By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বসন্তকাল | রাত ২:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজানে শীতকালীন সবজি ক্ষেতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কৃষি > রাউজানে শীতকালীন সবজি ক্ষেতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা
কৃষিজেলা উপজেলাশহর থেকে দূরে

রাউজানে শীতকালীন সবজি ক্ষেতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১০ at ৬:৪১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে কাঁশখালী খালের দুই পাড়ের ফসলি জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। এখন স্থানীয় হাট-বাজারে আগাম শীতকালীন শাক-সবজি ভরপুর। দামও একটু বেশি পাচ্ছেন। তবে হাট-বাজারে আগাম শাক-সবজির ভালো দাম পেয়ে তারা শীতকালীন সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।কৃষি অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৮নং ওয়ার্ডের শরীফ পাড়া, টেউয়া হাজী পাড়া, ছিটিয়া পাড়া, দাশপাড়া এলাকার শতাধিক কৃষক-কৃষাণী কাঁশখালী খালের দু’পাড়ে ৫০ একর ফসলি জমিতে নানা রকমের শীতকালীন শাক-সবজির চাষের প্রস্তুতি নিচ্ছেন। তবে আগাম কিছুু সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করছেন কোন কোন কৃষক। উৎপাদিত এসব শাকসজির মধ্যে রয়েছে মুলা, শিম, বেগুন, লাউ, লালশাক, পালংশাক, পুঁইশাক, করলা, বরবটি, ঝিঙা, গুড়া কচু, কুড়ি কচু, ছড়া কচু, দুলি কচু, বন্নি কচু ইত্যাদি।সরেজমিনে দেখা গেছে, রাউজানের শরীফপাড়া, টেউয়া হাজীপাড়া এলাকার কৃষকেরা কাঁশখালী খালের দুই পাড়ের ফসলি জমিতে ফুলকপি, বাঁধাকপি, করলা, বেগুন, লাউ, বরবটি, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, পালং শাক, লাল শাক, দেশি টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজি মাঠে চাষ করছেন কৃষকেরা। প্রখর রোদেও সবজির ক্ষেতে কাজ করছেন তারা।

এ অঞ্চলের জমিগুলোতে সারাবছরই সবজি চাষ হয়ে থাকে। এ কারণে এই কাঁশখালী এলাকা রাউজানের শস্যভাণ্ডার হিসেবে খ্যাত। শস্যভাণ্ডার খ্যাত এই এলাকা থেকে বছরে কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদিত হয়। যা রাউজানের সবজি খাতের চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি হয়।কৃষক মোহাম্মদ লোকমান জানান, তিনি বর্তমানে ১০ শতক জমিতে শীতকালীন লাউ চাষ করেছেন। তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। এপর্যন্ত স্থানীয় হাট বাজারে ৩০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। আরও ২০-৩০ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবেন তিনি।কাঁশখালীর কৃষক আবু তাহের বলেন, বর্তমানে ১৫ শতক জমিতে লাউ চাষ করতে আমার ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এপর্যন্ত বাজারে ২০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। আশা করছি আরও ৩০ হাজার টাকা লাউ বিক্রি করতে পারবো। আগাম উৎপাদিত লাউ বাজারে ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুশি।কৃষক আব্দুর শুক্কুর জানান, তিনি প্রতি বছর দুই একর ফসলি জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেন। এছাড়া লালশাক, গুঁড়া কচু, বরবটি উৎপাদন করে বাজারে বিক্রি করেন। তিনি বলেন, শীতকালীন সবজি চাষে খরচ এবং পরিশ্রম একটু বেশি হয়। তবে সময়ের চেয়ে অসময়ে সবজি বিক্রি করে বেশি লাভ পাওয়া যায়। তাই আমরা এসব সবজি একটু আগেভাগে চাষ করি।রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, রাউজানে কাঁশখালী এলাকায় শীতকালীন শাক সবজির আগাম চাষ ভালো হচ্ছে। এই এলাকায় ৫০ একর জমিতে প্রতি বছর নানা রকমের সবজি উৎপাদন করে থাকেন কৃষকরা। আগাম উৎপাদিত সবজি শিম, লাউ, মুলা, ফুলকপি ও বাঁধাকপি বাজারে চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবার সেগুলো বেশি দামে বিক্রিও করতে পেরেও খুশি কৃষকেরা। আগাম সবজি চাষে আগ্রহীদের মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। আশা করছি আগামীতে এই সবজি চাষ আরও বৃদ্ধি পাবে রাউজানে।তিনি আরও জানান, গত বছর রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে প্রায় ১৪’শত ৫০ হেক্টর জমিতে নানা রকমের শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে। ফলন হয়েছে ২৮ হাজার ৫শ’ ৮৫ মেট্টিক টন। এবার রাউজানে ১৫০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি আবাদ হবে। বর্তমানে ২৩৫ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে ইমাদ্রাসাতি মডেল হিফজখানা উদ্বোধন ও দোয়া মাহফিল

ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বিভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

ঈদগাঁওয়ে সাধারণ শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল

টেগ্গড রাউজানে শীতকালীন সবজি ক্ষেতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ টেকনাফের পাহাড়ে থেমে থেমে গোলাগুলি
পরবর্তী সংবাদ ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে নতুন ভর্তি ১১৭৯
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে ইমাদ্রাসাতি মডেল হিফজখানা উদ্বোধন ও দোয়া মাহফিল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মার্চ ১৫, ২০২৬
কেনিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬২
দেশে দেশে বিদেশ মার্চ ১৫, ২০২৬
চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ভালো খবর লিড ২ মার্চ ১৫, ২০২৬
জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ মার্চ ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?