By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | হেমন্তকাল | রাত ২:০৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবির মূল ক্যাম্পাসে চারুকলা স্থানান্তরে আবারো আন্দোলনে শিক্ষার্থীরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবির মূল ক্যাম্পাসে চারুকলা স্থানান্তরে আবারো আন্দোলনে শিক্ষার্থীরা
আমাদের চট্টগ্রামশিক্ষা

চবির মূল ক্যাম্পাসে চারুকলা স্থানান্তরে আবারো আন্দোলনে শিক্ষার্থীরা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৪/২১ at ৪:২৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চারুকলাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরাতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ব্যানার নিয়ে জড়ো হতে থাকেন। এরপর স্লোগানের সঙ্গে কর্মসূচি পালন করতে শুরু করেন।

গত বছরের ডিসেম্বরে ৩১ মার্চের মধ্যে চারুকলা ক্যাম্পাসে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন প্রশাসন এবং ১ এপ্রিল থেকে চারুকলার সব কার্যক্রম মূল ক্যাম্পাসে শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু এখনো পর্যন্ত এর বাস্তবায়ন দেখা যায়নি। এই অবস্থার জন্য শিক্ষক সিন্ডিকেটকে দায়ী করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘ছিলাম, আছি, থাকবো, একসঙ্গে লড়বো’; ‘আবু সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘দাবি মোদের একটাই, চারুকলা ক্যাম্পাসে চাই’; ‘শিক্ষকদের তালবাহানা, মানি না-মানবো না; ‘২৩০০ একর জানে না, চারুকলার ঠিকানা’; ‘চারুকলার সিন্ডিকেট, ভেঙে দাও-গুড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

চারুকলার ২০-২১ শিক্ষাবর্ষের মেহেদি বলেন, ‘আমাদের গত বছরের ডিসেম্বরের আন্দোলনে বলা হয়েছিল যে এ বছরের ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসের ক্লাসে ফিরিয়ে আনা হবে। কিন্তু এই প্রশাসনও পূর্বের প্রশাসনের মতোই ব্যর্থ। একঘণ্টার মধ্যে আমাদের দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ নেব।’

তিনি আরও বলেন,‘আমাদের ইন্সটিটিউটের পরিস্থিতি এমন হইছে যে একটা প্রত্যয়ণপত্র দেয়া হচ্ছে না। একটা আওয়ামী স্বৈরাচারী সিন্ডিকেটের জন্য এই দাবি পাস হচ্ছে না।’

২২-২৩ শিক্ষাবর্ষের আশিক বলেন, ‘এপ্রিলে চারুকলা মূল ক্যাম্পাসে কার্যক্রম শুরু করার কথা ছিলো। কিন্তু আমরা এটা শুনেছি কিছু ফ্যাসিবাদের স্বৈরাচারী দালালের সিন্ডিকেটের জন্য আমরা ক্যাম্পাসে ফিরতে পারছি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এই মাসের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে এনে যাবতীয় কার্যক্রম শুরু করতে হবে।’

১৯-২০ শিক্ষাবর্ষের নাফিজা তালুকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে সুস্থ পরিবেশ সেটা আমরা মেহেদীবাগের ওই সংকীর্ণ জায়গায় পাচ্ছি না। আমাদের অন্যান্য সহপাঠীরা ২৩০০ একরে এসে পড়াশোনার সুযোগ পাচ্ছে। আমরা এখানে ফিরতে চাই। কারণ আমরা ওখানে কোনো সুবিধাই পাচ্ছি না। ক্লাসরুমগুলো দুর্বল। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে।’

জানা যায়, আবাসন সংকট, জীবনযাত্রার অত্যধিক খরচ, চারুকলার ভবনসমূহের বেহাল দশাসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত থাকার কারণে দীর্ঘদিন ধরেই চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ গত বছরের ডিসেম্বরে আন্দোলনের পর প্রশাসন থেকে ৩১ মার্চের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার আশ্বাস দেয়া হয়। কিন্তু ৩ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। তাই আবারও বিক্ষোভে নামেন চারুকলার শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠিন পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘ভোট কেন্দ্রকে শতভাগ সিসিটিভির আওতায় আনতে হবে’

লালদিঘীর মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টলাবাসী মুখিয়ে আছেন: মাওলানা মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম–১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ উপলক্ষে মিরসরাইয়ে জামায়াতের মিছিল

সুখে-দুঃখে জনগণের পাশে থাকাই বিএনপির রাজনীতি: আবু সুফিয়ান

টেগ্গড চবির মূল ক্যাম্পাসে চারুকলা স্থানান্তরে আবারো আন্দোলনে শিক্ষার্থীরা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে পাহাড় কেটে নকশা বহির্ভূত ভবন নির্মাণ, গুঁড়িয়ে দিচ্ছে সিডিএ
পরবর্তী সংবাদ মারা গেলেন খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা
জেলা উপজেলা জনপথ শহর থেকে দূরে ডিসেম্বর ৪, ২০২৫
‘ভোট কেন্দ্রকে শতভাগ সিসিটিভির আওতায় আনতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ডিসেম্বর ৪, ২০২৫
লালদিঘীর মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টলাবাসী মুখিয়ে আছেন: মাওলানা মুহাম্মদ শাহজাহান
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি লিড ৩ ডিসেম্বর ৪, ২০২৫
চট্টগ্রাম–১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ডিসেম্বর ৪, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?