By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | দুপুর ২:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ, আটক ৩
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ, আটক ৩
আমাদের চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ, আটক ৩

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৪/২৯ at ৩:৪৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজনকে আটক করে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ ও সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্ট নেতা মিনহাজ উদ্দিন এবং রিকশাচালক মো. রুকন।

আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তবে পুলিশ বলছে, সমাবেশের পূর্বানুমতি না থাকায় তা অবৈধ ছিল। এছাড়া সমাবেশস্থলে উপস্থিত একজনের বিরুদ্ধে মামলা রয়েছে এবং বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছিল। এসব কারণে তিনজনকে আটক করা হয়েছে।

ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মনির হোসেন বলেন, আমরা বিক্ষোভ করতে গেলে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে আমাদের ব্যানার কেড়ে নেয় এবং মাইক ভাঙচুর করে। সেখান থেকে আমাদের আহ্বায়কসহ তিনজনকে আটক করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক উল ইসলাম বলেন, সমাবেশের কোনো অনুমতি নেওয়া হয়নি। হঠাৎ উনারা এসে দেওয়ানহাট মোড়ে গাড়ি-রাস্তাঘাট বন্ধ করে দেয়। পরবর্তীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছে। আমরা সেখান থেকে তিনজনকে আটক করি।

একের পর এক দুর্ঘটনা ও ট্রাফিক বিশৃঙ্খলার অন্যতম কারণ হয়ে উঠেছে ব্যাটারিচালিত রিকশা। গলিপথে সীমাবদ্ধ থাকা এই যান এখন প্রধান সড়কগুলোতেও অবাধে ছুটছে। ধীরগতির এ বাহনগুলো দ্রুতগামী গাড়ির সঙ্গে মিশে গিয়ে সিগন্যাল পয়েন্টে জ্যাম সৃষ্টি করে। বেপরোয়া এই যানের কারণে প্রতিদিনই দুর্ঘটনা ও হতাহতের খবর পাওয়া যায়।

সবশেষ গত ১৮ এপ্রিল রাতে চকবাজার থানার কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা উল্টে গিয়ে পড়ে হিজড়া খালে। রিকশায় থাকা দুই নারী বেঁচে গেলেও, তাদের কোলে থাকা ৬ মাস বয়সি শিশু সেহরিজ নিখোঁজ হয়। পরদিন সকালে চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শহরজুড়ে ছড়িয়ে পড়ে শোক। পাশাপাশি ক্ষোভের সঞ্চারও হয়।

এরপর নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়। টানা কয়েকদিনের অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয়েছে প্রায় ৪ হাজার ব্যাটারিচালিত রিকশা। এ কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে ব্যাটারি চালকরা। তারা প্রতিদিনই নগরের কোথাও না কোথাও বিক্ষোভ করছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘ফিউচার স্টারস’ নামে মাঠে ফিরল বল বয় সংস্কৃতি

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিদায়ী শিক্ষকদের মিলনমেলা ও সংবর্ধনা

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতল বাংলাদেশ

জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়— চসিক মেয়র ডা. শাহাদাত

টেগ্গড আটক ৩, চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জীবাশ্ম জ্বালানীতে এডিবির ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহারে চট্টগ্রামে নাগরিক সমাজের আহবান
পরবর্তী সংবাদ বান্দরবানে শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে ঢাবিতে সংবাদ সম্মেলন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরগুলোতে সতর্কসংকেত
আবহাওয়া জনপথ বাংলাদেশ লিড ৩ এপ্রিল ২৮, ২০২৬
বান্দরবানে হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে স্বাস্থ‍্য এপ্রিল ২৮, ২০২৬
প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য: বাণিজ্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ এপ্রিল ২৮, ২০২৬
কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?