By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৪৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ২০০টিরও বেশি খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অর্থ-বাণিজ্য > ২০০টিরও বেশি খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
অর্থ-বাণিজ্যবিদেশ

২০০টিরও বেশি খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১৫ at ১:২৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০০টিরও বেশি খাদ্যপণ্যের উপর আরোপিত শুল্ক প্রত্যাহার করেছেন। এতে কফি, গরুর মাংস, কলা ও কমলার রসসহ সাধারণ ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত। মুদিখানার জিনিসপত্রের উচ্চ মূল্যের কারণে আমেরিকান ভোক্তাদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে। নতুন শুল্কমুক্তি বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের জানান, ‘কিছু ক্ষেত্রে’ শুল্ক মূল্য বৃদ্ধি করতে পারে, তবে যুক্তরাষ্ট্রে মোট মূল্যস্ফীতি ‘প্রায় নেই’। এ সময় তিনি আরও জানান, আগামী বছরে শুল্ক আয় থেকে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য ২,০০০ ডলারের অর্থ প্রদান কার্যক্রম চালু করা হবে।

এছাড়াও, ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল সালভাদরসহ দেশগুলোর সঙ্গে প্রাথমিক বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণা করেছে। চুক্তি চূড়ান্ত হলে এই দেশগুলোর নির্দিষ্ট খাদ্যপণ্য ও অন্যান্য আমদানি সামগ্রীতে শুল্ক থাকবে না।

ভোক্তাদের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে রয়েছে গরুর কিমা, স্টেক, কলা, টমেটো এবং কমলার রস। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে কিমার দাম প্রায় ১৩% বৃদ্ধি পেয়েছে, স্টেকের দাম ১৭% বেড়েছে। কলার দাম ৭% এবং টমেটোর দাম ১% বেড়েছে।

শুল্ক প্রত্যাহারকে শিল্প সংগঠনগুলো প্রশংসা করেছে। এফএমআই-ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি লেসলি সারাসিন বলেন, ‘আজকের পদক্ষেপ ভোক্তাদের সহায়তা করবে। বিশেষ করে সকালের কফি এখন সাশ্রয়ী হবে, এবং যুক্তরাষ্ট্রের উত্পাদকরাও এই পণ্যের ব্যবহার করে তাদের উৎপাদন প্রক্রিয়ায় সুবিধা পাবে।’ তবে ইউরোপ ও ব্রিটেনের মদ বাদ যাওায় যুক্তরাষ্ট্রের আতিথেয়তা শিল্পের জন্য এটি ‘অতিরিক্ত ধাক্কা’ বলে মন্তব্য করেছেন ক্রিস স্বঙ্গার, ডিস্টিলড স্পিরিট কাউন্সিলের সভাপতি।

ট্রাম্প এই পদক্ষেপকে ‘ছোট রোলব্যাক’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ‘কফির দাম সাময়িকভাবে বেশি ছিল, এখন খুব শিগগিরই কম হবে।’

গত কয়েক সপ্তাহে ট্রাম্প মূলত খাদ্য ও দৈনন্দিন ভোগ্যপণ্যের সাশ্রয়ী মূল্যের ওপর দৃষ্টি কেন্দ্রীভূত করেছেন। তবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্রধান ডেমোক্র্যাট রিচার্ড নিল বলেছেন, ট্রাম্প প্রশাসন মূলত সেই সমস্যার সমাধান করছে যা তারা শুরু করেছে, এবং এটিকে ‘উন্নতি’ হিসাবে উপস্থাপন করছে। নিল বলেন, ‘শুল্ক যুদ্ধের ফলে ভোক্তাদের ব্যয় বেড়েছে এবং উৎপাদন কমেছে।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বললো রাশিয়া

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির বৈঠক

তুরস্কের নতুন ‘দানব’ ‘ইলদিরিমহান’

চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

টেগ্গড ২০০টিরও বেশি খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদগাঁওয়ে ডজনাধিক স্পটে শুরু পাহাড় কাটার মহোৎসব
পরবর্তী সংবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম (এমটিপি)’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮ আসামী আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৮, ২০২৬
বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: ইকবাল হাসান মাহমুদ টুকু
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ মে ৮, ২০২৬
মাতামুহুরী নদীতে ডুবে সাংবাদিক পুত্রের মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৮, ২০২৬
হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করে রাখতে চায়: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মে ৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?