By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৮:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শাহাদাতে কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা: মেয়র ডা. শাহাদাত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > শাহাদাতে কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রামজনপথধর্ম ও জীবনপ্রতিষ্ঠান ও সংগঠন

শাহাদাতে কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা: মেয়র ডা. শাহাদাত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১৪ at ৭:০০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শাহাদাতে কারবালার শিক্ষা শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়, এটি সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি রবিবার (১৪ জুন) বিকেলে টাইগার পাসস্থ চসিক সন্মেলন কক্ষে ১০ দিন ব্যাপি ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন উপলক্ষে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র বলেন, গত ৪১ বছর ধরে জমিয়তুল ফালাহ মসজিদে ধারাবাহিকভাবে ১০ দিনের কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল আয়োজন একটি বিরল ও ঐতিহাসিক উদ্যোগ। দেশের অন্য কোথাও এ ধরনের দীর্ঘ ধারাবাহিকতা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঐতিহ্য আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.), হযরত ইমাম হাসান (রা.) ও হযরত ইমাম হোসাইন (রা.)-এর জীবনাদর্শ এবং কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা কাজে লাগিয়ে ত্যাগের মানসিকতা নিয়ে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সকে আরও আধুনিক, নান্দনিক ও মুসল্লিবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে এ ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করার বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আগামী ১৭ জুন থেকে শুরু হওয়া মাহফিলের কর্মসূচি সফল করতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ আয়োজনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, শাহাদাতে কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, মাহফিল পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুল হক, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ সাইফুদ্দিন, দিলশাদ আহমেদ, আব্দুল হাই মাসুম, মাঈনুদ্দিন মিঠু, মাহবুবুল আলম, হাফেজ আহমদুল হক, মো. জহির উদ্দিন, আশহাদুল হক, হাজি শাহাবুদ্দিন, মোহাম্মদ ফিরোজ, জাহিদুল হাসান, শফিক আহমেদ, ইকরামুল হক, মিলন মেহেদী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিগন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি : সাইফুল হক

নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

রসুলবাগ আবাসিক এলাকার রাস্তায় ফাটল

শিগগিরই প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু: শিক্ষামন্ত্রী

টেগ্গড ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা: মেয়র ডা. শাহাদাত, শাহাদাতে কারবালার শিক্ষা সত্য

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রসুলবাগ আবাসিক এলাকার রাস্তায় ফাটল
পরবর্তী সংবাদ নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য জুন ১৪, ২০২৬
বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি : সাইফুল হক
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি জুন ১৪, ২০২৬
নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু
খেলা জনপথ ভালো খবর সম্পূর্ণা জুন ১৪, ২০২৬
শাহাদাতে কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ ধর্ম ও জীবন প্রতিষ্ঠান ও সংগঠন জুন ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?