By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবি’তে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবি’তে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর
আমাদের চট্টগ্রামশিক্ষা

চবি’তে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৩/১৪ at ৭:৩৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদল কর্মীর নেতৃত্বে স্থানীয় বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এসব শিক্ষার্থীদের মাঝে ছাত্রীও আছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন আইইআর ভবনের সামনে এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কপিলসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এছাড়া মারধরের ভিডিওতে স্থানীয় ছাত্রদল কর্মী ইশরাক শাহরিয়ার বাবুকে দেখা যায়। অভিযুক্ত কপিল ও শাকিব দুই ভাই। শাকিব বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী। মারধরের সময় তার গলায় ছাত্রদলের চলমান ইফতার প্রোগ্রামের স্বেচ্ছাসেবক কার্ডের ছবি ছিল।

ভুক্তভোগী চারুকলা শিক্ষার্থী নাবিলা বিনতে বুরহান বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে আমরা সেন্ট্রাল ফিল্ড হতে পুরাতন আইইআর ভবনের সিঁড়ির সামনে রাস্তায় হাঁটছিলাম। এমন সময় পেছন থেকে একটা বাইক প্রচণ্ড গতিতে হর্ন বাজিয়ে রাস্তার একপাশে ফাঁকা থাকা সত্ত্বেও রাস্তা দিয়ে যা। তার বাইকের স্পিড ব্রেক করার কারণে সে রেগে যায়। খারাপ কথায় গালিগালাজ করে ও হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি দেখায়। আমাদের ভেতর একজন তখন বলে, ভাই রাস্তা তো একপাশে ফাঁকাই আছে। তখন সে প্রথম আমাদের একজনকে ধাক্কা দেয়। এসময় উপস্থিত রাস্তায় অবস্থানরত লোকজনের কারণে সে বেশি কিছু বলতে না পেরে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘ইফতারের আনুমানিক ১০-১৫ মিনিট আগে ৪-৫টা বাইক নিয়ে একদল ছেলেপেলে আমাদের সামনে লাঠিসোঁটা নিয়ে উত্তেজিত হয়ে আসে। ওদের মধ্যে লিড করছিলো শাকিব। তার গলায় ছাত্রদলের স্বেচ্ছাসেবকের কার্ড ঝুলানো ছিল। সাকিব চিল্লাচিল্লি করে বলা শুরু করে আমার ভাইয়ের সঙ্গে কারা ঝামেলা করছিস সামনে আয়। আমরা কোনো কথা বলার আগেই একটা বাইক থেকে দুইজন বহিরাগত এবং কপিল লাঠি নিয়ে এসে আমাদের ওপর অতর্কিত হামলা শুরু করে। তখন আমাদের ৪-৫ জন তাদের প্রতিরোধ করতে গেলে তারা দুইজন মেয়েকেও আঘাত করে এবং অশালীন উগ্র আচরণ করে।’

ভুক্তভোগী আরেক শিক্ষার্থী বলেন, হামলাকারীরা চলে যাওয়ার সময় আমাদের ছবি তুলেছে ও ভিডিও করে নিয়ে গেছে। একইসঙ্গে দেখে নেওয়ার হুমকি দিয়ে গেছে। এমতাবস্থায় আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘কফিল ও তার এলাকার সহপাঠীরা সেন্ট্রাল ফিল্ডের দিকে যাচ্ছিলো। সেখানে হর্ন দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা কফিলকে লাথি মারে। এ ঘটনা সে তার বড় ভাই আমাদের ছাত্রদলের সাকিবকে ফোন করে জানায়। সাকিব গিয়েছিলো সেটা সমাধান করার জন্য। কিন্তু শিক্ষার্থীরা আবারও বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে মারামারি করে। সাকিব ছাড়ানোর চেষ্টা করছিলো।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন

সঙ্গীতে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পাচ্ছেন শিল্পী আব্দুল মান্নান রানা

চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী

পটিয়াকে জেলায় উন্নীত করার প্রস্তাব এমপি এনামের

রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

টেগ্গড চবি’তে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
পরবর্তী সংবাদ সড়ক দূর্ঘটনায় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সোয়াইব নিহত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চন্দ্রঘোনার বাঙ্গালহালিয়ায় শ্বশানের পাশ থেকে নবজাতক উদ্ধার
রাঙ্গামাটি এপ্রিল ১৮, ২০২৬
ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন
কক্সবাজার এপ্রিল ১৮, ২০২৬
ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী
লিড এপ্রিল ১৮, ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক
লিড ৩ এপ্রিল ১৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?