By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | হেমন্তকাল | সকাল ৯:১৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মিরসরাইয়ের বিভিন্ন অঞ্চল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মিরসরাইয়ের বিভিন্ন অঞ্চল
জেলা উপজেলাশহর থেকে দূরে

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মিরসরাইয়ের বিভিন্ন অঞ্চল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৪/২১ at ৬:৫৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বাড়ি-ঘর লন্ডভন্ড এবং গাছের ডাল ভেঙ্গে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। সোমবার (২১ এপ্রিল) কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বহু মানুষ। ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও অর্ধশতাধিক বসতঘর লন্ডভন্ড হয়ে যায়। এছাড়াও গাছ পড়ে কৃষকের একটি গরু মারা গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোমবাতির আলোয় পরীক্ষায় অংশ নিয়েছেন এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশকিছু বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে কৃষকের গরু মারা গেছে। ঝড়ে উপজেলার ইছাখালী ও মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর এলাকায় বসতঘর এবং দোকানপাট ভেঙ্গে বেশি ক্ষতি হয়েছে। হাসিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তারেক স্টোর নামের একটি দোকানের উপর গাছ পড়ে দোকান লন্ডভন্ড হয়ে প্রায় ৬০-৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। দিনের প্রথমার্ধে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে গাছ পড়ে যানচলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। বিদ্যুত সরবরাহ লাইনের উপর বড় বড় গাছ ভেঙ্গে পড়ায় ২৫টি সিমেন্ট ও কাঠের বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ইছাখালী ইউনিয়নের চরশরত উচ্চ বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। একই ইউনিয়নের চরশরত আবাসন প্রকল্পের কয়েকটি বসতঘরের ছাউনি উড়ে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেখা গেছে।

মঘাদিয়া ইউনিয়নের বাসিন্দা শাকিল খান বলেন, ‘ঝড়ে আমাদের গ্রামের কমবেশি বেশকিছু বসতঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন ঘরবাড়ির ছাউনি উড়ে গেছে, রাস্তায় গাছ পড়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।’ মধ্যম মঘাদিয়া এলাকার ক্ষতিগ্রস্থ মোহাম্মদ মোস্তফা বলেন, ‘ঝড়ে আমার ঘরের ছাউনি উড়ে গেছে। এতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি।’

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলা উদ্দিন বলেন, ‘স্বল্প সময়ের ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়িঘর-গাছপালা ভেঙে পড়েছে সব এলাকায়। এ কারণে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। হাসিমনগর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে, গাছ পড়ে কৃষক ওহিদুর রহমানের একটি গরু মারা গেছে।’

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম আদনান আহম্মদ চৌধুরী বলেন, ‘সোমবার ভোরের ঝড়ে মিরসরাই জোনাল অফিসের অধীনে আবুরহাট, মঘাদিয়া, হাশিমনগর, বানাতলী, আবুতোরাব বাজার, ইছাখালী এলাকায় সিমেন্ট ও কাঠের ১৩টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।’

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম হেদায়েত উল্ল্যাহ বলেন, ‘কালবৈশাখী ঝড়ে বারইয়ারহাট জোনাল অফিসের অধীনে ১২টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা গেলেও পুরো লাইনে বিদ্যুৎ স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগবে।’

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘এখনও বসতঘরের ক্ষতিগ্রস্থদের তথ্য পাইনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে তাদের সহায়তা করা হবে। তবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে বিদ্যুত সরবরাহ বিঘœ ঘটে।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানের দক্ষিণ হিংগলায় মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপ্তাইয়ে বিশেষ প্রার্থনা

পটিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পটিয়া বিএনপির দোয়া মাহফিল

জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই ধানের শীষের বিজয়ের পথ সুগম করবে: কাজল

হাটহাজারীতে মাইক্রোবাস–ট্রাক সংঘর্ষে চালক নিহত

টেগ্গড কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মিরসরাইয়ের বিভিন্ন অঞ্চল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আনোয়ারায় বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
পরবর্তী সংবাদ উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপে পড়েছে যে দলগুলো
খেলা ফ্যান ক্লাব ডিসেম্বর ৬, ২০২৫
৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস
জনপথ জাতীয় ডিসেম্বর ৬, ২০২৫
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
দেশে দেশে বিদেশ ডিসেম্বর ৬, ২০২৫
ওমরা হাজীদের রুম সংকট তীব্র, ভাড়ায় লাগামহীন ঊর্ধ্বগতি
জনপথ ধর্ম ও জীবন নির্বাচিত খবর/ লেখা মুক্ত জানালা-লেখা ডিসেম্বর ৫, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?