প পরিচালক মিরাজুল ইসলাম জানান, প্রকল্প এলাকাটি ২৫৩ একর জায়গা নিয়ে চার ভাগে ভাগ করা হয়েছে। পুনর্বাসন প্রকল্প, বাফার জোন, শুঁটকি মহাল ও পর্যটন এরিয়া। এর মধ্যে পুনর্বাসন প্রকল্প ১১২ একর। এই পুনর্বাসন প্রকল্পকে চারটি ব্লকে ভাগ করা হয়েছে- ব্লক এ, বি, সি, ডি। পুনর্বাসনের উদ্দেশ্যে বর্তমানে ১২৯টি আবাসিক ভবনসহ অন্যান্য নাগরিক সুবিধার জন্য অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

১২৯টি আবাসিক ভবনে ৪ হাজার ১২৮টি পরিবারকে পুনর্বাসন করা হবে জানিয়ে তিনি বলেন, এই প্রকল্পে ১২৯টি আবাসিক ভবনে জলবায়ু উদ্বাস্তু এবং কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের কারণে ভূমিহীন হওয়া সর্বমোট ৪ হাজার ১২৮টি পরিবারকে পুনর্বাসন করা হবে। পাশাপাশি অধিবাসীদের জন্য নিশ্চিত করা হয়েছে অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা। এই প্রকল্পের প্রতিটি পাঁচতলা আবাসিক ভবনের প্রতি তলায় আটটি করে মোট ৩২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। প্রতিটি ফ্ল্যাট ৪০৬ বর্গফুট, যাতে রয়েছে দুটি রুম, রান্নাঘর, বারান্দা ও টয়লেট। এছাড়া, প্রত্যেক আবাসিক ভবনের নিচতলায় চারটি অতিথিশালা, যা জরুরি অবস্থায় দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখানে ১২৯টি আবাসিক ভবনের মধ্যে ১২২টি আবাসিক ভবনের নির্মাণকাজে ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং সাতটি ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে।

প্রকল্প পরিচালক বলেন, ইতোমধ্যে বি ব্লকের ১৯টি ভবনে মোট ৬০০টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। বাকি নির্মাণকাজ সম্পন্ন করা ১০৩টি ভবনে ৩ হাজার ২৯৬টি পরিবারকে এখনই পুনর্বাসন করা সম্ভব হবে। ইতোমধ্যে এই পুনর্বাসনযোগ্য পরিবারের নামীয় তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই ৩ হাজার ২৯৬টি পরিবারকে আমরা পুনর্বাসন করতে সক্ষম হবো।

তিনি জানান, অনাবাসিক ভবনের মধ্যে একটি মসজিদ ও চারটি সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজসম্পন্ন করা হয়েছে এবং একটি কমিউনিটি সেন্টার, একটি মন্দির ও একটি মার্কেট কমপ্লেক্সের নির্মাণকাজ চলমান রয়েছে। উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে স্থাপন করা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট/রিভার্স অসমোসিস প্লান্ট, সুয়্যারেজ ট্রিটমেন্ট প্লান্ট, রাস্তা, ড্রেন ও জেটি নির্মাণকাজ চলমান।

বর্তমানে কাজের ৮২ শতাংশ শেষ হয়েছে উল্লেখ করে প্রকল্প পরিচালক বলেন, অবশিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। প্রকল্প এলাকায় নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার জন্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার তদারকি করেন। এছাড়া, নির্মাণ সামগ্রীর গুণগত মান নিশ্চিত করার জন্য ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নিজস্ব ল্যাবরেটরির মাধ্যমে টেস্ট করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু

তিন জাহাজে এলো ১ লাখ ৮ হাজার টন ডিজেল

হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমে অব্যাহত অবৈধ মাছ শিকার

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল

টেগ্গড কক্সবাজার খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রাম রেললাইনে কাটা অবস্থায় কাপ্তাইয়ের যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী সংবাদ কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী
লিড এপ্রিল ১৮, ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক
লিড ৩ এপ্রিল ১৮, ২০২৬
কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন
আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৮, ২০২৬
রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কক্সবাজার এপ্রিল ১৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?