By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৫৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘১৮ই এপ্রিলকে জাতীয় যুব দিবস ঘোষণা করা হোক’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘১৮ই এপ্রিলকে জাতীয় যুব দিবস ঘোষণা করা হোক’
আমাদের চট্টগ্রামপ্রতিষ্ঠান ও সংগঠন

‘১৮ই এপ্রিলকে জাতীয় যুব দিবস ঘোষণা করা হোক’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৪/১৮ at ৮:১৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৫তম বাষির্কী উদযাপন উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে বক্তারা চট্টগ্রাম যুব বিদ্রোহের দিন ১৮ই এপ্রিলকে জাতীয় যুব দিবস ঘোষণা করার দাবী জানিয়েছেন।

১৮ এপ্রিল শুক্রবার বিকেলে নগরীর জেএম সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ বক্তারা এই দাবী জানান।

যুব সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহের অনুপ্রেরণাই পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। সাম্রাজ্যবাদী শোষণ হতে ভারতীয় উপমহাদেশকে মুক্ত করতে মাস্টার দা সূর্যসেন লড়াই করেছেন। যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাষ্টারদা’ সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ হয়েছিল, সেই সাম্রাজ্যবাদী শক্তি এখনো পৃথিবীর দেশে দেশে হামলা চালিয়ে সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে। বক্তারা আরো বলেন, এদেশেও সাম্রাজ্যবাদী অপশক্তির সহায়তায় স্বাধীনতা বিরোধী শক্তি জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে দেশকে পাকিস্তানের ধারায় নিয়ে যেতে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আদর্শভিত্তিক, যুগোপযোগি ও কার্যকর যুব আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম বলেন, সমাজতন্ত্র ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান সরকার সংস্কারের নামে সংবিধান থেকে সমাজতন্ত্রকে উৎখাত করতে চায়। বর্তমান সরকারের নিয়ন্ত্রণ চলে গেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কাছে। আগামীতে বাংলাদেশের রাজনীতি মাস্টারদার সূর্যসেনের আদর্শের কাছে ফেরত যেতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ বর্তমানে যে অবস্থানে আছে, তার কারণ দুর্নীতি, চাঁদাবাজি ও সহস্রাধিক মানুষ খুন। আওয়ামী লীগ খুব শীঘ্রই রাজনীতিতে ফিরবে সেটা আমি মনে করি না। আগামী দিনের রাজনীতিতে যারা প্রগতিশীলতার চর্চা করেন তাদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। তবে যারা এখন বাংলাদেশের সরকারে আছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চাই। তারা রিসেট বাটন টিপটে চায়। আমি আবারও বলতে চাই, বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থায় আছে জামায়াত ও শিবির। তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে। পাকিস্তান এখনও আমাদের দেশে গণহত্যার জন্য ক্ষমা চাইনি। তাহলে কেন পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় করার চেষ্টা করতে হবে? আমি বর্তমান সরকারকে এ ব্যাপারে হুঁশিয়ারি করতে চাই।

সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন একুশেপদক প্রাপ্ত অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য চৌধুরী জোসেন, বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি রিপায়ন বড়ুয়া, সহসভাপতি প্রীতম চৌধুরী, যুব ইউনিয়ন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বাবলা বড়ুয়া প্রমুখ।

সাংস্কৃতিক ইউনিয়নের পরিবেশিত গণসঙ্গীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। যুব সমাবেশ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন রক্তকরবী, আনন্দ নৃত্যকলা একাডেমি, ব্যান্ড দল নি:শব্দ নাবিকের দল।

সমাবেশ থেকে চট্টগ্রাম যুব বিদ্রোহের দিন ১৮ই এপ্রিলকে জাতীয় যুব দিবস ঘোষণা করা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জালালাবাদ পাহাড়টি সেনাবাহিনী থেকে অধিগ্রহণ করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়ার এবং সেখানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার দাবি জানানো হয়। এছাড়া চট্টগ্রাম যুব বিদ্রোহের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তসহ যুব বিদ্রোহের মহানায়কদের স্মরণে নগরীর প্রধান প্রধান সড়কের নামকরণ করারও দাবি জানানো হয়। বক্তারা বলেন, ‘বর্তমানে পুঁজিপতিদের অর্থনৈতিক শোষণ ও লুটপাটের রাজনীতির কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ গরিব হচ্ছে। দেশের যুব সমাজ আজ সামাজিক অবক্ষয়ের শিকার। ভোগবাদিতা ও অবক্ষয়ের এই সময়ে তরুণদেরই চট্টগ্রাম যুব বিদ্রোহের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের আদর্শে শোষণ বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার এই চ্যালেঞ্জ নিতে হবে।’ উল্লেখ্য, ১৯৩০ সনের ১৮ এপ্রিল অপার সাহস ও মাতৃভূমির প্রতি অসীম কর্তব্যনিষ্ঠা নিয়ে বিপ্লবী মহানায়ক, অগ্নিপুরুষ মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে একদল অসম সাহসী যুবক চট্টগ্রামকে ৪ দিনের জন্য ব্রিটিশ শাসনমুক্ত করেছিলেন। ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহের অনুপ্রেরণাই পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। সূর্যসেনের নির্দেশে চট্টগ্রামের বিপ্লবীরা সেদিন দামপাড়া পুলিশের অস্ত্রাগার ও পাহাড়তলী অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার দখল করেন। টেলিফোন ভবনের টেলিফোন বোর্ড চূর্ণ-বিচূর্ণ করে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেন। বিপ্লবীরা ধূম ও লাঙ্গলবন্দ রেলস্টেশনের নিকটবর্তী রেললাইনের ‘ফিসপ্লেট’ তুলে ফেলেন এবং টেলিগ্রাফের তার কেটে দেন। বিদ্রোহের আগে ব্রিটিশ সরকারের নিষ্ঠুর অত্যাচার হতে দেশকে মুক্ত করার আহ্বান জানিয়ে বিপ্লবীরা ইশতেহার বিলি করেন। অভ্যুত্থান শেষে বিপ্লবীরা দামপাড়া পুলিশ অস্ত্রাগার মাঠে সমবেত হয়ে অস্থায়ী সরকার ঘোষণা, জাতীয় পতাকা উত্তোলন ও সর্বাধিনায়ক মাস্টারদা সূর্যসেনকে ‘গার্ড অব অনার’ দেন। এ অভ্যুত্থানই ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ’ হিসেবে পরিচিত। চট্টগ্রাম যুব বিদ্রোহের মাধ্যমে চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত রাখার শেষদিন, ২২ এপ্রিল পাহাড়তলীর জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈনিকদের সঙ্গে সম্মুখ সমরে অংশগ্রহণকারী ৫৮ জন বিপ্লবীর মধ্যে ১১ জন শহীদ হন এবং ৮০ জন ব্রিটিশ সেনা মারা যান।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-কক্সবাজারসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

চসিকের তত্ত্বাবধানে জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৭টায়

টেগ্গড ‘১৮ই এপ্রিলকে জাতীয় যুব দিবস ঘোষণা করা হোক’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ খাগড়াছড়িতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২
পরবর্তী সংবাদ দ্রুত সময়ের মধ্যে হাটহাজারীর সেফহোমের পরিবেশ উন্নত করতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ’র নির্দেশ প্রদান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ মে ২৬, ২০২৬
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৬, ২০২৬
কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলির ঘটনায় আটক ১৩
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৬, ২০২৬
মিরসরাইয়ে কারখানার মেশিন কেড়ে নিল যুবকের প্রাণ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?